শাজাহান খানের বাড়ির সামনে বিক্ষোভ

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি রিপোর্ট:- মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিসের নাজির মোয়াজ্জেম মোল্লা হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শুক্রবার সকালে শত শত এলাকাবাসী পাঁচ কিলোমিটার হেঁটে মিছিল নিয়ে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খানের বাড়ির সামনে বিক্ষোভ করেন। পরে বিক্ষুদ্ধরা হত্যাকারীদের বিচারের দাবিতে শাজাহান খানের কাছে স্মারকলিপি দেন।

জানা যায়, গত ৯ মার্চ শনিবার রাতে স্থানীয় একটি বিয়েবাড়ি থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে মোয়াজ্জেম মোল্লার (৫২) ওপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় ৪৫ জনের নামে একটি হত্যা মামলা হয়েছে মাদারীপুর সদর থানায়।

নির্মম এই হত্যার বিচারের দাবিতে শুক্রবার সকালে ঝাউদি ও কুলপদ্ধি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে বিক্ষুদ্ধরা সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বাড়ির সামনে যান। এ সময় তারা হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। পরে শাজাহান খান তাদের শাস্তির আশ্বাস দেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঝাউদি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল। এ সময় শাজাহান খানের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়। নিহত মোয়াজ্জেম মোল্লা সদর উপজেলার কুলপদ্ধি এলাকার বাসিন্দা।

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহান খানের বাড়ির সামনে বিক্ষোভ

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি রিপোর্ট:- মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিসের নাজির মোয়াজ্জেম মোল্লা হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শুক্রবার সকালে শত শত এলাকাবাসী পাঁচ কিলোমিটার হেঁটে মিছিল নিয়ে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খানের বাড়ির সামনে বিক্ষোভ করেন। পরে বিক্ষুদ্ধরা হত্যাকারীদের বিচারের দাবিতে শাজাহান খানের কাছে স্মারকলিপি দেন।

জানা যায়, গত ৯ মার্চ শনিবার রাতে স্থানীয় একটি বিয়েবাড়ি থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে মোয়াজ্জেম মোল্লার (৫২) ওপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় ৪৫ জনের নামে একটি হত্যা মামলা হয়েছে মাদারীপুর সদর থানায়।

নির্মম এই হত্যার বিচারের দাবিতে শুক্রবার সকালে ঝাউদি ও কুলপদ্ধি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে বিক্ষুদ্ধরা সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বাড়ির সামনে যান। এ সময় তারা হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। পরে শাজাহান খান তাদের শাস্তির আশ্বাস দেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঝাউদি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম আবুল। এ সময় শাজাহান খানের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়। নিহত মোয়াজ্জেম মোল্লা সদর উপজেলার কুলপদ্ধি এলাকার বাসিন্দা।

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD