বিমানের টয়লেটে ২০০ সোনার বার

শেয়ার করুন...

বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২০০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে ১০টা পর্যন্ত তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি বলেন, আবুধাবী থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১২৮ সকাল ৬টা পাঁচ মিনিট চট্টগ্রামে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজের টয়লেটে অভিযান শুরু করা হয়। টয়লেটের টিস্যু বক্সের নিচে একটি চেম্বার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে স্বর্ণবার পাওয়া যায়।

তিনি আরও জানান, কালো টেপে মোড়ানো ১২টি ছোট পুঁটলিতে ২০০টি সোনার বার রাখা ছিল। পাচারের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। 

উদ্ধার ২৩ কেজি ৪০০ গ্রাম ওজনের সোনার বারের বাংলাদেশের বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

-নিউজ টোয়েন্টিফোর

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানের টয়লেটে ২০০ সোনার বার

শেয়ার করুন...

বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২০০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে ১০টা পর্যন্ত তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি বলেন, আবুধাবী থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১২৮ সকাল ৬টা পাঁচ মিনিট চট্টগ্রামে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজের টয়লেটে অভিযান শুরু করা হয়। টয়লেটের টিস্যু বক্সের নিচে একটি চেম্বার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে স্বর্ণবার পাওয়া যায়।

তিনি আরও জানান, কালো টেপে মোড়ানো ১২টি ছোট পুঁটলিতে ২০০টি সোনার বার রাখা ছিল। পাচারের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। 

উদ্ধার ২৩ কেজি ৪০০ গ্রাম ওজনের সোনার বারের বাংলাদেশের বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

-নিউজ টোয়েন্টিফোর

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD