আড়াইহাজারে ডাকাতের কবলে ইসলামী বক্তা, আহত

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকী নড়াইলের সহযোগী ও গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, মাহফিল শেষ করে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছলে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে।

এ সময় ডাকাতরা গাড়িতে ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী ও গাড়ির চালকসহ উপস্থিত সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

হামলার একপর্যায়ে ডাকাতদল আহতদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর ডাকাতরা দ্রæত পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠান।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, ভুক্তভোগীদের সঙ্গে রাস্তায় টহলকারী পুলিশের দেখা হয়েছে। ওনারা থানায় মামলা করতে আগ্রহী ছিলেন না। পরবর্তী সময়ে আমাদের টহল গাড়ি তাদের আড়াইহাজার থানা এলাকা পার করে দিয়ে এসেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি

» বেনাপোলে ভারতীয় ট্রেন থেকে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে ডাকাতের কবলে ইসলামী বক্তা, আহত

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহফিল থেকে ফেরার পথে ইসলামী বক্তার গাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকী নড়াইলের সহযোগী ও গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, মাহফিল শেষ করে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছলে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে।

এ সময় ডাকাতরা গাড়িতে ভাঙচুর চালিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে ইসলামী বক্তার সহযোগী ও গাড়ির চালকসহ উপস্থিত সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

হামলার একপর্যায়ে ডাকাতদল আহতদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর ডাকাতরা দ্রæত পালিয়ে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠান।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, ভুক্তভোগীদের সঙ্গে রাস্তায় টহলকারী পুলিশের দেখা হয়েছে। ওনারা থানায় মামলা করতে আগ্রহী ছিলেন না। পরবর্তী সময়ে আমাদের টহল গাড়ি তাদের আড়াইহাজার থানা এলাকা পার করে দিয়ে এসেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD