মোঃ হারুন অর রশিদ,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:- জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বকশীগঞ্জ আঞ্চলিক শাখার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১০ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আবদুল্লাহ সওদাগর বিপ্লবকে সভাপতি এবং মাহমুদুল হাসান মিলনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। সম্প্রতি জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আমজাদুল হক সুরুজ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ হামিদুল্লাহ এবং সদস্য হিসেবে সাইফুল ইসলাম তালুকদার শাকিল ও শরিফ উদ্দিন শরীফ।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ সওদাগর (বিপ্লব) বলেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির দিকনির্দেশনায় সংগঠনের উন্নয়ন ও যাএীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন।জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম (জারনিজ) ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন (শুভ) স্বাক্ষরিত অনুমোদনপত্রে নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে সহযোগিতা কামনা করা হয়।




















