ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

শেয়ার করুন...

হানি ট্র্যাপের শিকার হয়ে অপহৃত রাজধানীর আজিমপুরের এক কলেজছাত্রকে নারায়ণগঞ্জের বন্দর থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্যকে হাতেনাতে গ্রেফতারও করা হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১ ব্যাটেলিয়ান সদর দফতরের সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধারকৃত কলেজছাত্র রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

গ্রেফতার যুবকরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সালেহ নগর এলাকার মৃত আলী হোসেন ছেলে মো. আকাশ (২৪), বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে মো. সিয়াম (২২), বন্দরের বাবুপাড়া এলাকার রাষ্ট্র চন্দ্র শীলের ছেলে সঞ্জয় শীল (২০), নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মো. ফয়সাল (২৮) এবং সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকার জামাল হোসেনের ছেলে মো. বায়েজিদ (২৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে TanTan ডেটিং অ্যাপস এর মাধ্যমে ইনায়া শেখ নামে একটি আইডির সঙ্গে ওই কলেজ ছাত্রের পরিচয় হয়‌। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে ইনায়া শেখ ওই কলেজ ছাত্রের সঙ্গে দেখা করতে বিভিন্ন প্রলোভন দেখাতে থাকে। কলেজ ছাত্র প্রলোভনের ফাঁদে পড়লে ইনায়া শেখ দেখা করার জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার চরধলেশ্বরী এলাকায় আসতে বলে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ‘হানি ট্র্যাপে’ ফেলে আদায় করা হতো অর্থ: ডিবি প্রধান

এরই পরিপ্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার সময় ওই কলেজ ছাত্র পূর্বনির্ধারিত স্থানে এসে পৌঁছায়। পরে ইনায়া শেখকে কল দিলে সে কিছুক্ষণের মধ্যে আসছে বলে জানায় এবং অপেক্ষা করতে বলে। এর কিছুক্ষণ পর ৯ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি এসে ওই কলেজ ছাত্রকে জোরপূর্বক অপহরণ করে পাশের একটি ভুট্টা ক্ষেতের গভীরে নিয়ে যায়। সেখানে নিয়ে এলোপাতাড়ি মারধর করে তার সাথে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে চলে যাবে বলে হুমকি দেয় অপহরণকারীরা।

পরবর্তীতে তারা ওই কলেজ ছাত্রের মোবাইল ফোন থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য তাগিদ দেয়। এ অবস্থায় ওই কলেজছাত্রের পরিবার নিরূপায় হয়ে অপহরণকারীদের সাময়িক শান্ত করার জন্য বিকাশের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা পাঠান। পাশাপাশি তারা বন্দর থানায় একটি মামলাও দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, মামলার প্রেক্ষিতে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীদের দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারিসহ নানা তৎপরতা শুরু করে। অপহৃত কলেজ ছাত্রের মোবাইল ফোন কলের সূত্র ধরে প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র‍্যাব।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক বন্দর উপজেলার চরধলেশ্বরী এলাকার বিস্তীর্ণ ভুট্টা ক্ষেতের গভীর স্থানে অভিযান চালায়। এসময় সেখান থেকে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধারসহ আকাশ, সিয়াম, সঞ্জয় শীল, ফয়সাল ও বায়েজিদ নামে হানি ট্র্যাপ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই অপহরণের ঘটনায় জড়িত হানি ট্র্যাপ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও র‍্যাব জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

» ফতুল্লায় ইমন হত্যা কান্ডে ২০ জনের নাম উল্লেখ্য করে মামলা

» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

» আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

» বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলোচনায় নুসরাত জাহান বিথী ​

» সংরক্ষিত আসনে সুমাইয়াকে সংসদে দেখতে চান শেরপুরবাসী

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

শেয়ার করুন...

হানি ট্র্যাপের শিকার হয়ে অপহৃত রাজধানীর আজিমপুরের এক কলেজছাত্রকে নারায়ণগঞ্জের বন্দর থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্যকে হাতেনাতে গ্রেফতারও করা হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১ ব্যাটেলিয়ান সদর দফতরের সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধারকৃত কলেজছাত্র রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

গ্রেফতার যুবকরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সালেহ নগর এলাকার মৃত আলী হোসেন ছেলে মো. আকাশ (২৪), বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে মো. সিয়াম (২২), বন্দরের বাবুপাড়া এলাকার রাষ্ট্র চন্দ্র শীলের ছেলে সঞ্জয় শীল (২০), নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মো. ফয়সাল (২৮) এবং সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকার জামাল হোসেনের ছেলে মো. বায়েজিদ (২৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে TanTan ডেটিং অ্যাপস এর মাধ্যমে ইনায়া শেখ নামে একটি আইডির সঙ্গে ওই কলেজ ছাত্রের পরিচয় হয়‌। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে ইনায়া শেখ ওই কলেজ ছাত্রের সঙ্গে দেখা করতে বিভিন্ন প্রলোভন দেখাতে থাকে। কলেজ ছাত্র প্রলোভনের ফাঁদে পড়লে ইনায়া শেখ দেখা করার জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার চরধলেশ্বরী এলাকায় আসতে বলে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ‘হানি ট্র্যাপে’ ফেলে আদায় করা হতো অর্থ: ডিবি প্রধান

এরই পরিপ্রেক্ষিতে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টার সময় ওই কলেজ ছাত্র পূর্বনির্ধারিত স্থানে এসে পৌঁছায়। পরে ইনায়া শেখকে কল দিলে সে কিছুক্ষণের মধ্যে আসছে বলে জানায় এবং অপেক্ষা করতে বলে। এর কিছুক্ষণ পর ৯ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি এসে ওই কলেজ ছাত্রকে জোরপূর্বক অপহরণ করে পাশের একটি ভুট্টা ক্ষেতের গভীরে নিয়ে যায়। সেখানে নিয়ে এলোপাতাড়ি মারধর করে তার সাথে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে চলে যাবে বলে হুমকি দেয় অপহরণকারীরা।

পরবর্তীতে তারা ওই কলেজ ছাত্রের মোবাইল ফোন থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য তাগিদ দেয়। এ অবস্থায় ওই কলেজছাত্রের পরিবার নিরূপায় হয়ে অপহরণকারীদের সাময়িক শান্ত করার জন্য বিকাশের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা পাঠান। পাশাপাশি তারা বন্দর থানায় একটি মামলাও দায়ের করেন।

র‍্যাব আরও জানায়, মামলার প্রেক্ষিতে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীদের দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারিসহ নানা তৎপরতা শুরু করে। অপহৃত কলেজ ছাত্রের মোবাইল ফোন কলের সূত্র ধরে প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র‍্যাব।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক বন্দর উপজেলার চরধলেশ্বরী এলাকার বিস্তীর্ণ ভুট্টা ক্ষেতের গভীর স্থানে অভিযান চালায়। এসময় সেখান থেকে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধারসহ আকাশ, সিয়াম, সঞ্জয় শীল, ফয়সাল ও বায়েজিদ নামে হানি ট্র্যাপ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই অপহরণের ঘটনায় জড়িত হানি ট্র্যাপ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও র‍্যাব জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD