ফতুল্লায় পরকীয়ার জেরে স্বামীর নির্যাতনে তরুনীর মৃত্যু!

শেয়ার করুন...

পরকীয়া প্রেমে লিপ্ত স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়নের হাটখোলা এলাকার খাদিজা আক্তার। টানা ১২ দিন ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ রোববার (২৪ মার্চ) সকালে চিরবিদায় নেয় এই তরুনী।

এর আগে গত শনিবার (২৩ মার্চ) নিহতের বড় বোনের স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় খাদিজার স্বামী ফরহাদসহ তার পরিবারের ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। নিহত খাদিজা ফতুল্লা পাইকপাড়া এলাকার মৃত আব্দুল রশিদ ও নূর জাহানের মেয়ে।

গত ১২ মার্চ সকালে খাদিজাকে মুমূর্ষ অবস্থায় তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেন মা নূরজাহান বেগম। এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন খাদিজা।

পরিবারের সূত্রে জানা যায়, ৪ বছর পূর্বে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের হাটখোলা এলাকার ইয়ার হোসেন ভুট্টুর ছেলে ফরহাদের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয় খাদিজার। পরবর্তীতে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করে আসছিল। এর মধ্যেই বিভিন্ন মেয়ের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হয় ফরহাদ। তাদের রায়হান নামে দেড় বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। ফরহাদ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের কর্মচারি ছিলেন।

নিহতের মা নূরজাহান বেগম অভিযোগ করে বলেন, গত ১২ মার্চ আমি আমার মেয়েকে তার শ্বশুরবাড়িতে দেখতে যাই। কিন্তু পরিবারের সদস্যরা আমাকে বাধা দেয়। জোর করে ঘরে প্রবেশ করে দেখি আমার মেয়েকে মেরে খাটের নিচে রেখে দিয়েছে।

নিহতের বড় বোন ফজিলত বলেন, বিয়ের পর থেকেই আমার বোন সুখে ছিল না। প্রতিনিয়ত তাকে নানা কারণে মারধর করতো। ওকে মেডিকেলে নিয়ে যাবার পর ডাক্তার আমাদের জানায়, খাদিজার গলা টিপে ধরে ওর গলার হাড় ভেঙ্গে ফেলেছে। এরপর বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। হারপিক জাতীয় কিছু।

এ বিষয়ে ফরহাদের বড় ভাই রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আলাদা বাসায় থাকি। তবে আমি মারধরের ঘটনা শুনেছি।

এ ঘটনায় গতকাল শনিবার (২৩ মার্চ) নিহতের বড় বোনের স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় খাদিজার স্বামী ফরহাদসহ তার পরিবারের ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, গতকাল এ বিষয়ে একটি অভিযোগ দেয়া হয়েছিল। ভুক্তভোগীর মারা যাওয়ার বিষয়টি আমি জানি না। তবে এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় পরকীয়ার জেরে স্বামীর নির্যাতনে তরুনীর মৃত্যু!

শেয়ার করুন...

পরকীয়া প্রেমে লিপ্ত স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়নের হাটখোলা এলাকার খাদিজা আক্তার। টানা ১২ দিন ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ রোববার (২৪ মার্চ) সকালে চিরবিদায় নেয় এই তরুনী।

এর আগে গত শনিবার (২৩ মার্চ) নিহতের বড় বোনের স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় খাদিজার স্বামী ফরহাদসহ তার পরিবারের ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। নিহত খাদিজা ফতুল্লা পাইকপাড়া এলাকার মৃত আব্দুল রশিদ ও নূর জাহানের মেয়ে।

গত ১২ মার্চ সকালে খাদিজাকে মুমূর্ষ অবস্থায় তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেন মা নূরজাহান বেগম। এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন খাদিজা।

পরিবারের সূত্রে জানা যায়, ৪ বছর পূর্বে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের হাটখোলা এলাকার ইয়ার হোসেন ভুট্টুর ছেলে ফরহাদের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয় খাদিজার। পরবর্তীতে বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করে আসছিল। এর মধ্যেই বিভিন্ন মেয়ের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হয় ফরহাদ। তাদের রায়হান নামে দেড় বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। ফরহাদ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের কর্মচারি ছিলেন।

নিহতের মা নূরজাহান বেগম অভিযোগ করে বলেন, গত ১২ মার্চ আমি আমার মেয়েকে তার শ্বশুরবাড়িতে দেখতে যাই। কিন্তু পরিবারের সদস্যরা আমাকে বাধা দেয়। জোর করে ঘরে প্রবেশ করে দেখি আমার মেয়েকে মেরে খাটের নিচে রেখে দিয়েছে।

নিহতের বড় বোন ফজিলত বলেন, বিয়ের পর থেকেই আমার বোন সুখে ছিল না। প্রতিনিয়ত তাকে নানা কারণে মারধর করতো। ওকে মেডিকেলে নিয়ে যাবার পর ডাক্তার আমাদের জানায়, খাদিজার গলা টিপে ধরে ওর গলার হাড় ভেঙ্গে ফেলেছে। এরপর বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। হারপিক জাতীয় কিছু।

এ বিষয়ে ফরহাদের বড় ভাই রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আলাদা বাসায় থাকি। তবে আমি মারধরের ঘটনা শুনেছি।

এ ঘটনায় গতকাল শনিবার (২৩ মার্চ) নিহতের বড় বোনের স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় খাদিজার স্বামী ফরহাদসহ তার পরিবারের ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, গতকাল এ বিষয়ে একটি অভিযোগ দেয়া হয়েছিল। ভুক্তভোগীর মারা যাওয়ার বিষয়টি আমি জানি না। তবে এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD