জনগণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শেখ তন্ময়ের ব্যতিক্রমী উদ্যোগ

শেয়ার করুন...

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাট সংবাদদাতা:জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা শেখ সারহান নাসের তন্ময়।

বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি করে ‘চিঠির বাক্স’ স্থাপন করেছেন তিনি।

এ বাক্সে বাগেরহাটের অধিবাসীদের সমস্যা ও অভিযোগ লিখে জমা করতে বলেছেন তিনি।

জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শেখ তন্ময় এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গত ফেব্রুয়ারি মাসে এই ‘চিঠির বাক্স’ বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপন করা হয়।

ইতিমধ্যে শেখ তন্ময়ের এই ‘চিঠির বাক্সে’ অসংখ্য চিঠি জমা পড়েছে। বাগেরহাটের স্থানীয়রা তাদের অভিযোগ ও প্রত্যাশার কথা চিরকুটে লিখে বাক্সে ফেলছেন।

স্থানীয়রা অনেকেই বিষয়টিকে কলকাতার সিনেমা ‘মিনিস্টার ফাটাকেস্ট’-এর সঙ্গে তুলনা করছেন।

ওই ছবিতে মুখ্য চরিত্রে মিঠুন চক্রবর্তীও জনগণের চাহিদা ও অভিযোগ জানতে এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য পাড়ায় পাড়ায় এমনই ‘চিঠির বাক্স’ স্থাপন করেছিলেন।

বিষয়টির ব্যাপক প্রশংসা করে স্থানীয়রা জানান, ‘চিঠির বাক্স’ বসিয়ে সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন অভিযোগের বিষয়ে চিঠি আহ্বান করেছেন এমপি শেখ তন্ময়।

এমন উদ্যোগ দেশের আর কোনো সংসদ সদস্য নেয়নি জানিয়ে তরুণ এ এমপির ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান তারা।

জানা গেছে, প্রতি মাসে একবার এই ‘চিঠির বাক্স’ খোলেন স্বয়ং এমপি শেখ সারহান নাসের তন্ময়। তিনি নিজেই জনগণের লেখা চিঠিগুলো পড়েন। বাক্সের চাবিও তার কাছেই থাকে। চিঠিপত্র পড়ে পদক্ষেপ নেন তিনি।

এ বিষয়ে শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে সংসদ সদস্যের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে দৃষ্টান্ত। দেশের অন্য কোথাও কোনো এমপিকে ইতোপূর্বে এমন উদ্যোগ নিতে দেখা যায়নি।

এর মাধ্যমে বাগেরহাটে দুর্নীতি ও অপরাধ বন্ধ হবে এবং যে কোনো সমস্যার দ্রুত সমাধান হবে বলে মনে করেন তিনি।

এ চিঠির বাক্সে জমা পড়া অভিযোগের বিষয়ে এমপি তন্ময় বিভিন্ন পদক্ষেপও নিয়েছেন বলে দাবি করেন তিনি।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শেখ তন্ময়ের ব্যতিক্রমী উদ্যোগ

শেয়ার করুন...

জনগণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শেখ তন্ময়ের ব্যতিক্রমী উদ্যোগ
শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাট সংবাদদাতা:জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা শেখ সারহান নাসের তন্ময়।

বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি করে ‘চিঠির বাক্স’ স্থাপন করেছেন তিনি।

এ বাক্সে বাগেরহাটের অধিবাসীদের সমস্যা ও অভিযোগ লিখে জমা করতে বলেছেন তিনি।

জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শেখ তন্ময় এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গত ফেব্রুয়ারি মাসে এই ‘চিঠির বাক্স’ বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপন করা হয়।

ইতিমধ্যে শেখ তন্ময়ের এই ‘চিঠির বাক্সে’ অসংখ্য চিঠি জমা পড়েছে। বাগেরহাটের স্থানীয়রা তাদের অভিযোগ ও প্রত্যাশার কথা চিরকুটে লিখে বাক্সে ফেলছেন।

স্থানীয়রা অনেকেই বিষয়টিকে কলকাতার সিনেমা ‘মিনিস্টার ফাটাকেস্ট’-এর সঙ্গে তুলনা করছেন।

ওই ছবিতে মুখ্য চরিত্রে মিঠুন চক্রবর্তীও জনগণের চাহিদা ও অভিযোগ জানতে এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য পাড়ায় পাড়ায় এমনই ‘চিঠির বাক্স’ স্থাপন করেছিলেন।

বিষয়টির ব্যাপক প্রশংসা করে স্থানীয়রা জানান, ‘চিঠির বাক্স’ বসিয়ে সাধারণ জনগণের কাছ থেকে বিভিন্ন অভিযোগের বিষয়ে চিঠি আহ্বান করেছেন এমপি শেখ তন্ময়।

এমন উদ্যোগ দেশের আর কোনো সংসদ সদস্য নেয়নি জানিয়ে তরুণ এ এমপির ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান তারা।

জানা গেছে, প্রতি মাসে একবার এই ‘চিঠির বাক্স’ খোলেন স্বয়ং এমপি শেখ সারহান নাসের তন্ময়। তিনি নিজেই জনগণের লেখা চিঠিগুলো পড়েন। বাক্সের চাবিও তার কাছেই থাকে। চিঠিপত্র পড়ে পদক্ষেপ নেন তিনি।

এ বিষয়ে শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে সংসদ সদস্যের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে দৃষ্টান্ত। দেশের অন্য কোথাও কোনো এমপিকে ইতোপূর্বে এমন উদ্যোগ নিতে দেখা যায়নি।

এর মাধ্যমে বাগেরহাটে দুর্নীতি ও অপরাধ বন্ধ হবে এবং যে কোনো সমস্যার দ্রুত সমাধান হবে বলে মনে করেন তিনি।

এ চিঠির বাক্সে জমা পড়া অভিযোগের বিষয়ে এমপি তন্ময় বিভিন্ন পদক্ষেপও নিয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD