পাগলায় মেরি এন্ডারসনে মদ ও বিয়ারসহ গ্রেপ্তার ৭০

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে ফতুল্লার মেরি এন্ডারসনে অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা, মাদক সেবী ও মাদক ক্রেতাসহ মোট ৭০ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে ৮১ কার্টুন (প্রতিটিতে ২৪টি করে ১৯৪৪ ক্যান) বিয়ার এবং ৪ কার্টুনে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুভাস চন্দ্র সাহার নেতৃত্বে এ  অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের সাথে ফতুল্লা থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল ইসলাম জানান, মেরি এন্ডারসনের বর্তমান ঠিকাদার সঞ্জয় কুমার রায়। দীর্ঘদিন যাবৎ ইজারা নিয়ে গোপনে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ নারায়ণগঞ্জে যোগদানের পরপরই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতি জিহাদ ঘোষণা করেন। শুধু ঘোষণাই নয়, এটি কার্যকর করতেও তিনি সক্ষম হন। নগরীর বড় জুয়ার আসর তিনি গুড়িয়ে দেন। এছাড়া পুরো জেলাতে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভূমিদস্যুদের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

» শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

» দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাগলায় মেরি এন্ডারসনে মদ ও বিয়ারসহ গ্রেপ্তার ৭০

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে ফতুল্লার মেরি এন্ডারসনে অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা, মাদক সেবী ও মাদক ক্রেতাসহ মোট ৭০ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে ৮১ কার্টুন (প্রতিটিতে ২৪টি করে ১৯৪৪ ক্যান) বিয়ার এবং ৪ কার্টুনে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুভাস চন্দ্র সাহার নেতৃত্বে এ  অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের সাথে ফতুল্লা থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল ইসলাম জানান, মেরি এন্ডারসনের বর্তমান ঠিকাদার সঞ্জয় কুমার রায়। দীর্ঘদিন যাবৎ ইজারা নিয়ে গোপনে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ নারায়ণগঞ্জে যোগদানের পরপরই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতি জিহাদ ঘোষণা করেন। শুধু ঘোষণাই নয়, এটি কার্যকর করতেও তিনি সক্ষম হন। নগরীর বড় জুয়ার আসর তিনি গুড়িয়ে দেন। এছাড়া পুরো জেলাতে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভূমিদস্যুদের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD