মেঘনা ও পদ্মা ডিপোতে চাঁদাবাজি বন্ধে মাঠে বিএনপি নেতা মনির হোসেন

শেয়ার করুন...

গোদনাইল মেঘনা-পদ্মা ডিপো ও সাতঘোড়া সিমেন্ট কারখানা সহ কোনো প্রতিষ্ঠানে চাঁদাবাজি চলবে না বলে হুশিয়ারি প্রদান করেছেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন। তিনি বলেন, সম্পূর্ণভাবে চাঁদাবাজি রোধে প্রশাসন কে সাথে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ডিপো এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

রবিবার (১০ আগষ্ট) সকালে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে গোদনাইল মেঘনা ডিপো এলাকা পরিদর্শনকালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। মনির হোসেন বলেন, আসলাম ভাই কে গ্রেফতারকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিলো সেটি কাটিয়ে আমরা বর্তমানে ডিপোতে শান্তি প্রতিষ্ঠা করেছি। যাতে কোনো কুচক্রী মহল এই ডিপোকে নিয়ে কোনো অন্যায় কাজ করতে না পারে। মালিক পক্ষ শ্রমিক পক্ষ সকলের কাছে অনুরোধ থাকবে এখানে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে।

আপনাদের জন্য আমরা সবসময় পাশে আছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাশে থাকবো। কেউ যেনো চাঁদাবাজি করতে না পারে, আমাদের বদনাম যেনো না করতে পারে সেদিকে সবাই দৃষ্টি রাখবেন। ডিপো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে তেল সরবরাহ না হলে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সমস্যা তৈরি হবে। পদ্মা-মেঘনা ডিপোর তেল দিয়ে ঢাকা বিমানবন্দর চলে যেহেতু স্পর্শকাতর একটি বিষয় সকলে নজরে রাখবেন যাতে কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। দেশে বর্তমানে একটি অন্তবর্তী সরকার রয়েছে। তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে।

তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলীয় সরকার গঠন হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, দেলোয়ার হোসেন, আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, যুবদল নেতা হানিফ গাজী ও রুহুল আমিন, স্বপন সহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মেঘনা ও পদ্মা ডিপোতে চাঁদাবাজি বন্ধে মাঠে বিএনপি নেতা মনির হোসেন

শেয়ার করুন...

গোদনাইল মেঘনা-পদ্মা ডিপো ও সাতঘোড়া সিমেন্ট কারখানা সহ কোনো প্রতিষ্ঠানে চাঁদাবাজি চলবে না বলে হুশিয়ারি প্রদান করেছেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন। তিনি বলেন, সম্পূর্ণভাবে চাঁদাবাজি রোধে প্রশাসন কে সাথে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ডিপো এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

রবিবার (১০ আগষ্ট) সকালে বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে গোদনাইল মেঘনা ডিপো এলাকা পরিদর্শনকালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। মনির হোসেন বলেন, আসলাম ভাই কে গ্রেফতারকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিলো সেটি কাটিয়ে আমরা বর্তমানে ডিপোতে শান্তি প্রতিষ্ঠা করেছি। যাতে কোনো কুচক্রী মহল এই ডিপোকে নিয়ে কোনো অন্যায় কাজ করতে না পারে। মালিক পক্ষ শ্রমিক পক্ষ সকলের কাছে অনুরোধ থাকবে এখানে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে।

আপনাদের জন্য আমরা সবসময় পাশে আছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাশে থাকবো। কেউ যেনো চাঁদাবাজি করতে না পারে, আমাদের বদনাম যেনো না করতে পারে সেদিকে সবাই দৃষ্টি রাখবেন। ডিপো একটি গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে তেল সরবরাহ না হলে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সমস্যা তৈরি হবে। পদ্মা-মেঘনা ডিপোর তেল দিয়ে ঢাকা বিমানবন্দর চলে যেহেতু স্পর্শকাতর একটি বিষয় সকলে নজরে রাখবেন যাতে কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। দেশে বর্তমানে একটি অন্তবর্তী সরকার রয়েছে। তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে।

তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলীয় সরকার গঠন হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, দেলোয়ার হোসেন, আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, যুবদল নেতা হানিফ গাজী ও রুহুল আমিন, স্বপন সহ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD