ধরাছোঁয়ার বাইরে গ্যাস চোর ফারুক, অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগ

শেয়ার করুন...

সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও ফতুল্লার কুতুবপুর এলাকা যেন এর ব্যতিক্রম। অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের মহা উৎসব ও রমরমা বাণিজ্য। তবে রাজনৈতিক পরিবর্তনেও গ্যাসের চুরি থেমে নেই ।

চিতাশাল এলাকার গ্যাস চোর ফারুক এলাকার কিছু নামধারী বিএনপি নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। ফতুল্লা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর সংশ্লিষ্ট  কিছু অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে গ্যাস চোর ফারুক নারায়ণগঞ্জ সদর  উপজেলার পাগলা চিতাশাল বউবাজার দেলপাড়া টাওয়ার পাড় সহ বিভিন্ন মহল্লার প্রতিটি বাসাবাড়িতে   অবৈধ সংযোগ দিয়ে যাচ্ছে এবং অফিসের নাম করে হাতিয়ে নিচ্ছে  দেড় থেকে দুই লাখ  টাকা ।

আর  প্রতি মাসে চুলাপ্রতি দেড় থেকে ২ হাজার টাকা আদায় করে নিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন কলকারখানায় আকারভেদে বৈধ সংযোগের সঙ্গে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে সর্বনিম্ন তিন থেকে চার লাখ । অবৈধভাবে নিম্নমানের পাইপ স্থাপন, রাইজার, রেগুলেটরের মাধ্যমে গ্যাস সংযোগ নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে।

অনুসন্ধানে বেরিয়ে আসে,রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগের ঘটনাগুলো সাধারণত রাতে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে করা হয়। অবৈধভাবে গ্যাস নেওয়া এবং ব্যবহার করার ফলে গ্যাস লিক হয়ে বড় ধরনের দুর্ঘটনা, যেমন বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটে থাকে।

এছাড়া এটি তিতাস গ্যাস কোম্পানির মতো সংস্থার জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়,  এই ধরনের অবৈধ সংযোগ থেকে কোনো বিল পায় না। তবে তিতাস গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তার কাছ থেকে গ্যাস চোরের দালাল চক্ররা ছিলসহ গ্যাস বিল দেওয়ার বই পৌছে দেয় গ্রাহকের হাতে এবং তাদের বলে দেয় প্রতিমাসে অথবা ছয় মাসে একবার এসে বাসা থেকে বিল নিয়ে যাবে।

গ্যাস চুরি বন্ধ করতে হলে অবৈধ গ্যাস সংযোগের বাড়িওয়ালা সহ সংযোগদাতাকে জরিমানা না করে  আইনের আওতায় আনলে তাহলে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হবে। এই ধরনের অবৈধ সংযোগ রোধে প্রশাসনের কঠোর নজরদারি এবং স্থানীয় জনগণের সচেতনতা জরুরি।

সর্বশেষ সংবাদ

» আলু এখন কৃষকের গলার কাঁটা

» কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৭৯ শিশু

» সব সাবরেজিস্ট্রার অফিসে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ কেন নয়: হাইকোর্ট

» হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু

» ক্যামেলিয়া হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা না হলে আন্দোলনের হুশিয়ারি

» কৃষি-কৃষক ও হাওর রক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত

» নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধি ‘অযৌক্তিক ও জনবিরোধী’: আবিদ রহমান

» সাইনবোর্ডে অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

» ফতুল্লায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

» ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কায়েস গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধরাছোঁয়ার বাইরে গ্যাস চোর ফারুক, অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগ

শেয়ার করুন...

সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও ফতুল্লার কুতুবপুর এলাকা যেন এর ব্যতিক্রম। অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের মহা উৎসব ও রমরমা বাণিজ্য। তবে রাজনৈতিক পরিবর্তনেও গ্যাসের চুরি থেমে নেই ।

চিতাশাল এলাকার গ্যাস চোর ফারুক এলাকার কিছু নামধারী বিএনপি নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। ফতুল্লা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর সংশ্লিষ্ট  কিছু অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে গ্যাস চোর ফারুক নারায়ণগঞ্জ সদর  উপজেলার পাগলা চিতাশাল বউবাজার দেলপাড়া টাওয়ার পাড় সহ বিভিন্ন মহল্লার প্রতিটি বাসাবাড়িতে   অবৈধ সংযোগ দিয়ে যাচ্ছে এবং অফিসের নাম করে হাতিয়ে নিচ্ছে  দেড় থেকে দুই লাখ  টাকা ।

আর  প্রতি মাসে চুলাপ্রতি দেড় থেকে ২ হাজার টাকা আদায় করে নিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন কলকারখানায় আকারভেদে বৈধ সংযোগের সঙ্গে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে সর্বনিম্ন তিন থেকে চার লাখ । অবৈধভাবে নিম্নমানের পাইপ স্থাপন, রাইজার, রেগুলেটরের মাধ্যমে গ্যাস সংযোগ নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে।

অনুসন্ধানে বেরিয়ে আসে,রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগের ঘটনাগুলো সাধারণত রাতে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে করা হয়। অবৈধভাবে গ্যাস নেওয়া এবং ব্যবহার করার ফলে গ্যাস লিক হয়ে বড় ধরনের দুর্ঘটনা, যেমন বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটে থাকে।

এছাড়া এটি তিতাস গ্যাস কোম্পানির মতো সংস্থার জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়,  এই ধরনের অবৈধ সংযোগ থেকে কোনো বিল পায় না। তবে তিতাস গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তার কাছ থেকে গ্যাস চোরের দালাল চক্ররা ছিলসহ গ্যাস বিল দেওয়ার বই পৌছে দেয় গ্রাহকের হাতে এবং তাদের বলে দেয় প্রতিমাসে অথবা ছয় মাসে একবার এসে বাসা থেকে বিল নিয়ে যাবে।

গ্যাস চুরি বন্ধ করতে হলে অবৈধ গ্যাস সংযোগের বাড়িওয়ালা সহ সংযোগদাতাকে জরিমানা না করে  আইনের আওতায় আনলে তাহলে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হবে। এই ধরনের অবৈধ সংযোগ রোধে প্রশাসনের কঠোর নজরদারি এবং স্থানীয় জনগণের সচেতনতা জরুরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD