মসজিদে হামলার চারদিন পর ৬ জনের মরদেহ হস্তান্তর, স্বজনদের ক্ষোভ

শেয়ার করুন...

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের মরদেহ হস্তান্তর শুরু করেছে কর্তৃপক্ষ। গত শুক্রবারের হামলার চারদিন পর মাত্র ছয়জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে নিউজিল্যান্ড পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, মসজিদে হামলায় নিহতদের বেশিরভাগের পরিচয় শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত মোট ১২ জনের মরদেহ শনাক্ত করতে পেরেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। আর চিহ্নিত বারোটি মরদেহের মধ্যে ছয়টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসলামিক রীতি অনুযায়ী কেউ মৃত্যুবরণ করলে যত দ্রুত সম্ভব দাফন সম্পন্ন করতে হয়। বিশেষ করে ২৪ ঘন্টার মধ্যে মরদেহ দাফনের ব্যবস্থা করার নিয়ম আছে। কিন্তু চারদিনও পরেও প্রিয়জনের মরদেহ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের পরিবারের সদস্যরা।

ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে জুমার নামাজ আদায় করতে হগিয়ে নিহত হন ২৩ বছর বয়সী মোহাম্মদ সাফির বাবা মতিউল্লাহ সাফি। মোহাম্মদ সফি তার বাবার মরদেহ এখনো হাতে না পাওয়ার কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হস্তান্তরের বিষয়ে কর্মকর্তারা কিছুই বলছেন না।’

আফগিনস্তান থেকে আসা সাফি বলেন, ‘তারা (কর্তৃপক্ষ) শুধু বলছে তারা তাদের নিয়মনীতি অনুসরণ করে লাশ হস্তান্তরে বিষয়ে কাজ করছেন। কিন্তু সেই প্রক্রিয়াটি কী? কেন আমি জানতে পারবো না যে সেই প্রক্রিয়াটা আসলে কী? আমি নিহতের সবচেয়ে নিকটাত্মীয় হয়েও আমার সঙ্গে তারা কোনো যোগাযোগ করছে না কেন?’

দেশটির পুলিশ বলছে, আমরা কালক্ষেপণের বিষয়ে নিহতদের পরিবারের ক্ষোভকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। আমরা যেকোনো উপায়ে মরদেহের পরিচয় শনাক্ত হলেই তাদের পরিবারকে জানাবো। যত দ্রুত সম্ভব সব প্রক্রিয়া শেষ করে আমরা মরদেহ হস্তান্তরের বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তারা।

সর্বশেষ সংবাদ

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে হামলার চারদিন পর ৬ জনের মরদেহ হস্তান্তর, স্বজনদের ক্ষোভ

শেয়ার করুন...

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের মরদেহ হস্তান্তর শুরু করেছে কর্তৃপক্ষ। গত শুক্রবারের হামলার চারদিন পর মাত্র ছয়জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে নিউজিল্যান্ড পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, মসজিদে হামলায় নিহতদের বেশিরভাগের পরিচয় শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত মোট ১২ জনের মরদেহ শনাক্ত করতে পেরেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। আর চিহ্নিত বারোটি মরদেহের মধ্যে ছয়টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসলামিক রীতি অনুযায়ী কেউ মৃত্যুবরণ করলে যত দ্রুত সম্ভব দাফন সম্পন্ন করতে হয়। বিশেষ করে ২৪ ঘন্টার মধ্যে মরদেহ দাফনের ব্যবস্থা করার নিয়ম আছে। কিন্তু চারদিনও পরেও প্রিয়জনের মরদেহ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের পরিবারের সদস্যরা।

ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে জুমার নামাজ আদায় করতে হগিয়ে নিহত হন ২৩ বছর বয়সী মোহাম্মদ সাফির বাবা মতিউল্লাহ সাফি। মোহাম্মদ সফি তার বাবার মরদেহ এখনো হাতে না পাওয়ার কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হস্তান্তরের বিষয়ে কর্মকর্তারা কিছুই বলছেন না।’

আফগিনস্তান থেকে আসা সাফি বলেন, ‘তারা (কর্তৃপক্ষ) শুধু বলছে তারা তাদের নিয়মনীতি অনুসরণ করে লাশ হস্তান্তরে বিষয়ে কাজ করছেন। কিন্তু সেই প্রক্রিয়াটি কী? কেন আমি জানতে পারবো না যে সেই প্রক্রিয়াটা আসলে কী? আমি নিহতের সবচেয়ে নিকটাত্মীয় হয়েও আমার সঙ্গে তারা কোনো যোগাযোগ করছে না কেন?’

দেশটির পুলিশ বলছে, আমরা কালক্ষেপণের বিষয়ে নিহতদের পরিবারের ক্ষোভকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। আমরা যেকোনো উপায়ে মরদেহের পরিচয় শনাক্ত হলেই তাদের পরিবারকে জানাবো। যত দ্রুত সম্ভব সব প্রক্রিয়া শেষ করে আমরা মরদেহ হস্তান্তরের বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD