কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ হামলার অভিযোগ, নারীসহ ৬ জন জখম

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘শাহজাহান বাহিনীর’ বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের মধ্যেই ফের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, একের পর এক মামলা ও অভিযোগ দায়ের হলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে এই বাহিনী। সর্বশেষ এক গৃহবধূকে উত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায় নারীসহ একই পরিবারের অন্তত ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার ‘মায়ের দোয়া কমিউনিটি সেন্টার’ সংলগ্ন এলাকায়।

আহতদের স্বজনরা জানান, রাতে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাড়ি থেকে বের হন সজলের স্ত্রী নিশি (২২)। পথে স্থানীয় বখাটে শাহজাহান (২৬), নয়ন (৪০) এবং তাদের সহযোগীরা তার পথরোধ করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। একপর্যায়ে তারা নিশির গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় নিশি চিৎকার করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

পরে নিশি বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তার চাচা শ্বশুর ও শাশুড়ি বিষয়টি নিয়ে অভিযুক্তদের কাছে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আলমের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা শুরু করে। এতে মো. আলম (৫১) মাথায় গুরুতর জখম হন। এছাড়া সজল (২৫), আলী আকবর (৪৫), সুরেমা আক্তার (৩৮), রাজন (৩৮) এবং রোকসানা আক্তার (৪৫) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শুধু হামলাই নয়, এ সময় হামলাকারীরা নিশির গলা থেকে প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এছাড়া বাড়িতে ভাঙচুর চালিয়ে আলমারিতে থাকা নগদ ২,৫০,০০০ টাকা এবং Walton, Samsung ও Honor X6 ব্র্যান্ডের তিনটি স্মার্টফোন লুট করে নিয়ে যায় বলে দাবি পরিবারের।

ভুক্তভোগীরা আরও জানান, হামলার পর প্রকাশ্যে পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় অভিযুক্তরা। ফলে বর্তমানে পরিবারটির সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় শনিবার (৬ জুন) আহত আলম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে শাহজাহান বাহিনীর দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি করেন এলাকাবাসী।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিশ্চিন্তপুর এলাকায় হামলা ও মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তাদের ভাষ্য, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ সংবাদ

» কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ হামলার অভিযোগ, নারীসহ ৬ জন জখম

» ফতুল্লায় ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ঘনঘন লােডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন, চরম ভােগান্তিতে সাধারণ মানুষ

» ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

» বারহাট্টায় প্রতিপক্ষের মামলার চাপ এড়াতে অপপ্রচারের অভিযোগ

» অনুদানের আড়ালে প্রকাশ্য চাঁদাবাজি! উত্তপ্ত কুতুবপুরের নিশ্চিন্তপুর

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৬ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ হামলার অভিযোগ, নারীসহ ৬ জন জখম

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘শাহজাহান বাহিনীর’ বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগের মধ্যেই ফের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, একের পর এক মামলা ও অভিযোগ দায়ের হলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে এই বাহিনী। সর্বশেষ এক গৃহবধূকে উত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ করায় নারীসহ একই পরিবারের অন্তত ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার ‘মায়ের দোয়া কমিউনিটি সেন্টার’ সংলগ্ন এলাকায়।

আহতদের স্বজনরা জানান, রাতে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাড়ি থেকে বের হন সজলের স্ত্রী নিশি (২২)। পথে স্থানীয় বখাটে শাহজাহান (২৬), নয়ন (৪০) এবং তাদের সহযোগীরা তার পথরোধ করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। একপর্যায়ে তারা নিশির গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় নিশি চিৎকার করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

পরে নিশি বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তার চাচা শ্বশুর ও শাশুড়ি বিষয়টি নিয়ে অভিযুক্তদের কাছে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আলমের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা শুরু করে। এতে মো. আলম (৫১) মাথায় গুরুতর জখম হন। এছাড়া সজল (২৫), আলী আকবর (৪৫), সুরেমা আক্তার (৩৮), রাজন (৩৮) এবং রোকসানা আক্তার (৪৫) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শুধু হামলাই নয়, এ সময় হামলাকারীরা নিশির গলা থেকে প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এছাড়া বাড়িতে ভাঙচুর চালিয়ে আলমারিতে থাকা নগদ ২,৫০,০০০ টাকা এবং Walton, Samsung ও Honor X6 ব্র্যান্ডের তিনটি স্মার্টফোন লুট করে নিয়ে যায় বলে দাবি পরিবারের।

ভুক্তভোগীরা আরও জানান, হামলার পর প্রকাশ্যে পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় অভিযুক্তরা। ফলে বর্তমানে পরিবারটির সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় শনিবার (৬ জুন) আহত আলম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে শাহজাহান বাহিনীর দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি করেন এলাকাবাসী।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিশ্চিন্তপুর এলাকায় হামলা ও মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তাদের ভাষ্য, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD