ফতুল্লায় অবৈধ সংযোগ বন্ধ ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসন ও অবৈধ সংযোগ বন্ধের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিএম) মো. মনজুর আজিজ মোহনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা।

স্মারকলিপিতে নিতাইপুর, মাহমুদপুর উত্তরপাড়া, দক্ষিণ কান্দাপাড়া পাকার মাথা, মিজমিজি মাদ্রাসা এলাকার বাসিন্দারা জানান, তিন বছর ধরে এলাকাজুড়ে চরম গ্যাস সংকট বিরাজ করছে। গ্যাসের অভাবে ঘরোয়া রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম পুরোপুরি ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারীরা এবং কোমলমতি শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী এনায়েততুল্লাহ বলেন, “আমরা কয়েক বছর ধরে নিয়মিত বিল দিচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। বহুবার অভিযোগ করেও প্রতিকার পাইনি। আশা করছি এবার সমস্যা সমাধান হবে।”

এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, “এলাকাবাসী টানা তিন বছর ধরে বিল পরিশোধ করেও গ্যাস পাচ্ছে না। জনগণের ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে এসেছি। গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা অবৈধ সংযোগে জড়িত- এ কথা এলাকাবাসীর অভিযোগে বারবার উঠে আসে।”

তিনি আরও বলেন, “জনগণকে জিম্মি করে অবৈধ সংযোগের মাধ্যমে যারা অর্থ আদায় করে তারা দেশকে পিছিয়ে দিচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে- ইউনিয়ন পরিষদ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত।”

স্মারকলিপি গ্রহণ শেষে উপমহাব্যবস্থাপক মো. মনজুর আজিজ মোহন বলেন, “আমরা সমস্যাটি দেখছি। চাহিদা বেশি থাকায় অনেক এলাকায় গ্যাসস্বল্পতা দেখা দেয়। তবে দ্রুত সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। আর যদি প্রমাণ পাওয়া যায় যে আমাদের কোন কর্মকর্তা অবৈধ সংযোগে জড়িত, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইন, সমাজসেবক মাহাবুব আলম, শিক্ষাবিদ মো. জাহিদুল ইসলাম, জামায়াত নেতা জসিম, ফরহাদসহ স্থানীয় ভুক্তভোগীরা।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে প্রকৌশল শ্রমিক কল্যাণ সমিতির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

» নেত্রকোনার কলমাকান্দায় ভুয়া দুই পুলিশ সদস্য আটক

» অযত্ন-অবহেলায় চিড়িয়াখানার ‘ট্রাম্প’, উদ্বিগ্ন দর্শনার্থীরা

» কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ হামলার অভিযোগ, নারীসহ ৬ জন জখম

» ফতুল্লায় ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ঘনঘন লােডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন, চরম ভােগান্তিতে সাধারণ মানুষ

» ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

» বারহাট্টায় প্রতিপক্ষের মামলার চাপ এড়াতে অপপ্রচারের অভিযোগ

» অনুদানের আড়ালে প্রকাশ্য চাঁদাবাজি! উত্তপ্ত কুতুবপুরের নিশ্চিন্তপুর

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় অবৈধ সংযোগ বন্ধ ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসন ও অবৈধ সংযোগ বন্ধের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিএম) মো. মনজুর আজিজ মোহনের কাছে এ স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা।

স্মারকলিপিতে নিতাইপুর, মাহমুদপুর উত্তরপাড়া, দক্ষিণ কান্দাপাড়া পাকার মাথা, মিজমিজি মাদ্রাসা এলাকার বাসিন্দারা জানান, তিন বছর ধরে এলাকাজুড়ে চরম গ্যাস সংকট বিরাজ করছে। গ্যাসের অভাবে ঘরোয়া রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম পুরোপুরি ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারীরা এবং কোমলমতি শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগী এনায়েততুল্লাহ বলেন, “আমরা কয়েক বছর ধরে নিয়মিত বিল দিচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। বহুবার অভিযোগ করেও প্রতিকার পাইনি। আশা করছি এবার সমস্যা সমাধান হবে।”

এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, “এলাকাবাসী টানা তিন বছর ধরে বিল পরিশোধ করেও গ্যাস পাচ্ছে না। জনগণের ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে এসেছি। গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা অবৈধ সংযোগে জড়িত- এ কথা এলাকাবাসীর অভিযোগে বারবার উঠে আসে।”

তিনি আরও বলেন, “জনগণকে জিম্মি করে অবৈধ সংযোগের মাধ্যমে যারা অর্থ আদায় করে তারা দেশকে পিছিয়ে দিচ্ছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে- ইউনিয়ন পরিষদ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত।”

স্মারকলিপি গ্রহণ শেষে উপমহাব্যবস্থাপক মো. মনজুর আজিজ মোহন বলেন, “আমরা সমস্যাটি দেখছি। চাহিদা বেশি থাকায় অনেক এলাকায় গ্যাসস্বল্পতা দেখা দেয়। তবে দ্রুত সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। আর যদি প্রমাণ পাওয়া যায় যে আমাদের কোন কর্মকর্তা অবৈধ সংযোগে জড়িত, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইন, সমাজসেবক মাহাবুব আলম, শিক্ষাবিদ মো. জাহিদুল ইসলাম, জামায়াত নেতা জসিম, ফরহাদসহ স্থানীয় ভুক্তভোগীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD