‘মোদীর নাম শুনলেই ঘুম চলে যায় দিদির’

শেয়ার করুন...

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্পিড ব্রেকার দিদি’ কটাক্ষ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিজেপি প্রধান নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘দিদি ভয় পেয়েছেন। মোদীর নাম শুনলেই ঘুম চলে যায় তার।’

রবিবার (৭ এপ্রিল) পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জেলা কোচবিহারের রাসমেলার একটি মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এ মন্তব্য করেন।

মোদী বলেছেন, ‘আপনারা যত মোদী মোদী করেন না কেন, এতে কিন্তু একজনের শান্তির ঘুম উড়ে যায়। জানেন তিনি কে? তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের স্পিড ব্রেকার দিদি। এখন রাতে তিনি আর শান্তিতে ঘুমাতে পারছেন না।’

পরে এ মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গকে বর্তমানে সন্ত্রাস ও অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বানিয়ে তুলেছেন তিনি। তবে বিজেপি সরকার ক্ষমতায় এলে এ রাজত্ব পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই দিদির এত ভয়।’

কোচবিহারের রাসমেলার মাঠে উপস্থিত সমর্থকদের ভিড় দেখে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এ ভিড় দেখে দিদি ভয় পেয়ে যাবেন। এর আগে শিলিগুড়ির কাওয়াখালির জনসভার মাঠেও এমন ভিড় দেখে তার (মমতা) মাথা খারাপ হয়ে গিয়েছিল।’

তিনি এও বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মতো গোটা দেশ এবার ঠিক করেছে, দিদিদের হাত থেকে মুক্ত হবে। বামদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরে মমতাও তাদেরই পথে চলেছে। তবে ত্রিপুরায় কিন্তু তা হয়নি। মানুষ বামদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে বিজেপিকে সেখানে বসিয়েছে। আমার বিশ্বাস এবার এখানেও তা-ই হবে।’

নির্বাচনে প্রধানমন্ত্রী পদে বিজেপি থেকে মনোনয়ন পাওয়া এই প্রার্থী আরও বলেন, ‘মা মাটি এবং মানুষের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। যারা ভারতকে টুকরো টুকরো করতে চাইছেন, তারা ভোট ব্যাংকের জন্য দিদি তাদের সঙ্গেই হাত মিলিয়েছেন।’

যদিও তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের দাবি, মোদীর সভায় যতই জনসমাগম হোক না কেন, তাতে ভয়ের কোনো কিছু নেই। কারণ এর অনেকটাই মোটা টাকা খরচ করে নিয়ে আসা। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতার সভাগুলিতেও যথেষ্ট ভিড় দেখা যায়।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মোদীর নাম শুনলেই ঘুম চলে যায় দিদির’

শেয়ার করুন...

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্পিড ব্রেকার দিদি’ কটাক্ষ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিজেপি প্রধান নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘দিদি ভয় পেয়েছেন। মোদীর নাম শুনলেই ঘুম চলে যায় তার।’

রবিবার (৭ এপ্রিল) পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জেলা কোচবিহারের রাসমেলার একটি মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এ মন্তব্য করেন।

মোদী বলেছেন, ‘আপনারা যত মোদী মোদী করেন না কেন, এতে কিন্তু একজনের শান্তির ঘুম উড়ে যায়। জানেন তিনি কে? তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের স্পিড ব্রেকার দিদি। এখন রাতে তিনি আর শান্তিতে ঘুমাতে পারছেন না।’

পরে এ মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গকে বর্তমানে সন্ত্রাস ও অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বানিয়ে তুলেছেন তিনি। তবে বিজেপি সরকার ক্ষমতায় এলে এ রাজত্ব পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই দিদির এত ভয়।’

কোচবিহারের রাসমেলার মাঠে উপস্থিত সমর্থকদের ভিড় দেখে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এ ভিড় দেখে দিদি ভয় পেয়ে যাবেন। এর আগে শিলিগুড়ির কাওয়াখালির জনসভার মাঠেও এমন ভিড় দেখে তার (মমতা) মাথা খারাপ হয়ে গিয়েছিল।’

তিনি এও বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মতো গোটা দেশ এবার ঠিক করেছে, দিদিদের হাত থেকে মুক্ত হবে। বামদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরে মমতাও তাদেরই পথে চলেছে। তবে ত্রিপুরায় কিন্তু তা হয়নি। মানুষ বামদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে বিজেপিকে সেখানে বসিয়েছে। আমার বিশ্বাস এবার এখানেও তা-ই হবে।’

নির্বাচনে প্রধানমন্ত্রী পদে বিজেপি থেকে মনোনয়ন পাওয়া এই প্রার্থী আরও বলেন, ‘মা মাটি এবং মানুষের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। যারা ভারতকে টুকরো টুকরো করতে চাইছেন, তারা ভোট ব্যাংকের জন্য দিদি তাদের সঙ্গেই হাত মিলিয়েছেন।’

যদিও তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের দাবি, মোদীর সভায় যতই জনসমাগম হোক না কেন, তাতে ভয়ের কোনো কিছু নেই। কারণ এর অনেকটাই মোটা টাকা খরচ করে নিয়ে আসা। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতার সভাগুলিতেও যথেষ্ট ভিড় দেখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD