ঘুষের বিনিময়ে মুক্তি, ফের পুলিশে সোপর্দ: ছাত্রদল নেতার লঙ্কাকাণ্ড!

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:- নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদক বিক্রেতাকে নিয়ে বিচিত্র নাটকের জন্ম দিয়েছেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পিয়াস। গত শনিবার ১৫ হাজার টাকা ঘুষ নিয়ে যে ইয়াবা বিক্রেতাকে তিনি মুক্তি দিয়েছিলেন, সেই একই ব্যক্তিকে পরের দিন রবিবার পুনরায় ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। স্থানীয়রা এই ঘটনাকে পিয়াসের “শাক দিয়ে মাছ ঢাকার” একটি নগ্ন চেষ্টা হিসেবে দেখছেন।

উল্লেখ্য ​গত ৯ মে (শনিবার) সন্ধ্যায় ফতুল্লার কুতুবপুর নয়া মাটি এলাকা থেকে ইয়াবাসহ কামাল নামের এক মাদক বিক্রেতাকে আটক করেন ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল মিয়ার ছেলে হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিয়াস ও তার সহযোগী আকবর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আটকের পর কামালকে মারধর করে একটি অফিসে আটকে রাখা হয় এবং দীর্ঘ রফাদফা শেষে ১৫ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। রফাদফার সেই টাকা বিকাশের মাধ্যমে পিয়াসের সহযোগীর কাছে পৌঁছায়।

শনিবারের এই অনৈতিক লেনদেনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন পিয়াস। নিজের অপরাধ আড়াল করতে এবং নিজেকে “মাদক বিরোধী” নেতা হিসেবে জাহির করতে (১০ মে) রবিবার তিনি সেই একই মাদক বিক্রেতা কামালকে পুনরায় আটক করেন। এরপর লোকদেখানো নাটকীয়তায় থানা পুলিশকে খবর দিয়ে তাকে সোপর্দ করেন।

এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পিয়াস মূলত তার আগের অপরাধ ঢাকার জন্যই এই পথ বেছে নিয়েছেন। গতকাল যে অপরাধীকে তিনি টাকার বিনিময়ে প্রশ্রয় দিলেন, আজ তাকেই পুলিশে দেওয়াটা তার দ্বিমুখী চরিত্রের বহিঃপ্রকাশ।

সচেতন মহলের মতে, এক দিন আগে টাকা নিয়ে আসামী ছেড়ে দেওয়া আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। আজকে তাকে পুলিশে দিলেও শনিবারের সেই অবৈধ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের দায় পিয়াস এড়াতে পারেন না।

স্থানীয়রা এখন এই নাটকীয় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মাদক ব্যবসায়ীদের মদদদাতা ওই ছাত্রদল নেতার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

» ঘুষের বিনিময়ে মুক্তি, ফের পুলিশে সোপর্দ: ছাত্রদল নেতার লঙ্কাকাণ্ড!

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১১ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষের বিনিময়ে মুক্তি, ফের পুলিশে সোপর্দ: ছাত্রদল নেতার লঙ্কাকাণ্ড!

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:- নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদক বিক্রেতাকে নিয়ে বিচিত্র নাটকের জন্ম দিয়েছেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পিয়াস। গত শনিবার ১৫ হাজার টাকা ঘুষ নিয়ে যে ইয়াবা বিক্রেতাকে তিনি মুক্তি দিয়েছিলেন, সেই একই ব্যক্তিকে পরের দিন রবিবার পুনরায় ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। স্থানীয়রা এই ঘটনাকে পিয়াসের “শাক দিয়ে মাছ ঢাকার” একটি নগ্ন চেষ্টা হিসেবে দেখছেন।

উল্লেখ্য ​গত ৯ মে (শনিবার) সন্ধ্যায় ফতুল্লার কুতুবপুর নয়া মাটি এলাকা থেকে ইয়াবাসহ কামাল নামের এক মাদক বিক্রেতাকে আটক করেন ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল মিয়ার ছেলে হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিয়াস ও তার সহযোগী আকবর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আটকের পর কামালকে মারধর করে একটি অফিসে আটকে রাখা হয় এবং দীর্ঘ রফাদফা শেষে ১৫ হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। রফাদফার সেই টাকা বিকাশের মাধ্যমে পিয়াসের সহযোগীর কাছে পৌঁছায়।

শনিবারের এই অনৈতিক লেনদেনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন পিয়াস। নিজের অপরাধ আড়াল করতে এবং নিজেকে “মাদক বিরোধী” নেতা হিসেবে জাহির করতে (১০ মে) রবিবার তিনি সেই একই মাদক বিক্রেতা কামালকে পুনরায় আটক করেন। এরপর লোকদেখানো নাটকীয়তায় থানা পুলিশকে খবর দিয়ে তাকে সোপর্দ করেন।

এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পিয়াস মূলত তার আগের অপরাধ ঢাকার জন্যই এই পথ বেছে নিয়েছেন। গতকাল যে অপরাধীকে তিনি টাকার বিনিময়ে প্রশ্রয় দিলেন, আজ তাকেই পুলিশে দেওয়াটা তার দ্বিমুখী চরিত্রের বহিঃপ্রকাশ।

সচেতন মহলের মতে, এক দিন আগে টাকা নিয়ে আসামী ছেড়ে দেওয়া আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। আজকে তাকে পুলিশে দিলেও শনিবারের সেই অবৈধ লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের দায় পিয়াস এড়াতে পারেন না।

স্থানীয়রা এখন এই নাটকীয় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মাদক ব্যবসায়ীদের মদদদাতা ওই ছাত্রদল নেতার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD