ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

শেয়ার করুন...

​নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইয়াবা বিক্রেতাকে আটক করার পর পুলিশের হাতে সোপর্দ না করে ১৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতা ও তার সহযোগীর বিরুদ্ধে। গতকাল শনিবার (৯ মে)  সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর নয়া মাটি মুসলিম পাড়া (উঁচা পাড়া) এলাকার লাবনী জুস ফ্যাক্টরির সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

​অভিযুক্তরা হলেন— ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল মিয়ার ছেলে ও হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিয়াস এবং বাবুল মিয়ার ভাগিনা আকবর।

​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় লাবনী জুস ফ্যাক্টরি সংলগ্ন ‘কিসমতের দোকান’-এর কর্মচারী কামালকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন পিয়াস ও আকবর। প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর কামালকে মারধর করতে করতে মুসলিম পাড়ার একটি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক ও দরকষাকষি চলে। এক পর্যায়ে ১৫ হাজার টাকার বিনিময়ে রফাদফার মাধ্যমে মাদকসহ আটক কামালকে ছেড়ে দেওয়া হয়।

​বিশেষ সূত্রে জানা গেছে, রফাদফার এই টাকাটি সরাসরি হাতে না নিয়ে জনৈক কিসমতের কাছ থেকে বিকাশের মাধ্যমে গ্রহণ করেন শ্রমিক নেতা বাবুলের ভাগিনা আকবর। এ বিষয়ে কিসমতের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কামালকে ছাড়িয়ে নিতে রফাদফা হয়েছে, তবে কত টাকা লেনদেন হয়েছে তা আমি বলতে পারব না।

​মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়ার বিষয়ে সাইফুল ইসলাম পিয়াসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ এসেছিল। পুলিশের সামনেই এলাকার মুরুব্বিদের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মাদকের মতো গুরুতর অপরাধে অভিযুক্তকে কেন পুলিশের হাতে না দিয়ে টাকার বিনিময়ে রফা করা হলো এবং সেই টাকা কে নিয়েছে— এমন প্রশ্নের জবাবে পিয়াস বলেন, “টাকা কে নিয়েছে আমি জানি না।”

​জনমনে প্রশ্ন: দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’নীতি অবলম্বন করছে, তখন একজন দায়িত্বশীল ছাত্রদল নেতা ও তার সহযোগীদের এমন কর্মকাণ্ডে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, তবে কি এই রাজনৈতিক প্রভাবশালীদের নিয়ন্ত্রণেই এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে?

​এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষমতার অপব্যবহার করে মাদক বিক্রেতাকে মদদদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১০ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

শেয়ার করুন...

​নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইয়াবা বিক্রেতাকে আটক করার পর পুলিশের হাতে সোপর্দ না করে ১৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতা ও তার সহযোগীর বিরুদ্ধে। গতকাল শনিবার (৯ মে)  সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর নয়া মাটি মুসলিম পাড়া (উঁচা পাড়া) এলাকার লাবনী জুস ফ্যাক্টরির সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

​অভিযুক্তরা হলেন— ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল মিয়ার ছেলে ও হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিয়াস এবং বাবুল মিয়ার ভাগিনা আকবর।

​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় লাবনী জুস ফ্যাক্টরি সংলগ্ন ‘কিসমতের দোকান’-এর কর্মচারী কামালকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন পিয়াস ও আকবর। প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর কামালকে মারধর করতে করতে মুসলিম পাড়ার একটি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক ও দরকষাকষি চলে। এক পর্যায়ে ১৫ হাজার টাকার বিনিময়ে রফাদফার মাধ্যমে মাদকসহ আটক কামালকে ছেড়ে দেওয়া হয়।

​বিশেষ সূত্রে জানা গেছে, রফাদফার এই টাকাটি সরাসরি হাতে না নিয়ে জনৈক কিসমতের কাছ থেকে বিকাশের মাধ্যমে গ্রহণ করেন শ্রমিক নেতা বাবুলের ভাগিনা আকবর। এ বিষয়ে কিসমতের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কামালকে ছাড়িয়ে নিতে রফাদফা হয়েছে, তবে কত টাকা লেনদেন হয়েছে তা আমি বলতে পারব না।

​মাদক বিক্রেতাকে ছেড়ে দেওয়ার বিষয়ে সাইফুল ইসলাম পিয়াসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ এসেছিল। পুলিশের সামনেই এলাকার মুরুব্বিদের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মাদকের মতো গুরুতর অপরাধে অভিযুক্তকে কেন পুলিশের হাতে না দিয়ে টাকার বিনিময়ে রফা করা হলো এবং সেই টাকা কে নিয়েছে— এমন প্রশ্নের জবাবে পিয়াস বলেন, “টাকা কে নিয়েছে আমি জানি না।”

​জনমনে প্রশ্ন: দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’নীতি অবলম্বন করছে, তখন একজন দায়িত্বশীল ছাত্রদল নেতা ও তার সহযোগীদের এমন কর্মকাণ্ডে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, তবে কি এই রাজনৈতিক প্রভাবশালীদের নিয়ন্ত্রণেই এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে?

​এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষমতার অপব্যবহার করে মাদক বিক্রেতাকে মদদদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD