মস্তকবিহীন লাশ : সাবেক কাউন্সিলর নীলাকে সিআইডি’র জিজ্ঞাসাবাদ

শেয়ার করুন...

মাদক ব্যবসায়ী খায়রুল ইসলাম জুয়েল হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। জান্নাতুল ফেরদৌস নীলা নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেন এর প্রেমিকা বলে সর্বত্র পরিচিত।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে মামলার তদন্তকারী অফিসার জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. ছরোয়ার জাহান সরকার তাকে জিজ্ঞাসাবাদ করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আদালতে নীলার আইনজীবীর উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ মামলায় নীলা জামিনে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় মস্তকবিহীন একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

পরে মরদেহটি নোয়াখালী জেলার মাসুমপুর গ্রামের ফিরোজ খানের ছেলে খায়রুল ইসলাম জুয়েলের (৩০) বলে শনাক্ত হয়।

জুয়েল হত্যা মামলায় গ্রেফতার তিনজন কিলার লঞ্চ সোহেল, কালা সোহাগ ও মনা ডাকাত দোষ স্বীকার করে আদালতে বলেন, মাদক ব্যবসার দেনা পাওনা নিয়ে নীলার সঙ্গে জুয়েলের বিরোধ দেখা দেয়।

এ কারণে নীলার নির্দেশে জুয়েলকে গলা কেটে হত্যা করে দেহ এক স্থানে ও মাথা আরেক স্থানে ফেলে দেয়।

এই মামলায় নীলাসহ ১৭ জনকে মামলার দায় হতে অব্যাহতি দিয়ে ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীর মামলার তদন্ত কর্মকর্তা জেলা সিআইডির পরিদর্শক মো. নূরুন নবী।

আদালত সূত্রে জানা যায়, অধিকাংশ আসামিকে কেন অব্যাহতির দেয়া হয়েছে- এর ব্যাখ্যা অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত উল্লেখ করেনি। তাই আদালত মনে করেছেন এ অভিযোগপত্রটি স্পষ্ট ও সন্তোষজনক নয়।

সূত্রটি জানায়, ২০১৬ সালের ২১ জুলাই নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য জেলা সিআইডিকে নির্দেশ দেন।

এরপর জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. ছরোয়ার জাহান অধিকতর তদন্তের দায়িত্ব পেয়ে নীলাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন।

সেই আবেদনের প্রেক্ষিতে আজ আদালতে বিচারের সামনে নীলাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মস্তকবিহীন লাশ : সাবেক কাউন্সিলর নীলাকে সিআইডি’র জিজ্ঞাসাবাদ

শেয়ার করুন...

মাদক ব্যবসায়ী খায়রুল ইসলাম জুয়েল হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। জান্নাতুল ফেরদৌস নীলা নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেন এর প্রেমিকা বলে সর্বত্র পরিচিত।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে মামলার তদন্তকারী অফিসার জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. ছরোয়ার জাহান সরকার তাকে জিজ্ঞাসাবাদ করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আদালতে নীলার আইনজীবীর উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ মামলায় নীলা জামিনে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় মস্তকবিহীন একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

পরে মরদেহটি নোয়াখালী জেলার মাসুমপুর গ্রামের ফিরোজ খানের ছেলে খায়রুল ইসলাম জুয়েলের (৩০) বলে শনাক্ত হয়।

জুয়েল হত্যা মামলায় গ্রেফতার তিনজন কিলার লঞ্চ সোহেল, কালা সোহাগ ও মনা ডাকাত দোষ স্বীকার করে আদালতে বলেন, মাদক ব্যবসার দেনা পাওনা নিয়ে নীলার সঙ্গে জুয়েলের বিরোধ দেখা দেয়।

এ কারণে নীলার নির্দেশে জুয়েলকে গলা কেটে হত্যা করে দেহ এক স্থানে ও মাথা আরেক স্থানে ফেলে দেয়।

এই মামলায় নীলাসহ ১৭ জনকে মামলার দায় হতে অব্যাহতি দিয়ে ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীর মামলার তদন্ত কর্মকর্তা জেলা সিআইডির পরিদর্শক মো. নূরুন নবী।

আদালত সূত্রে জানা যায়, অধিকাংশ আসামিকে কেন অব্যাহতির দেয়া হয়েছে- এর ব্যাখ্যা অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত উল্লেখ করেনি। তাই আদালত মনে করেছেন এ অভিযোগপত্রটি স্পষ্ট ও সন্তোষজনক নয়।

সূত্রটি জানায়, ২০১৬ সালের ২১ জুলাই নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য জেলা সিআইডিকে নির্দেশ দেন।

এরপর জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার মো. ছরোয়ার জাহান অধিকতর তদন্তের দায়িত্ব পেয়ে নীলাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন।

সেই আবেদনের প্রেক্ষিতে আজ আদালতে বিচারের সামনে নীলাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD