চট্টগ্রাম ইপিজেডে আবার উত্তেজনা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ

শেয়ার করুন...

আগের দিনের ঘটনার জেরে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন ক্ষুব্ধ নির্মাণশ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিইপিজেডের ভেতরে এ ঘটনা ঘটে।
সেখানে পোশাক ও নির্মাণশ্রমিকেরা পাল্টাপাল্টি অবস্থান নেন। এর আগে গতকাল বুধবার নির্মাণাধীন ভবনে চুরির ঘটনাকে কেন্দ্র করে পোশাক ও নির্মাণশ্রমিকদের সংঘর্ষ হয়।

 

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা। আজ রাত ১০টার দিকে তিনি বলেন, গতকালের ঘটনাকে কেন্দ্র করে নির্মাণশ্রমিকেরা মোটরসাইকেলে আগুন দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল নির্মাণাধীন ভবনে চুরির ঘটনাকে কেন্দ্র করে সিইপিজেডের ভেতরে পোশাক ও নির্মাণশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরপর আজ সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কারখানার এক শ্রমিককে নির্মাণশ্রমিকেরা মারধর করেন। এরপর আগুন দেওয়া হয় মোটরসাইকেলে।

 

রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান। তিনি প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন ভবনটির নিচে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

ঘটনার সূত্রপাত হয় গতকাল সন্ধ্যার দিকে। নির্মাণাধীন একটি কারখানার মধ্যে তিনজন লোক ঢুকে পড়েন। নির্মাণশ্রমিকেরা চোর ভেবে তাঁদের মারধর করেন। কিন্তু পোশাকশ্রমিকদের দাবি, তিন শিশু ঢুকেছিল নির্মাণাধীন ভবনটিতে। এর মধ্যে একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাকশ্রমিকেরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সর্বশেষ সংবাদ



» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ