বৃহস্পতিবার থেকে বন্ধ থাকছে ব্র্যাক ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি রিপোর্ট:- সিস্টেম আপগ্রেডের জন্য বন্ধ থাকছে ব্র্যাক ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে একটানা ৫০ ঘণ্টা সব ধরনের লেনদেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এ ছাড়া বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ থাকছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের। এ সময়ের মধ্যে গ্রাহকরা ব্যাংক কার্ডে কোনো রকমের কেনাকাটা ও সেবাগ্রহণ করতে পারবে না।

বিষয়টি গ্রাহকদের অবগতির জন্য গত শুক্রবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নত ও সর্বাধুনিক সেবা দিতে ব্র্যাক ব্যাংক গ্রাহকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য নিয়মিতভাবে উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কার্ড ম্যানেজমেন্ট পদ্ধতির কারিগরি উন্নয়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রাহকদের আরো উন্নতমানের সেবা দিতে কারিগরি উন্নয়ন কাজের জন্য বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১০টা থেকে শনিবার (১৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত একটানা ৫০ ঘণ্টা ব্র্যাক ব্যাংকের শাখা, এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এজেন্ট ব্যাংকিংসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে কারিগরি উন্নয়ন কাজের জন্য একটানা পাঁচদিন সব ধরনের লেনদেন বন্ধ থাকার ঘোষণা দেয় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

ডাচ-বাংলা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিস্টেম আপগ্রেডের জন্য ১৪ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ব্যাংকের শাখা, এটিএম, পস (পিওএস) এবং এজেন্ট ব্যাংকিংসহ সব প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

» জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৪ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার থেকে বন্ধ থাকছে ব্র্যাক ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি রিপোর্ট:- সিস্টেম আপগ্রেডের জন্য বন্ধ থাকছে ব্র্যাক ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে একটানা ৫০ ঘণ্টা সব ধরনের লেনদেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এ ছাড়া বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ থাকছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের। এ সময়ের মধ্যে গ্রাহকরা ব্যাংক কার্ডে কোনো রকমের কেনাকাটা ও সেবাগ্রহণ করতে পারবে না।

বিষয়টি গ্রাহকদের অবগতির জন্য গত শুক্রবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্র্যাক ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নত ও সর্বাধুনিক সেবা দিতে ব্র্যাক ব্যাংক গ্রাহকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য নিয়মিতভাবে উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কার্ড ম্যানেজমেন্ট পদ্ধতির কারিগরি উন্নয়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রাহকদের আরো উন্নতমানের সেবা দিতে কারিগরি উন্নয়ন কাজের জন্য বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১০টা থেকে শনিবার (১৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত একটানা ৫০ ঘণ্টা ব্র্যাক ব্যাংকের শাখা, এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এজেন্ট ব্যাংকিংসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে কারিগরি উন্নয়ন কাজের জন্য একটানা পাঁচদিন সব ধরনের লেনদেন বন্ধ থাকার ঘোষণা দেয় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

ডাচ-বাংলা ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিস্টেম আপগ্রেডের জন্য ১৪ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ব্যাংকের শাখা, এটিএম, পস (পিওএস) এবং এজেন্ট ব্যাংকিংসহ সব প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD