সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই

শেয়ার করুন...

সাবেক সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টরের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (বীর উত্তম) আর নেই। রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজা বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে এবং বাদ আসর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

কে এম সফিউল্লাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, এবং ডিমেনশিয়ার মতো সমস্যার কারণে তার চলাফেরা ছিল সীমাবদ্ধ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের নেতৃত্ব দেন সফিউল্লাহ। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেন। যুদ্ধের শুরুতে তিনি ৩ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। পরে এস ফোর্সের নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখেন। তার অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।

১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেওয়া সফিউল্লাহ স্বাধীনতার পর সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৭২-১৯৭৫)। এরপর বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ আর নেই

শেয়ার করুন...

সাবেক সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টরের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (বীর উত্তম) আর নেই। রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজা বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাজী আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ে এবং বাদ আসর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

কে এম সফিউল্লাহ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, এবং ডিমেনশিয়ার মতো সমস্যার কারণে তার চলাফেরা ছিল সীমাবদ্ধ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের নেতৃত্ব দেন সফিউল্লাহ। তার নেতৃত্বেই ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেন। যুদ্ধের শুরুতে তিনি ৩ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। পরে এস ফোর্সের নেতৃত্ব দিয়ে মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখেন। তার অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।

১৯৩৪ সালের ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেওয়া সফিউল্লাহ স্বাধীনতার পর সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৭২-১৯৭৫)। এরপর বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD