মোঃ হারুন অর রশিদ:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার ৭ নং মেরুরচর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং বকশীগঞ্জ উপজেলার দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ” মোঃ শহিদুল হক দুলাল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য ও সহমর্মিতার শিক্ষা দেয়।”
তিনি মেরুরচর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একইসাথে বকশীগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন:পবিত্র ঈদুল ফিতর আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যেন সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন করতে পারি। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ মোবারক।




















