গলাচিপায় বাসন্তী রানী বঙ্গবন্ধুর চিঠি ও স্বামীর স্মৃতিচিহ্ন আজও আঁকড়ে আছেন

শেয়ার করুন...

সঞ্জিব দাস:- জাতির জনক বঙ্গবন্ধুর দেয়া একখানা চিঠি আর স্বামীর এক জোড়া জুতাকে অবলম্বন করে বাসন্তী রানী দাস কাটিয়ে দিয়েছেন ৪৯টি বছর। এ দুটি স্মৃতির মাঝে তিনি দেখতে পান নিহত স্বামী আর স্বাধীনতার প্রিয় মুখ। খুঁজে পান বঙ্গবন্ধুর হাতের স্পর্শ। এ দীর্ঘ সময়ে দুঃখ-কষ্টে জীবন কাটালেও স্মৃতিচিহ্ন দুটি হাতছাড়া করেননি। বরং চিঠি ও জুতা দেখেই তিনি ভুলে থাকেন দুঃখ-কষ্ট, না পাওয়ার বেদনা আর অকাল স্বামী হারানোর যন্ত্রণা। স্মৃতি দুটিকে বসিয়েছেন দেবতার আসনে। দেবতার মতো স্মৃতি দুটিকে আরাধনা করে প্রতিদিনের কাজ-কর্ম শুরু করেন তিনি। জীবনের পড়ন্ত বেলায় খুব একটা বড় কিছুর প্রত্যাশা নেই। এ দুটি প্রিয় স্মৃতি মাথার ওপর রেখে কাটিয়ে দিতে চান জীবনের বাকিটা সময়। বাসন্তী রানী দাসের (৭০) বাড়ি গলাচিপা উপজেলার চিকনিকান্দী বন্দরে। স্বামী শান্তি রঞ্জন দাস ছিলেন স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এলাকার ধনাঢ্য ব্যবসায়ী। মুক্তিযুদ্ধের শুরুতে অসংখ্য মুক্তিযোদ্ধাকে নিজ হাতে রেঁধে ভাত খাইয়েছেন এবং টাকা-পয়সা দিয়ে সহায়তা করেছেন। নৌকা দিয়ে রাতের আঁধারে নদী পাড় করে দিয়েছেন। আর এসবই এক সময় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। মুক্তিযোদ্ধাদের সহায়তার অপরাধে পাক হানাদার আর রাজাকার-আলবদররা বিয়ের মাত্র ১২ বছরের মধ্যে হত্যা করে শান্তি রঞ্জন দাসকে । বাসন্তী রানী দাস কান্না বিজরিত কন্ঠে জানান, একাত্তরের ৮ মে শুক্রবার সকালে পাক হানাদার বাহিনী স্থানীয় রাজাকার-আলবদরদের সহায়তায় হঠাৎ করে চিকনিকান্দীসহ আশেপাশের গ্রামের ওপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। পাঁচ সন্তানের এই জননী তখন অন্তসত্ত্বা। এ অবস্থায় পাড়ডাকুয়া গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন তারা। বিকালে রাজাকাররা শান্তি রঞ্জন দাসকে ধরে নিয়ে যায় পাক বাহিনীর কাছে। পাকিস্তানি সেনাদের সামনে তাকে গাছের সঙ্গে পিছ মোরা করে বেঁধে রাখা হয়। রাজাকাররা পরবর্তী তিন দিন ধরে শান্তি রঞ্জন দাসের ওপর চালায় অবর্ণনীয় নির্যাতন। তাকে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তার শরীরের মোট ৮৭টি স্থানে পোচ দেয়া হয়েছিল। তার সব কিছু লুটপাট কওে দোকান ও বাড়িতে খোলা হয় শান্তি কমিটির অফিস। তিনি আরো জানান, নির্যাতনে মৃত্যুর পর রাজাকাররা তার স্বামীর লাশ নদীতে ফেলে দেয়। পনের দিন লাশটি নদীর জলে ভেসে বেড়িয়েছিল। ওদের ভয়ে লাশ কেউ সৎকার করতে সাহস পায়নি। মহান স্বাধীনতা যুদ্ধে সর্বস্বহারা দেশের লাখো পরিবারের মতো এ পরিবারটিও নিঃস্ব। আজো মাথা তুলে দাঁড়াতে পারেনি। সন্তানদের তেমন লেখাপড়া শেখাতে পারেননি। কোনোমতে একখানা দোচালা ঘর তুলে বাস করেন সরকারি খাস জমিতে। সরকারি এই জমিটুকুর বন্দোবস্ত পাওয়ার জন্য সরকারি অফিসে বহুবার আবেদন নিবেদন করেছেন। কিন্তু কর্মচারীদের চাহিদা মেটাতে পারেননি বলে জমি বন্দোবস্ত পাননি। সর্বশেষ গত সংসদ নির্বাচনের সময়ে শহীদ জায়া বাসস্তী রানী দাসের সঙ্গে দেখা করেছিলেন একাত্তরে পটুয়াখালী অঞ্চলের মুক্তিবাহিনী প্রধান মো. নূরুল হুদা। অসহায় এ পরিবারটির আর্তি শুনে তিনি আশ্বাস দিয়েছিলেন বিষয়টি দেখার। কিন্তু আজো কোনো সুরাহা হয়নি। স্বাধীনতার কয়েক মাস পর বাসন্তী রানী দাস বঙ্গবন্ধুর স্বাক্ষর করা একখানা চিঠি ও দুই হাজার টাকা পেয়েছিলেন। যে চিঠিতে বঙ্গবন্ধু গভীর শ্রদ্ধার সাথে তার স্বামীর আত্মত্যাগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় বাসন্তী রানী বঙ্গবন্ধুর চিঠি ও স্বামীর স্মৃতিচিহ্ন আজও আঁকড়ে আছেন

শেয়ার করুন...

সঞ্জিব দাস:- জাতির জনক বঙ্গবন্ধুর দেয়া একখানা চিঠি আর স্বামীর এক জোড়া জুতাকে অবলম্বন করে বাসন্তী রানী দাস কাটিয়ে দিয়েছেন ৪৯টি বছর। এ দুটি স্মৃতির মাঝে তিনি দেখতে পান নিহত স্বামী আর স্বাধীনতার প্রিয় মুখ। খুঁজে পান বঙ্গবন্ধুর হাতের স্পর্শ। এ দীর্ঘ সময়ে দুঃখ-কষ্টে জীবন কাটালেও স্মৃতিচিহ্ন দুটি হাতছাড়া করেননি। বরং চিঠি ও জুতা দেখেই তিনি ভুলে থাকেন দুঃখ-কষ্ট, না পাওয়ার বেদনা আর অকাল স্বামী হারানোর যন্ত্রণা। স্মৃতি দুটিকে বসিয়েছেন দেবতার আসনে। দেবতার মতো স্মৃতি দুটিকে আরাধনা করে প্রতিদিনের কাজ-কর্ম শুরু করেন তিনি। জীবনের পড়ন্ত বেলায় খুব একটা বড় কিছুর প্রত্যাশা নেই। এ দুটি প্রিয় স্মৃতি মাথার ওপর রেখে কাটিয়ে দিতে চান জীবনের বাকিটা সময়। বাসন্তী রানী দাসের (৭০) বাড়ি গলাচিপা উপজেলার চিকনিকান্দী বন্দরে। স্বামী শান্তি রঞ্জন দাস ছিলেন স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এলাকার ধনাঢ্য ব্যবসায়ী। মুক্তিযুদ্ধের শুরুতে অসংখ্য মুক্তিযোদ্ধাকে নিজ হাতে রেঁধে ভাত খাইয়েছেন এবং টাকা-পয়সা দিয়ে সহায়তা করেছেন। নৌকা দিয়ে রাতের আঁধারে নদী পাড় করে দিয়েছেন। আর এসবই এক সময় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। মুক্তিযোদ্ধাদের সহায়তার অপরাধে পাক হানাদার আর রাজাকার-আলবদররা বিয়ের মাত্র ১২ বছরের মধ্যে হত্যা করে শান্তি রঞ্জন দাসকে । বাসন্তী রানী দাস কান্না বিজরিত কন্ঠে জানান, একাত্তরের ৮ মে শুক্রবার সকালে পাক হানাদার বাহিনী স্থানীয় রাজাকার-আলবদরদের সহায়তায় হঠাৎ করে চিকনিকান্দীসহ আশেপাশের গ্রামের ওপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। পাঁচ সন্তানের এই জননী তখন অন্তসত্ত্বা। এ অবস্থায় পাড়ডাকুয়া গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন তারা। বিকালে রাজাকাররা শান্তি রঞ্জন দাসকে ধরে নিয়ে যায় পাক বাহিনীর কাছে। পাকিস্তানি সেনাদের সামনে তাকে গাছের সঙ্গে পিছ মোরা করে বেঁধে রাখা হয়। রাজাকাররা পরবর্তী তিন দিন ধরে শান্তি রঞ্জন দাসের ওপর চালায় অবর্ণনীয় নির্যাতন। তাকে চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তার শরীরের মোট ৮৭টি স্থানে পোচ দেয়া হয়েছিল। তার সব কিছু লুটপাট কওে দোকান ও বাড়িতে খোলা হয় শান্তি কমিটির অফিস। তিনি আরো জানান, নির্যাতনে মৃত্যুর পর রাজাকাররা তার স্বামীর লাশ নদীতে ফেলে দেয়। পনের দিন লাশটি নদীর জলে ভেসে বেড়িয়েছিল। ওদের ভয়ে লাশ কেউ সৎকার করতে সাহস পায়নি। মহান স্বাধীনতা যুদ্ধে সর্বস্বহারা দেশের লাখো পরিবারের মতো এ পরিবারটিও নিঃস্ব। আজো মাথা তুলে দাঁড়াতে পারেনি। সন্তানদের তেমন লেখাপড়া শেখাতে পারেননি। কোনোমতে একখানা দোচালা ঘর তুলে বাস করেন সরকারি খাস জমিতে। সরকারি এই জমিটুকুর বন্দোবস্ত পাওয়ার জন্য সরকারি অফিসে বহুবার আবেদন নিবেদন করেছেন। কিন্তু কর্মচারীদের চাহিদা মেটাতে পারেননি বলে জমি বন্দোবস্ত পাননি। সর্বশেষ গত সংসদ নির্বাচনের সময়ে শহীদ জায়া বাসস্তী রানী দাসের সঙ্গে দেখা করেছিলেন একাত্তরে পটুয়াখালী অঞ্চলের মুক্তিবাহিনী প্রধান মো. নূরুল হুদা। অসহায় এ পরিবারটির আর্তি শুনে তিনি আশ্বাস দিয়েছিলেন বিষয়টি দেখার। কিন্তু আজো কোনো সুরাহা হয়নি। স্বাধীনতার কয়েক মাস পর বাসন্তী রানী দাস বঙ্গবন্ধুর স্বাক্ষর করা একখানা চিঠি ও দুই হাজার টাকা পেয়েছিলেন। যে চিঠিতে বঙ্গবন্ধু গভীর শ্রদ্ধার সাথে তার স্বামীর আত্মত্যাগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD