মসজিদ মাদরাসার নামে বাসে ‘ভিক্ষাগ্রহণ’ বন্ধ হোক

শেয়ার করুন...

মসজিদ মাদরাসার নামে বাসে ‘ভিক্ষাগ্রহণ’ বন্ধ হোক। এতে মসজিদ মাদরাসার চরম সম্মানহানী হয়। দান কালেকশন হবে সম্মানজনক তরিকায়। দ্বীনকে লাঞ্ছিত করে ভিক্ষার মাধ্যমে নয়।

এক শ্রেণীর সুবিধাবাদি হুজুর বেশধারীরা এই অকর্মটি করে থাকে এবং এদের অনেকেই শেষ পর্যন্ত গ্রহণকৃত দান মূল ফাণ্ডে জমা দেয় কিনা সন্দেহ! দিন দিন বাসকালেকশন বেড়েই চলছে। রমযান মাসে এদের দৌরাত্ম্য আরো বেড়ে যায়।

দ্বীনকে এভাবে অপমান করার অধিকার কারো নেই। দ্বীনকে লাঞ্ছিত করে দ্বীনপ্রচার কাম্য নয়। তাদের যেখানেই পাওয়া যাবে প্রতিবাদ হোক। আসলেই কোন প্রতিষ্ঠান থেকে নিয়োগকৃত কিনা যাচাই করা হোক। ভুয়া হলে মাইর যেন মাটিতে না পড়ে। আর সঠিক হলে সেই প্রতিষ্ঠানে ফোন করে প্রতিবাদ জানানো হোক।

মসজিদের জন্য কেন বাসে কালেকশন করতে হবে তা আমার কখনোই বুঝে আসে না!! মসজিদে তো মানুষ এমনিতেই টাকা পয়সা দেয়। মাদরাসায় এক টাকা দিলে মসজিদে দশ টাকা দেয়।

আর যাদের বাসে কালেকশন না করলে মাদরাসা চলে না তাদের মাদরাসা চালানোর দরকার নেই। ‘তারা সবজি ব্যবসা করুক’। টাকা কালেকশনের অনেক স্থান আছে। রাস্তার বাস সেই স্থান নয়।

মসজিদ-মাদরাসার কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ, আলেমদের দ্বারা চাঁদা কালেকশন করাবেন না। তাদেরকে চাঁদা আদায়ের কাজে নিযুক্ত করবেন না। এতে তাদের গুরুত্ব ও মর্যাদা কমে যায়। আমার মত হল, চাঁদা কালেকশনের কাজটি সমাজের ধনাঢ্যশ্রেণি করবেন।

তাদের কালেকশনের প্রভাবও বেশি হবে। কেননা, তারা নিজেরাও দিবেন। আলেমদের ব্যাপারে তো এ ধারণা হবে যে, তারা কেবল অন্যদেরকেই দিতে বলে, নিজেরা কিছুই দেন না। ধনীদের বেলায় এ মন্দ ধারণাটি হবে না। কেননা, যে ব্যক্তি নিজের পকেট থেকে পঞ্চাশ টাকা দান করে সে অন্যের পকেট থেকে পঁচিশ টাকা বের করতে পারে। আর এটা ধনীদের দ্বারা সম্ভব। এ জন্য আলেমদের এ কাজ না করা উচিত।

লেখক: হাসান সিদ্দিকী, শিক্ষক, জামিয়া মদীনাতুল উলূম ভাটারা,ঢাকা।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদ মাদরাসার নামে বাসে ‘ভিক্ষাগ্রহণ’ বন্ধ হোক

শেয়ার করুন...

মসজিদ মাদরাসার নামে বাসে ‘ভিক্ষাগ্রহণ’ বন্ধ হোক। এতে মসজিদ মাদরাসার চরম সম্মানহানী হয়। দান কালেকশন হবে সম্মানজনক তরিকায়। দ্বীনকে লাঞ্ছিত করে ভিক্ষার মাধ্যমে নয়।

এক শ্রেণীর সুবিধাবাদি হুজুর বেশধারীরা এই অকর্মটি করে থাকে এবং এদের অনেকেই শেষ পর্যন্ত গ্রহণকৃত দান মূল ফাণ্ডে জমা দেয় কিনা সন্দেহ! দিন দিন বাসকালেকশন বেড়েই চলছে। রমযান মাসে এদের দৌরাত্ম্য আরো বেড়ে যায়।

দ্বীনকে এভাবে অপমান করার অধিকার কারো নেই। দ্বীনকে লাঞ্ছিত করে দ্বীনপ্রচার কাম্য নয়। তাদের যেখানেই পাওয়া যাবে প্রতিবাদ হোক। আসলেই কোন প্রতিষ্ঠান থেকে নিয়োগকৃত কিনা যাচাই করা হোক। ভুয়া হলে মাইর যেন মাটিতে না পড়ে। আর সঠিক হলে সেই প্রতিষ্ঠানে ফোন করে প্রতিবাদ জানানো হোক।

মসজিদের জন্য কেন বাসে কালেকশন করতে হবে তা আমার কখনোই বুঝে আসে না!! মসজিদে তো মানুষ এমনিতেই টাকা পয়সা দেয়। মাদরাসায় এক টাকা দিলে মসজিদে দশ টাকা দেয়।

আর যাদের বাসে কালেকশন না করলে মাদরাসা চলে না তাদের মাদরাসা চালানোর দরকার নেই। ‘তারা সবজি ব্যবসা করুক’। টাকা কালেকশনের অনেক স্থান আছে। রাস্তার বাস সেই স্থান নয়।

মসজিদ-মাদরাসার কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ, আলেমদের দ্বারা চাঁদা কালেকশন করাবেন না। তাদেরকে চাঁদা আদায়ের কাজে নিযুক্ত করবেন না। এতে তাদের গুরুত্ব ও মর্যাদা কমে যায়। আমার মত হল, চাঁদা কালেকশনের কাজটি সমাজের ধনাঢ্যশ্রেণি করবেন।

তাদের কালেকশনের প্রভাবও বেশি হবে। কেননা, তারা নিজেরাও দিবেন। আলেমদের ব্যাপারে তো এ ধারণা হবে যে, তারা কেবল অন্যদেরকেই দিতে বলে, নিজেরা কিছুই দেন না। ধনীদের বেলায় এ মন্দ ধারণাটি হবে না। কেননা, যে ব্যক্তি নিজের পকেট থেকে পঞ্চাশ টাকা দান করে সে অন্যের পকেট থেকে পঁচিশ টাকা বের করতে পারে। আর এটা ধনীদের দ্বারা সম্ভব। এ জন্য আলেমদের এ কাজ না করা উচিত।

লেখক: হাসান সিদ্দিকী, শিক্ষক, জামিয়া মদীনাতুল উলূম ভাটারা,ঢাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD