নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করলেন নবাগত ডিসি

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পরদিনই জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সেই সভায় এক সাংবাদিক জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন নারায়ণগঞ্জ সদর থানার ফলপট্টি এলাকায় দুই নম্বর রেল সিগন্যালে স্থায়ী গেট না থাকায় যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

এ ছাড়া চাষাঢ়া রেলস্টেশনের অধীন চারটি ক্রসিংয়ের কোনোটিতেই স্থায়ী গেট না থাকায় রশি দিয়েই কাজ চালানো হচ্ছে। এটি যাত্রী এবং রেলওয়ের দায়িত্বরত গেটম্যান উভয়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অভিযোগ শুনেই ডিসি সরেজমিনে খোঁজখবর নিতে তার এক স্টাফকে পাঠান। ছবি ও ভিডিও দেখে অভিযোগের সত্যতা পান ডিসি। তাৎক্ষণিকভাবে রেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তাদের অনুরোধ করেন দ্রুত দুই নম্বর গেটসহ নারায়ণগঞ্জ জেলার সব রেলক্রসিংয়ে দ্রুত লোহার স্থায়ী গেট স্থাপন করতে। ডিসির নির্দেশ পেয়ে অবশেষে ঘুম ভাঙে রেল কর্মকর্তাদের। দ্রুতই গেট নির্মাণ কাজ শুরু হয়।

গতকাল বুধবার নারায়ণগঞ্জ সদর থানার ফলপট্টি এলাকায় অবস্থিত দুই নম্বর গেটে স্থায়ী গেট নির্মাণ কাজ শেষ হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায় ঝুঁকিমুক্তভাবে দায়িত্ব পালন করছেন দায়িত্বরত গেটম্যান সরল রায়।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় গেটম্যান সরল রায় বলেন, গত আট মাস ধরে এখানে দায়িত্ব পালন করছি। গেট না থাকায় আগে রেল এলে রশি দিয়ে যানবাহন ও লোকজনের চলাচল থামানোর চেষ্টা করতাম। কিন্তু রশির বাধা অতিক্রম করে অনেক যানবাহন বিশেষ করে অটোরিকশা এবং ব্যাটারিচালিত রিকশা রেল সিগন্যাল না মেনে ধাক্কাধাক্কি করে রেলক্রসিং পার হতো। তারা ধাক্কাধাক্কি করে অনেক সময় আমার গায়ের ওপরও চলে আসতো। ডিসি স্যারের নির্দেশে আজ স্থায়ী গেট নির্মাণ করা হয়েছে। এখন লোহার স্থায়ী গেট নির্মিত হওয়ায় সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারছি।

সরল রায়ের পাশে দাঁড়িয়ে থাকা এক নম্বর গেটের গেটম্যান রেজাউল ইসলাম বলেন, এখানে আগে স্থায়ী গেট না থাকায় দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ ছিল।

সরল রায় ও রেজাউল ইসলাম জেলার নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার ভূয়সী প্রশংসা করেন।
সিগন্যালে আটকে থাকা রিকশার যাত্রী নিগার সুলতানা লতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, সামান্য এই সমস্যা সমাধানের জন্যও যদি স্বয়ং ডিসি স্যারের হস্তক্ষেপ লাগে তাহলে রেলের কর্মকর্তাদের কাজটা কি? আমি আমার বাচ্চাকে স্কুল থেকে আনা-নেওয়ার জন্য প্রতিদিন এই রেলক্রসিং ব্যবহার করি। আমি সন্তানকে সঙ্গে করে অনেক ঝুঁকি নিয়ে রশি অতিক্রম করতাম। এখন লোহার ব্যারিয়ার থাকায় সেই সুযোগ নেই, আমাদের ঝুঁকিও নেই।

এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম উল্টো অভিযোগ করে বলেন, আমার এলাকায় মাত্র একটি ক্রসিংয়ে রশি দিয়ে কাজ চালানো হতো। আজ স্থায়ী গেট নির্মাণ করা হয়েছে। কিন্তু আপনি চাষাঢ়া রেলস্টেশনে গিয়ে দেখুন, সেখানে চারটি সিগন্যালের কোথাও স্থায়ী গেট নেই। সব জায়গায় স্থায়ী গেট না থাকায় রশি দিয়েই কাজ চালানো হচ্ছে।

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, এগুলো আমাদের ট্রাফিক বিভাগের কাজ না। ব্যারিয়ার নির্মাণ করা রেলওয়ের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের কাজ।

এই অভিযোগের বিষয়ে কথা হয় বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল ইঞ্জিনিয়ার সিরাজ জিন্নাতের সঙ্গে। তিনি বলেন, ডিসি মহোদয়ের সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে। আমি পরিদর্শন করে যেসব গেটে সমস্যা আছে সেগুলোতে পুনরায় স্থায়ী গেট নির্মাণ করে দিচ্ছি।

এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দুর্ঘটনা ঘটার আগেই আমাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নারায়ণগঞ্জবাসীর নিরাপদ রেল যাত্রার জন্য সব পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

» এলজিআরডি প্রতিমন্ত্রীকে নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন নজরুল মোল্লা

» থানার পাশেই ‘মিনি থানা’ ফতুল্লায় দালাল শহিদের ভয়াবহ প্রতারণা

» বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

» জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৫ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করলেন নবাগত ডিসি

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পরদিনই জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সেই সভায় এক সাংবাদিক জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন নারায়ণগঞ্জ সদর থানার ফলপট্টি এলাকায় দুই নম্বর রেল সিগন্যালে স্থায়ী গেট না থাকায় যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।

এ ছাড়া চাষাঢ়া রেলস্টেশনের অধীন চারটি ক্রসিংয়ের কোনোটিতেই স্থায়ী গেট না থাকায় রশি দিয়েই কাজ চালানো হচ্ছে। এটি যাত্রী এবং রেলওয়ের দায়িত্বরত গেটম্যান উভয়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অভিযোগ শুনেই ডিসি সরেজমিনে খোঁজখবর নিতে তার এক স্টাফকে পাঠান। ছবি ও ভিডিও দেখে অভিযোগের সত্যতা পান ডিসি। তাৎক্ষণিকভাবে রেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তাদের অনুরোধ করেন দ্রুত দুই নম্বর গেটসহ নারায়ণগঞ্জ জেলার সব রেলক্রসিংয়ে দ্রুত লোহার স্থায়ী গেট স্থাপন করতে। ডিসির নির্দেশ পেয়ে অবশেষে ঘুম ভাঙে রেল কর্মকর্তাদের। দ্রুতই গেট নির্মাণ কাজ শুরু হয়।

গতকাল বুধবার নারায়ণগঞ্জ সদর থানার ফলপট্টি এলাকায় অবস্থিত দুই নম্বর গেটে স্থায়ী গেট নির্মাণ কাজ শেষ হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায় ঝুঁকিমুক্তভাবে দায়িত্ব পালন করছেন দায়িত্বরত গেটম্যান সরল রায়।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় গেটম্যান সরল রায় বলেন, গত আট মাস ধরে এখানে দায়িত্ব পালন করছি। গেট না থাকায় আগে রেল এলে রশি দিয়ে যানবাহন ও লোকজনের চলাচল থামানোর চেষ্টা করতাম। কিন্তু রশির বাধা অতিক্রম করে অনেক যানবাহন বিশেষ করে অটোরিকশা এবং ব্যাটারিচালিত রিকশা রেল সিগন্যাল না মেনে ধাক্কাধাক্কি করে রেলক্রসিং পার হতো। তারা ধাক্কাধাক্কি করে অনেক সময় আমার গায়ের ওপরও চলে আসতো। ডিসি স্যারের নির্দেশে আজ স্থায়ী গেট নির্মাণ করা হয়েছে। এখন লোহার স্থায়ী গেট নির্মিত হওয়ায় সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারছি।

সরল রায়ের পাশে দাঁড়িয়ে থাকা এক নম্বর গেটের গেটম্যান রেজাউল ইসলাম বলেন, এখানে আগে স্থায়ী গেট না থাকায় দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ ছিল।

সরল রায় ও রেজাউল ইসলাম জেলার নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার ভূয়সী প্রশংসা করেন।
সিগন্যালে আটকে থাকা রিকশার যাত্রী নিগার সুলতানা লতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, সামান্য এই সমস্যা সমাধানের জন্যও যদি স্বয়ং ডিসি স্যারের হস্তক্ষেপ লাগে তাহলে রেলের কর্মকর্তাদের কাজটা কি? আমি আমার বাচ্চাকে স্কুল থেকে আনা-নেওয়ার জন্য প্রতিদিন এই রেলক্রসিং ব্যবহার করি। আমি সন্তানকে সঙ্গে করে অনেক ঝুঁকি নিয়ে রশি অতিক্রম করতাম। এখন লোহার ব্যারিয়ার থাকায় সেই সুযোগ নেই, আমাদের ঝুঁকিও নেই।

এই বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম উল্টো অভিযোগ করে বলেন, আমার এলাকায় মাত্র একটি ক্রসিংয়ে রশি দিয়ে কাজ চালানো হতো। আজ স্থায়ী গেট নির্মাণ করা হয়েছে। কিন্তু আপনি চাষাঢ়া রেলস্টেশনে গিয়ে দেখুন, সেখানে চারটি সিগন্যালের কোথাও স্থায়ী গেট নেই। সব জায়গায় স্থায়ী গেট না থাকায় রশি দিয়েই কাজ চালানো হচ্ছে।

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, এগুলো আমাদের ট্রাফিক বিভাগের কাজ না। ব্যারিয়ার নির্মাণ করা রেলওয়ের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের কাজ।

এই অভিযোগের বিষয়ে কথা হয় বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল ইঞ্জিনিয়ার সিরাজ জিন্নাতের সঙ্গে। তিনি বলেন, ডিসি মহোদয়ের সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে। আমি পরিদর্শন করে যেসব গেটে সমস্যা আছে সেগুলোতে পুনরায় স্থায়ী গেট নির্মাণ করে দিচ্ছি।

এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দুর্ঘটনা ঘটার আগেই আমাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নারায়ণগঞ্জবাসীর নিরাপদ রেল যাত্রার জন্য সব পদক্ষেপ নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD