নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কারমাঠ এলাকায় মোঃ শামীমের জমি দখলের অভিযোগ উঠেছে মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে। এ ব্যাপারে মোঃ শামীম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় রবিবার (৩ মে)লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মৃত: সাহাব উদ্দিন, মাতা- শাহিদা বেগমের পুত্র মোঃ শামীম সাং- পূর্ব শিয়াচর উল্লেখ করেন,বিবাদী মোঃ ইউসুফ আলী পিতা- মৃত: আজমত আলী,রেহেনা বেগম স্বামী- মোঃ ইউসুফ আলী, উভয় সাং- দাপা ইদ্রাকপুর ফতুল্লা থানাধীন শিয়াচর মৌজাস্থিত সি.এস ও এস.এ- ৮০, আর,এস- ২৩০, জমির পরিমাণ- ১৩ শতাংশ যাহা সাব-কবলা দলিল নং-১৩৫৭, তারিখ- ২৬/০১/২০২৩, দলিল নং- ১৩৫৮, তারিখ- ২৬/০১/২০২৩, দলিল নং- ১৩৫৯, তারিখ- ২৬/০১/২০২৩, দলিল নং- ১৩৬০, তারিখ- ২৬/০১/২০২৩ ইং মোতাবেক আইয়ুব আলী গংদের নিকট থেকে আমি জসিম মল্লিক এবং মনিরা সুলতানা গং সাব কবলা মূলে ক্রয় করে ভোগ দখলে নিয়োজিত আছি। সম্পত্তি ক্রয় করার পর থেকেই আমি সরকারী সমস্ত খাজনাদী পরিশোধ করে আসছি। পরবর্তীতে আমি ০৭ শতাংশ জমি আমাদের নিজ নিজ নামে নামজারী করি। অবশিষ্ট ০৬ শতাংশ নিয়া সরকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেল বরাবরে একটি মিস কেস করি। যাহার নং-২৪৮/২৫। উক্ত মামলাটি চলমান আছে। উক্ত বিবাদীদ্বয় আমার ক্রয়কৃত সম্পত্তির পাশে ২২৯ দাগে ১৩ শতাংশ জমি ক্রয় করিয়া ২২৯ দাগেই তাহাদের নিজ নিজ নামে নামজারী করে। যাহা আমাদের দাগ এবং চৌহদ্দির সাথে কোন মিল নাই। কিন্তু তারপরও ১নং বিবাদী আমার ক্রয়কৃত ২৩০ দাগের সম্পত্তিতে প্রবেশ করতে বাধা দিয়া জোর পূর্বক আমার ২৩০ দাগের সম্পত্তি দখলের বিভিন্ন চেষ্টা ও পায়তারা চালাইতে থাকে। এযাবৎকাল উক্ত বিবাদীদ্বয় আমার ২৩০ দাগের সম্পত্তি নিয়া আমাকে হুমকি ধামকি অব্যাহত রাখিয়াছে। তারই ধারাবাহিকতায় গত ইং- ০১/০৫/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় আমি আমার উক্ত ২৩০ দাগের সম্পত্তিতে গেলে ১ ও ২নং বিবাদীদ্বয় আমাকে সম্পত্তিতে পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে। উক্ত বিবাদীদ্বয় এরূপ কার্যকলাপ করিয়া আমাকে হয়রানী করিতেছে। বিবাদীদ্বয় যেকোন সময় আমার ২৩০ দাগের সম্পত্তি জোর পূর্বক ভোগ দখল করিতে পারে নতুবা আমার বড় ধরনের ক্ষয়-ক্ষতি করিতে পারে বলিয়া আমার আশঙ্কা হইতেছে।
জমির মালিক মোঃ শামীম সাংবাদিক সম্মেলনে বলেন,অত্র এলাকার ইউসুফ আলীর বিরুদ্ধে ইতিপূর্বেও কয়েকবার থানায় অভিযোগ ও জিডি করা হয়।বসতে বললেও বসেনা। বরং উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বিচার দেয় ইউসুফ আলী। অভিজ্ঞ আইনজীবী সহ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা কাগজপত্র বিশ্লেষণ করে ইউসুফ আলীর কাগজে সমস্যা দেখতে পেয়ে উভয় পক্ষকে মিলে যেতে বলেন। কিন্তু ইউসুফ কারো কথা না শুনে থানায় অভিযোগ দেয়। থানার দারোগা কাগজপত্র পর্যালোচনা করে ইউসুফ আলীর কাগজপত্রে সমস্যা দেখতে পান। মুলত ইউসুফ আলী ২২৯ দাগের জমির মালিক। দখল করে আছে ২৩০ নং দাগের জমি। শামীম ডিসি, এসপির হস্তক্ষেপ কামনা করেন।




















