এ দেশে সন্ত্রাস-জঙ্গিবাদের ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি রিপোর্ট:- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই মিলেই আমরা বাঙালি। এদেশে সন্ত্রাসীর কোনো জায়গা নেই, জঙ্গির জায়গা নেই। আমরা আগুন সন্ত্রাস দেখেছি। এরপর অসাম্প্রদায়িক দেশে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান যাজকসহ ধর্মীয় গুরুদের হত্যার দৃশ্য দেখেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডাকলেন, নির্দেশনা দিলেন, সব ধর্মীয় নেতাকে ডেকে এক করার জন্য। এক জায়গায় বসে আমরা ঐক্যবদ্ধ প্রক্রিয়া শুরু করেছিলাম। প্রত্যেক জেলা সফর করেছিলাম। আমরা সবার সহযোগিতায় সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করতে পেরেছি। দু-একটা ঘটনা যে ঘটছে না তা নয়; তবে তা বিচ্ছিন্ন। এখন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে আসছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্মেলন উপলক্ষে শুক্রবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের। আর আমরা পাকিস্তানের সঙ্গে সে জন্যই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের ব্রতই অসাম্প্রদায়িক দেশ গড়া। তবে স্বাধীনতার কয়েক বছর পরেই অসাম্প্রদায়িক দেশ গড়ার ক্ষেত্রে আমরা একটা ঝাঁকুনিও খেয়েছিলাম। ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যার ডাকে আশ্বস্ত হয়েছিল মানুষ। সারাদেশের মানুষ বুঝতে পেরেছিল বঙ্গবন্ধুর যোগ্য নেতা শেখ হাসিনা। তার ডাকে সবাই আমরা একতাবদ্ধ হয়েছি। তিনি একে একে চারবার প্রধানমন্ত্রী হয়েছেন, ক্ষুদা দারিদ্র্যসহ সব সমস্যা মোকাবেলা করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটা অবস্থানে নিয়ে গেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের পূজা উদযাপনে একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পেতেন। আপনাদের দাবি আরও একজনকে সংযুক্ত করা। সে নির্দেশনা আমি দেব। কারণ আমরা চাই শান্তি, আমরা থমকে যেতে চাই না, এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। যেন পথ না হারায় বাংলাদেশ।’

মন্ত্রী আরও বলেন, ‘আপনাদের মন্দির সংস্কারের জন্য প্রধানমন্ত্রী ২৫১ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আপনাদের কোনো দাবি অপূর্ণ থাকবে না। বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও দিয়েছেন। কারণ তিনি এ দেশ ও মানুষকে ভালোবাসেন। আর আপনাদের দাবি করে দাবি আদায় করতে হবে না। এমনিই আপনারা পাবেন। কারণ আমরা একসাথে চলতে চাই। এটাই আমাদের ঐতিহ্য। আমরা এটাই স্বপ্ন দেখে আসছি। কারণ ধর্ম যার যার উৎসব সবার।’

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

» শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

» দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এ দেশে সন্ত্রাস-জঙ্গিবাদের ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি রিপোর্ট:- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, ‘হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই মিলেই আমরা বাঙালি। এদেশে সন্ত্রাসীর কোনো জায়গা নেই, জঙ্গির জায়গা নেই। আমরা আগুন সন্ত্রাস দেখেছি। এরপর অসাম্প্রদায়িক দেশে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান যাজকসহ ধর্মীয় গুরুদের হত্যার দৃশ্য দেখেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডাকলেন, নির্দেশনা দিলেন, সব ধর্মীয় নেতাকে ডেকে এক করার জন্য। এক জায়গায় বসে আমরা ঐক্যবদ্ধ প্রক্রিয়া শুরু করেছিলাম। প্রত্যেক জেলা সফর করেছিলাম। আমরা সবার সহযোগিতায় সাম্প্রদায়িক হানাহানি বন্ধ করতে পেরেছি। দু-একটা ঘটনা যে ঘটছে না তা নয়; তবে তা বিচ্ছিন্ন। এখন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে আসছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্মেলন উপলক্ষে শুক্রবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের। আর আমরা পাকিস্তানের সঙ্গে সে জন্যই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের ব্রতই অসাম্প্রদায়িক দেশ গড়া। তবে স্বাধীনতার কয়েক বছর পরেই অসাম্প্রদায়িক দেশ গড়ার ক্ষেত্রে আমরা একটা ঝাঁকুনিও খেয়েছিলাম। ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যার ডাকে আশ্বস্ত হয়েছিল মানুষ। সারাদেশের মানুষ বুঝতে পেরেছিল বঙ্গবন্ধুর যোগ্য নেতা শেখ হাসিনা। তার ডাকে সবাই আমরা একতাবদ্ধ হয়েছি। তিনি একে একে চারবার প্রধানমন্ত্রী হয়েছেন, ক্ষুদা দারিদ্র্যসহ সব সমস্যা মোকাবেলা করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটা অবস্থানে নিয়ে গেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের পূজা উদযাপনে একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পেতেন। আপনাদের দাবি আরও একজনকে সংযুক্ত করা। সে নির্দেশনা আমি দেব। কারণ আমরা চাই শান্তি, আমরা থমকে যেতে চাই না, এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। যেন পথ না হারায় বাংলাদেশ।’

মন্ত্রী আরও বলেন, ‘আপনাদের মন্দির সংস্কারের জন্য প্রধানমন্ত্রী ২৫১ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আপনাদের কোনো দাবি অপূর্ণ থাকবে না। বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও দিয়েছেন। কারণ তিনি এ দেশ ও মানুষকে ভালোবাসেন। আর আপনাদের দাবি করে দাবি আদায় করতে হবে না। এমনিই আপনারা পাবেন। কারণ আমরা একসাথে চলতে চাই। এটাই আমাদের ঐতিহ্য। আমরা এটাই স্বপ্ন দেখে আসছি। কারণ ধর্ম যার যার উৎসব সবার।’

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD