বিতর্কিত ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের হামলা শিকার সাংবাদিক মোক্তার!!

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক: নানা সময়ে বির্তকিত কর্মকান্ডের কারণে আলোচনায় থাকেন কৃষক লীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন। কখনো সরকারি জমি দখল, কখনো নিজের বিয়ে সংক্রান্ত অপকর্ম, কখনো নিজের সন্তানকে পিস্তলের মুখে তুলে, আবার ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, কখনোবা সরকারি জমি দখল করে অবৈধ স্ট্যান্ড বানানোসহ নানা অপকর্ম করে বেড়ানো নাজিম উদ্দিন এবার সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন। শুধু হুমকিতেই ক্ষান্ত হননি দলবলসহ অই সাংবাদিককে শারিরিকভাবে লাঞ্ছিতও করেছেন। লাঞ্ছিত হওয়া ও প্রাণনাশের হুমকি পাওয়া সাংবাদিক নতুন সময় টিভি ও নতুন সময় ডটনেটের স্টাফ করেসপন্ডেন্ট সাইফুদ্দিন আহমেদ মোক্তার।

এবিষয়ে সাংবাদিক মোক্তার ১২ মার্চ ফতুল্লা থানায় একটি সাধারন ডায়েরি করেছেন যার নং-৬৪৯। এবং একই বিষয়ে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি আবেদনও করেছেন। সাধারন ডায়েরি সুত্রে ও সাংবাদিক মোক্তার জানান, গত ১১ তারিখ সোমবার বিকাল পৌনে চারটার দিকে সাইনবোর্ড মোড়ে ভাইস চেয়ার নাজিম উদ্দিন সদলবলে অনাবিল বাসের ড্রাইভারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এসময় সাংবাদিক সাইফুদ্দিন আহমেদ মোক্তার অই ঘটনার ভিডিও ফুটেজ ধারন করেন। এক পর্যায়ে নাজিম উদ্দিনের কয়েকজন লোক এসে মোক্তারকে বলেন স্যার আপনাকে ডাকে। মোক্তার নাজিম উদ্দিনের সামনে গেলে ভিডিও করেছিস কিনা জিজ্ঞেস করলে মোক্তার বলে হ্যা। এরপর কোন কথা না বাড়িয়েই ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন সাংবাদিক মোক্তারকে চড়থাপ্পড় মারা আরম্ভ করেন।

একপর্যায়ে নাজিম উদ্দিনের সাথে থাকা পনের থেকে বিশজন লোক তাকে এলাপাথারি কিল ঘুষি মেরে নিলা ফুলা জখম করেন। তার সাথে থাকা মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে। এবং এ ঘটনার কোন সংবাদ প্রকাশ করলে সাংবাদিক মোক্তারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। সাংবাদিক মোক্তার আরও জানান, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন তার বাহিনী সাইনবোর্ড এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য সাইনবোর্ডে গেলে স্বচোখেই ঘটনার সত্যতা পাই। এবিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মুখপাত্র ইন্সপেক্টর (ডিআই-২ ডিএসবি) জানান, এবিষয়ে অতিশীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

» সদ্ধিরগঞ্জের গোদনাইলের নতুন চাদাঁবাজ মাসুম প্রধানগং

» সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিনের হামলা শিকার সাংবাদিক মোক্তার!!

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক: নানা সময়ে বির্তকিত কর্মকান্ডের কারণে আলোচনায় থাকেন কৃষক লীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন। কখনো সরকারি জমি দখল, কখনো নিজের বিয়ে সংক্রান্ত অপকর্ম, কখনো নিজের সন্তানকে পিস্তলের মুখে তুলে, আবার ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, কখনোবা সরকারি জমি দখল করে অবৈধ স্ট্যান্ড বানানোসহ নানা অপকর্ম করে বেড়ানো নাজিম উদ্দিন এবার সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন। শুধু হুমকিতেই ক্ষান্ত হননি দলবলসহ অই সাংবাদিককে শারিরিকভাবে লাঞ্ছিতও করেছেন। লাঞ্ছিত হওয়া ও প্রাণনাশের হুমকি পাওয়া সাংবাদিক নতুন সময় টিভি ও নতুন সময় ডটনেটের স্টাফ করেসপন্ডেন্ট সাইফুদ্দিন আহমেদ মোক্তার।

এবিষয়ে সাংবাদিক মোক্তার ১২ মার্চ ফতুল্লা থানায় একটি সাধারন ডায়েরি করেছেন যার নং-৬৪৯। এবং একই বিষয়ে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি আবেদনও করেছেন। সাধারন ডায়েরি সুত্রে ও সাংবাদিক মোক্তার জানান, গত ১১ তারিখ সোমবার বিকাল পৌনে চারটার দিকে সাইনবোর্ড মোড়ে ভাইস চেয়ার নাজিম উদ্দিন সদলবলে অনাবিল বাসের ড্রাইভারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এসময় সাংবাদিক সাইফুদ্দিন আহমেদ মোক্তার অই ঘটনার ভিডিও ফুটেজ ধারন করেন। এক পর্যায়ে নাজিম উদ্দিনের কয়েকজন লোক এসে মোক্তারকে বলেন স্যার আপনাকে ডাকে। মোক্তার নাজিম উদ্দিনের সামনে গেলে ভিডিও করেছিস কিনা জিজ্ঞেস করলে মোক্তার বলে হ্যা। এরপর কোন কথা না বাড়িয়েই ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন সাংবাদিক মোক্তারকে চড়থাপ্পড় মারা আরম্ভ করেন।

একপর্যায়ে নাজিম উদ্দিনের সাথে থাকা পনের থেকে বিশজন লোক তাকে এলাপাথারি কিল ঘুষি মেরে নিলা ফুলা জখম করেন। তার সাথে থাকা মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে। এবং এ ঘটনার কোন সংবাদ প্রকাশ করলে সাংবাদিক মোক্তারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। সাংবাদিক মোক্তার আরও জানান, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন তার বাহিনী সাইনবোর্ড এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য সাইনবোর্ডে গেলে স্বচোখেই ঘটনার সত্যতা পাই। এবিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মুখপাত্র ইন্সপেক্টর (ডিআই-২ ডিএসবি) জানান, এবিষয়ে অতিশীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD