নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৫ জুন) রাত পৌনে দশটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নান-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাস-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উত্তর নরসিংহপুরস্থ মেসার্স একতা ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর থেকে দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বড় হাবির পাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নান জানান,
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




















