প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন: ভিপি নুরুল হক নুর

শেয়ার করুন...

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৬ মার্চ) গণভবনে ডাকসুর নবনির্বাচিত নেতাদের ডেকে পাঠান। ডাকসুর সকল নির্বাচিত নেতাই (ছাত্র ইউনিয়নের একজন বাদে) সেখানে গেলে প্রধানমন্ত্রী তাদের স্বাগত জানান।

গণভবনে উপস্থিত কয়েকজন ছাত্রনেতা জানান, গণভবনের ব্যাংকুয়েট হলে বৈঠক হয়। বিকাল সোয়া ৪টায় প্রধানমন্ত্রী ওই হলে প্রবেশ করেন। এ সময় নব নির্বাচিত ভিপি নুরুল হক নুর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কদমবুসি করে দোয়া চান। প্রধানমন্ত্রী তার মাথায়-কাঁধে হাত রেখে দোয়া করেন।

এসময় অনুষ্ঠান মঞ্চে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বৈঠক সূত্রে জানা যায়, ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নিয়ে তার পাশের সিটে বসান। নুরুর পাশের সিটে সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

এসময় নবনির্বাচিত ভিপি নুরু তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করেন। নুর বলেন, ‘ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই।

নুর তার বক্তব্যে প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের দাবি জানান তিনি।

নুরুল হক নুর বক্তব্য দেয়ার পর আমন্ত্রিত নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বক্তব্য রাখেন ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল ছাত্র সংসদের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকরাও বক্তব্য রাখেন।

এর আগে শনিবার দুপুর সোয়া ৩টার দিকে নুরুল হক নুর ও গোলাম রাব্বানী সরকারপ্রধানের বাসভবনে পৌঁছেন। তবে ঢাবি ক্যাম্পাস থেকে একসাথে গণভবনে যাননি তারা।

ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বাসের বহর নিয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা দেন। আর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন উবারের একটি প্রাইভেট কারে প্রধানমন্ত্রীর বাসভবনে যান।

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন: ভিপি নুরুল হক নুর

শেয়ার করুন...

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৬ মার্চ) গণভবনে ডাকসুর নবনির্বাচিত নেতাদের ডেকে পাঠান। ডাকসুর সকল নির্বাচিত নেতাই (ছাত্র ইউনিয়নের একজন বাদে) সেখানে গেলে প্রধানমন্ত্রী তাদের স্বাগত জানান।

গণভবনে উপস্থিত কয়েকজন ছাত্রনেতা জানান, গণভবনের ব্যাংকুয়েট হলে বৈঠক হয়। বিকাল সোয়া ৪টায় প্রধানমন্ত্রী ওই হলে প্রবেশ করেন। এ সময় নব নির্বাচিত ভিপি নুরুল হক নুর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কদমবুসি করে দোয়া চান। প্রধানমন্ত্রী তার মাথায়-কাঁধে হাত রেখে দোয়া করেন।

এসময় অনুষ্ঠান মঞ্চে ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বৈঠক সূত্রে জানা যায়, ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে নিয়ে তার পাশের সিটে বসান। নুরুর পাশের সিটে সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

এসময় নবনির্বাচিত ভিপি নুরু তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করেন। নুর বলেন, ‘ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই।

নুর তার বক্তব্যে প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের দাবি জানান তিনি।

নুরুল হক নুর বক্তব্য দেয়ার পর আমন্ত্রিত নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বক্তব্য রাখেন ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল ছাত্র সংসদের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকরাও বক্তব্য রাখেন।

এর আগে শনিবার দুপুর সোয়া ৩টার দিকে নুরুল হক নুর ও গোলাম রাব্বানী সরকারপ্রধানের বাসভবনে পৌঁছেন। তবে ঢাবি ক্যাম্পাস থেকে একসাথে গণভবনে যাননি তারা।

ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বাসের বহর নিয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা দেন। আর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন উবারের একটি প্রাইভেট কারে প্রধানমন্ত্রীর বাসভবনে যান।

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD