বান্দরবানে রাতে স্বামীর সাথে ঝগড়া, সকালে ঘরে গৃহবধুর ঝুলন্ত লাশ

শেয়ার করুন...

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় চেনুয়ারা বেগম (৩২) নামে এক গৃহবধুর ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়া এলাকা হতে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত চেনুয়ারা বেগম মো. রাজু আহাম্মেদ এর স্ত্রী ও মুসলিম পাড়া এলাকার মৃত নুরুল আলমের মেয়ে। খবর পাওয়ামাত্র লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) লিয়াকত আলী সঙ্গীয় পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, লাশের প্রাথমিক সুরহাতাল রিপোর্ট করা হয়েছে। লাশটি বান্দরবান জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তে প্রেরণের জন্য নিয়ে যাচ্ছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি আরো বলেন, এই বিষয়ে লামা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিহতের ছোট মা হামিদা বেগম বলেন, বুধবার দিবাগত রাত ৯টায় আমি মেয়ের বাড়িতে টিভি দেখতে আসি। তখন মোবাইলে সে তার স্বামীর সাথে ঝগড়া করতে দেখা যায়। রাত ১০টায় আমি নিজের ঘরে চলে যায়। বৃহস্পতিবার সকালে আমার মেয়ে রেশমি আক্তার (১২) চেনুয়ারা ঘরে আসলে বারান্দার চালের সাথে তাকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আমরা সবাই এগিয়ে আসি এবং বিষয়টি লামা থানাকে অবহিত করি। নিহতের চাচা ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল মালেক বলেন, চেনুয়ারা চট্টগ্রামে পোশাক কারখানায় কাজ করত। গত তিন বছর আগে চেনুয়ারা ও রাজু বিয়ে করে। তারা বিয়ের পরে লামায় চলে আসে এবং নিজের বাবার ভিটাতে আলাদা ঘর করে তারা বসবাস করে।

এর আগেও চেনুয়ারার আরেকটি বিয়ে হয়। চেনুয়ারার আগের স্বামীর সংসারে শামীম নামে একটি ১০ বছরের ছেলে আছে। সে তার বাবা সেলিমের সাথে থাকে। আব্দুল মালেকের স্ত্রী রোকসানা বেগম বলেন, ভোর সাড়ে ৬টার দিকে আমি চেনুয়ারার স্বামী মো. রাজু আহাম্মেদকে বাড়ি হতে বেড়িয়ে যেতে দেখেছি। এই ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, বিষয়টা খুব মর্মান্তিক। সকালে খবর যাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে উপস্থিত হই।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে রাতে স্বামীর সাথে ঝগড়া, সকালে ঘরে গৃহবধুর ঝুলন্ত লাশ

শেয়ার করুন...

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় চেনুয়ারা বেগম (৩২) নামে এক গৃহবধুর ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়া এলাকা হতে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত চেনুয়ারা বেগম মো. রাজু আহাম্মেদ এর স্ত্রী ও মুসলিম পাড়া এলাকার মৃত নুরুল আলমের মেয়ে। খবর পাওয়ামাত্র লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) লিয়াকত আলী সঙ্গীয় পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, লাশের প্রাথমিক সুরহাতাল রিপোর্ট করা হয়েছে। লাশটি বান্দরবান জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তে প্রেরণের জন্য নিয়ে যাচ্ছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি আরো বলেন, এই বিষয়ে লামা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

নিহতের ছোট মা হামিদা বেগম বলেন, বুধবার দিবাগত রাত ৯টায় আমি মেয়ের বাড়িতে টিভি দেখতে আসি। তখন মোবাইলে সে তার স্বামীর সাথে ঝগড়া করতে দেখা যায়। রাত ১০টায় আমি নিজের ঘরে চলে যায়। বৃহস্পতিবার সকালে আমার মেয়ে রেশমি আক্তার (১২) চেনুয়ারা ঘরে আসলে বারান্দার চালের সাথে তাকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আমরা সবাই এগিয়ে আসি এবং বিষয়টি লামা থানাকে অবহিত করি। নিহতের চাচা ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল মালেক বলেন, চেনুয়ারা চট্টগ্রামে পোশাক কারখানায় কাজ করত। গত তিন বছর আগে চেনুয়ারা ও রাজু বিয়ে করে। তারা বিয়ের পরে লামায় চলে আসে এবং নিজের বাবার ভিটাতে আলাদা ঘর করে তারা বসবাস করে।

এর আগেও চেনুয়ারার আরেকটি বিয়ে হয়। চেনুয়ারার আগের স্বামীর সংসারে শামীম নামে একটি ১০ বছরের ছেলে আছে। সে তার বাবা সেলিমের সাথে থাকে। আব্দুল মালেকের স্ত্রী রোকসানা বেগম বলেন, ভোর সাড়ে ৬টার দিকে আমি চেনুয়ারার স্বামী মো. রাজু আহাম্মেদকে বাড়ি হতে বেড়িয়ে যেতে দেখেছি। এই ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, বিষয়টা খুব মর্মান্তিক। সকালে খবর যাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে উপস্থিত হই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD