নরসিংদীতে নিহত সন্দেহভাজন জঙ্গি স্বামী-স্ত্রীর বাড়ি ঝিনাইদহে

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: নরসিংদীতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আল বাঙ্গালী ও আকলিমা আকতার মনির বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। নিহত আবদুল্লাহ আল বাঙ্গালী উপজেলার বেজপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তবে পরিবার ও এলাকাবাসীর কাছে তিনি গোলাম মোস্তফা ওরফে রুবেল নামে পরিচিত। তার স্ত্রী ঢাকার গাজীপুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে। সে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল বলেও জানা গেছে। গত সোমবার দিবাগত রাত থেকে নরসিংদী জেলার মাধবদীর ভগীরথপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানা হিসেবে দু’টি বাড়ি ঘিরে রাখে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার সদস্যরা।

মঙ্গলবার বিকেল পাঁচটায় ওই বাড়িতে ‘অপারেশন গার্ডিয়ান নট’ চালায়। এতে নিহত হন আবদুল্লাহ আল বাঙ্গালী ও তার স্ত্রী আকলিমা আকতার মনি। পুলিশের দাবি নিহত আবদুল্লাহ আল বাঙ্গালী নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান। র্যাবের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ২০১৬ সালে ১৬ আগস্টে নিহত আকলিমাসহ তিন নারী র্যার-৪ এর হাতে রাজধানীর মিরপুরে গ্রেপ্তার হয়েছিলেন। র্যাবের হাতে সম্প্রতি তাঁদের আরেক বান্ধবীও গ্রেপ্তার হয়। তিনি হলেন শাহনাজ আকতার ওরফে সাদিকা। তাঁকে ৩০ সেপ্টেম্বর রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। এই চারজনের মধ্যে মঙ্গলবারের অভিযানে আকলিমা আকতার মনি মারা গেছেন। পুলিশ বলছে, তারা কয়েক মাস জেল খাটার পর জামিনে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। এদিকে কালীগঞ্জে তার পরিবারের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, আব্দুল্লাহ ওরফে মোস্তফা যশোর এমএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল। সেখানে একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতো। এরপর গত ৮/৯ মাস ধরে সে আহলে হাদিস মত অনুসরন করতে শুরু করে।

ছোট বয়সে তার বাবা মারা যান। এরপর একই গ্রামের আব্দুল মান্নান ওরফে খোকনের সাথে তার মা মর্জিনার বিয়ে হয়। তখন থেকেই আব্দুল্লাহ তার দাদা আক্কাছ আলী ও মা’র সংসারে যৌথভাবে বসবাস করতো। আব্দুল্লাহ গত ৫ মাস আগে আকলিমা আক্তার মনির সাথে প্রেমজ সম্পর্ক তৈরি করে বিবাহ করে বলেও পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে। পড়াশোনা করায় তার স্ত্রী বাবার বাড়িতেই থাকতেন। অক্টোবর মাসের ১ তারিখে মোস্তফা ঢাকায় শশুরালয়ে গিয়ে ৩ দিন থাকার পর স্ত্রীকে নিয়ে যশোর চলে আসে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুছ আলী জানান, এ ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই। খোঁজ নিয়ে পরে জানানো হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে নিহত সন্দেহভাজন জঙ্গি স্বামী-স্ত্রীর বাড়ি ঝিনাইদহে

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: নরসিংদীতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ আল বাঙ্গালী ও আকলিমা আকতার মনির বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। নিহত আবদুল্লাহ আল বাঙ্গালী উপজেলার বেজপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তবে পরিবার ও এলাকাবাসীর কাছে তিনি গোলাম মোস্তফা ওরফে রুবেল নামে পরিচিত। তার স্ত্রী ঢাকার গাজীপুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে। সে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল বলেও জানা গেছে। গত সোমবার দিবাগত রাত থেকে নরসিংদী জেলার মাধবদীর ভগীরথপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানা হিসেবে দু’টি বাড়ি ঘিরে রাখে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার সদস্যরা।

মঙ্গলবার বিকেল পাঁচটায় ওই বাড়িতে ‘অপারেশন গার্ডিয়ান নট’ চালায়। এতে নিহত হন আবদুল্লাহ আল বাঙ্গালী ও তার স্ত্রী আকলিমা আকতার মনি। পুলিশের দাবি নিহত আবদুল্লাহ আল বাঙ্গালী নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান। র্যাবের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ২০১৬ সালে ১৬ আগস্টে নিহত আকলিমাসহ তিন নারী র্যার-৪ এর হাতে রাজধানীর মিরপুরে গ্রেপ্তার হয়েছিলেন। র্যাবের হাতে সম্প্রতি তাঁদের আরেক বান্ধবীও গ্রেপ্তার হয়। তিনি হলেন শাহনাজ আকতার ওরফে সাদিকা। তাঁকে ৩০ সেপ্টেম্বর রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। এই চারজনের মধ্যে মঙ্গলবারের অভিযানে আকলিমা আকতার মনি মারা গেছেন। পুলিশ বলছে, তারা কয়েক মাস জেল খাটার পর জামিনে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। এদিকে কালীগঞ্জে তার পরিবারের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, আব্দুল্লাহ ওরফে মোস্তফা যশোর এমএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল। সেখানে একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতো। এরপর গত ৮/৯ মাস ধরে সে আহলে হাদিস মত অনুসরন করতে শুরু করে।

ছোট বয়সে তার বাবা মারা যান। এরপর একই গ্রামের আব্দুল মান্নান ওরফে খোকনের সাথে তার মা মর্জিনার বিয়ে হয়। তখন থেকেই আব্দুল্লাহ তার দাদা আক্কাছ আলী ও মা’র সংসারে যৌথভাবে বসবাস করতো। আব্দুল্লাহ গত ৫ মাস আগে আকলিমা আক্তার মনির সাথে প্রেমজ সম্পর্ক তৈরি করে বিবাহ করে বলেও পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে। পড়াশোনা করায় তার স্ত্রী বাবার বাড়িতেই থাকতেন। অক্টোবর মাসের ১ তারিখে মোস্তফা ঢাকায় শশুরালয়ে গিয়ে ৩ দিন থাকার পর স্ত্রীকে নিয়ে যশোর চলে আসে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুছ আলী জানান, এ ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই। খোঁজ নিয়ে পরে জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD