বকশীগঞ্জে মেরুরচর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মেরুরচর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু।

তীব্র শীতের প্রকোপ থেকে দরিদ্র মানুষের সুরক্ষা দিতে তার পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

(​৪ জানুয়ারি)রবিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

কম্বল বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বলেন, “তীব্র শীতে বকশীগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো সামান্য উপকারে আসে, তবেই আমার সার্থকতা।”

তিনি আরও জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রকৃত দুস্থদের তালিকা করে পর্যায়ক্রমে এই কম্বল পৌঁছে দেওয়া হবে। বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতের এই উপহার পেয়ে এলাকার বয়োবৃদ্ধ ও দুস্থ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।

সর্বশেষ সংবাদ

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

» শার্শায় তারাবির শেষে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে হত্যা

» প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

» বকশীগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে মেরুরচর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেয়ার করুন...

মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মেরুরচর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু।

তীব্র শীতের প্রকোপ থেকে দরিদ্র মানুষের সুরক্ষা দিতে তার পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

(​৪ জানুয়ারি)রবিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

কম্বল বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বলেন, “তীব্র শীতে বকশীগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো সামান্য উপকারে আসে, তবেই আমার সার্থকতা।”

তিনি আরও জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রকৃত দুস্থদের তালিকা করে পর্যায়ক্রমে এই কম্বল পৌঁছে দেওয়া হবে। বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতের এই উপহার পেয়ে এলাকার বয়োবৃদ্ধ ও দুস্থ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD