মোঃ হারুন অর রশিদ-: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার ৭ নং মেরুরচর ইউনিয়নসহ দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন অত্র ইউনিয়নের পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু।
এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরও উল্লেখ করেন, মেরুরচর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের এই খুশি সমানভাবে ভাগ করে নিতে পারে, এটাই আমার প্রত্যাশা। তিনি ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু তার বার্তায় বলেন: পবিত্র ঈদুল ফিতর আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে আমরা যেন একটি সুন্দর ও আদর্শ ইউনিয়ন গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। সবাইকে আবারো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক।
পরিশেষে, তিনি সকলকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে এবং শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানান।




















