নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার গাবতলীর কাপুরিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও মাহাবুব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেহানুর ইসলাম ও এ এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাবতলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদ্দাম ও মাহাবুবকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




















