আমলহীন জিন্দেগী আল্লাহর কাছে মূল্যহীন -ছারছীনার পীর ছাহেব

শেয়ার করুন...

মোঃ আবদুর রহমান:-  আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মেহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন- আল্লাহর সন্তুষ্টি ও তাঁর দীদার লাভ করতে হলে মুমীন মুসলমান হিসেবে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। হালাল খেতে হবে ও হারাম বর্জন করতে হবে। নেক আমল ও বিশুদ্ব আক্বীদা পোষন ছাড়া খাটি মুমিন হওয়া হওয়া যায় না। এগুলো ব্যতিত আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি, তার দীদার এবং জান্নাতের অধিকারী হওয়া যাবেনা। কেননা আমলহীন জিন্দেগী আল্লাহর কাছে মূল্যহীন।

পীর ছাহেব কেবলা আরও বলেন- এ দরবার আমলের দরবার। বিশুদ্ধ আক্বীদা পোষণের মাধ্যমে আল্লাহ ওয়ালা তৈরীর দরবার। আশেকে রাসূলের দরবার। এ দরবারের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম আল্লামা শ্হ্সূফী নেছারুদ্দিন আহমদ (রহঃ) ছিলেন সুন্নাতের অনুসারী খাঁটি আশেকে রাসূল ছিলেন। তিনি এ দরবারের সকল মুরীদানদের বেশি বেশি সুন্নাতের পাবন্দ হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি এ দরবারের নামও রেখেছেন দারুচ্ছুন্নাত তথা সুন্নাতের ঘর। পাশাপাশি প্রিয় নবী (সঃ) এর আশেক হওয়ার, সীরাত-সূরত ও লেবাস-পোষাক কেমন হবে তা শিক্ষা দিয়েছেন। সুন্নাতি নমুনার জন্য বেশি বেশি দরূদ শরীফ ও সালাম পাঠ করা অপরিহার্য। শুধু মুখে নয়, কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, আমি খাঁটি আশেকে রাসূল। এজন্য ছারছীনা দরবার শরীফের মুরীদানদের জন্য প্রতিদিন এশার নামাজ বাদ একশত বার ও ফজর নামাজ বাদ একশত বার দরূদ শরীফ পাঠের নির্দেশনা রয়েছে।

গতকাল ছারছীনা দরবার শরীফেরে ১২৯ তম বার্ষিক তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিলের প্রথম দিন হযরত পীর ছাহেব কেবলা পীরভাই, মুহিব্বিনদের সহ আগত মুসল্লিদের উদ্দেশ্যে একথা বলেন।

মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন- মাওঃ মোঃ মামুনুল হক, মাওঃ আ.জ.ম. অহিদুল আলম, মুফতী মাওঃ হায়দার হুসাইন, মাওঃ আ.জ.ম. ওবায়দুল্লাহ প্রমূখ।

আজ মাহফিলের ২য় দিন। আগামীকাল বাদ জোহর আখেরী মুনাজাত। ইতোমধ্যে মাহফিল ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়েগেছে। ময়দানে তিল ধারণের ঠাই নেই। লক্ষ লক্ষ ভক্ত-মুরিদানদের জিকির-আজকার, মিলাদ-ক্বিয়াম এর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এবারের মাহফিলে স্মরণ কালের সবচেয়ে বেশি লোকের সমাগম হবে।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমলহীন জিন্দেগী আল্লাহর কাছে মূল্যহীন -ছারছীনার পীর ছাহেব

শেয়ার করুন...

মোঃ আবদুর রহমান:-  আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মেহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন- আল্লাহর সন্তুষ্টি ও তাঁর দীদার লাভ করতে হলে মুমীন মুসলমান হিসেবে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। হালাল খেতে হবে ও হারাম বর্জন করতে হবে। নেক আমল ও বিশুদ্ব আক্বীদা পোষন ছাড়া খাটি মুমিন হওয়া হওয়া যায় না। এগুলো ব্যতিত আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি, তার দীদার এবং জান্নাতের অধিকারী হওয়া যাবেনা। কেননা আমলহীন জিন্দেগী আল্লাহর কাছে মূল্যহীন।

পীর ছাহেব কেবলা আরও বলেন- এ দরবার আমলের দরবার। বিশুদ্ধ আক্বীদা পোষণের মাধ্যমে আল্লাহ ওয়ালা তৈরীর দরবার। আশেকে রাসূলের দরবার। এ দরবারের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম আল্লামা শ্হ্সূফী নেছারুদ্দিন আহমদ (রহঃ) ছিলেন সুন্নাতের অনুসারী খাঁটি আশেকে রাসূল ছিলেন। তিনি এ দরবারের সকল মুরীদানদের বেশি বেশি সুন্নাতের পাবন্দ হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি এ দরবারের নামও রেখেছেন দারুচ্ছুন্নাত তথা সুন্নাতের ঘর। পাশাপাশি প্রিয় নবী (সঃ) এর আশেক হওয়ার, সীরাত-সূরত ও লেবাস-পোষাক কেমন হবে তা শিক্ষা দিয়েছেন। সুন্নাতি নমুনার জন্য বেশি বেশি দরূদ শরীফ ও সালাম পাঠ করা অপরিহার্য। শুধু মুখে নয়, কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, আমি খাঁটি আশেকে রাসূল। এজন্য ছারছীনা দরবার শরীফের মুরীদানদের জন্য প্রতিদিন এশার নামাজ বাদ একশত বার ও ফজর নামাজ বাদ একশত বার দরূদ শরীফ পাঠের নির্দেশনা রয়েছে।

গতকাল ছারছীনা দরবার শরীফেরে ১২৯ তম বার্ষিক তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিলের প্রথম দিন হযরত পীর ছাহেব কেবলা পীরভাই, মুহিব্বিনদের সহ আগত মুসল্লিদের উদ্দেশ্যে একথা বলেন।

মাহফিলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন- মাওঃ মোঃ মামুনুল হক, মাওঃ আ.জ.ম. অহিদুল আলম, মুফতী মাওঃ হায়দার হুসাইন, মাওঃ আ.জ.ম. ওবায়দুল্লাহ প্রমূখ।

আজ মাহফিলের ২য় দিন। আগামীকাল বাদ জোহর আখেরী মুনাজাত। ইতোমধ্যে মাহফিল ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়েগেছে। ময়দানে তিল ধারণের ঠাই নেই। লক্ষ লক্ষ ভক্ত-মুরিদানদের জিকির-আজকার, মিলাদ-ক্বিয়াম এর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এবারের মাহফিলে স্মরণ কালের সবচেয়ে বেশি লোকের সমাগম হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD