এরশাদের সম্পত্তি ট্রাস্টে: খুশি বিদিশা, ক্ষুব্ধ রওশন

শেয়ার করুন...

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিজের ট্রাস্টে দান করে দিয়েছেন। আর এ নিয়েই এরশাদ পরিবারে লংকাকাণ্ড ঘটে গেছে। তবে সব সম্পত্তি ট্রাস্টে উইল করে দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন এরশাদের সহধর্মিনী জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ। তবে বেজায় খুশী সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। কারণ হিসেবে জানা গেছে, এরশাদ-বিদিশা দম্পতির পুত্র এরিক এরশাদ এই ট্রাস্টের সদস্য। সেখানে এরশাদ-রওশন দম্পতির পুত্র সাদ এরশাদ নেই।

গত রবিবার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় এরশাদ তার ব্যক্তিগত আইনজীবী শেখ সিরাজুল ইসলামের ব্যবস্থাপনায় সব স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে ট্রাস্ট গঠন করেন। এর ট্রাস্টি বোর্ডে এরশাদসহ পাঁচজন রয়েছেন। অন্যরা হলেন, এরিক এরশাদ, এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।

তবে এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদের নেই ট্রাস্টে।সূত্র জানায়, এরশাদ-রওশন দম্পত্তির পালিত পুত্র শাদ এরশাদও ট্রাস্টে না থাকায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন বেগম রওশন এরশাদ। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য জানান, অন্যদের ট্রাস্টে রাখা হয়েছে অথচ বউ, ভাই এমনকি বড় পুত্র সাদকে ট্রাস্টে অন্তর্ভুক্ত করা হয়নি। তার মতে এটি প্রতিশোধপরায়ণ হয়ে করা হয়েছে।

এরশাদ পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, সম্পত্তির মধ্যে রয়েছে এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসা, গুলশানের দুটি ফ্ল্যাট, বাংলামোটরের দোকান, রংপুরের কোল্ড স্টোরেজ, পল্লী নিবাস, রংপুরে জাতীয় পার্টির কার্যালয়, ব্যাংকে ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট।

সর্বশেষ সংবাদ

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদের সম্পত্তি ট্রাস্টে: খুশি বিদিশা, ক্ষুব্ধ রওশন

শেয়ার করুন...

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিজের ট্রাস্টে দান করে দিয়েছেন। আর এ নিয়েই এরশাদ পরিবারে লংকাকাণ্ড ঘটে গেছে। তবে সব সম্পত্তি ট্রাস্টে উইল করে দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন এরশাদের সহধর্মিনী জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ। তবে বেজায় খুশী সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। কারণ হিসেবে জানা গেছে, এরশাদ-বিদিশা দম্পতির পুত্র এরিক এরশাদ এই ট্রাস্টের সদস্য। সেখানে এরশাদ-রওশন দম্পতির পুত্র সাদ এরশাদ নেই।

গত রবিবার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় এরশাদ তার ব্যক্তিগত আইনজীবী শেখ সিরাজুল ইসলামের ব্যবস্থাপনায় সব স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে ট্রাস্ট গঠন করেন। এর ট্রাস্টি বোর্ডে এরশাদসহ পাঁচজন রয়েছেন। অন্যরা হলেন, এরিক এরশাদ, এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার, চাচাতো ভাই মুকুল ও এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।

তবে এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদের নেই ট্রাস্টে।সূত্র জানায়, এরশাদ-রওশন দম্পত্তির পালিত পুত্র শাদ এরশাদও ট্রাস্টে না থাকায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন বেগম রওশন এরশাদ। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য জানান, অন্যদের ট্রাস্টে রাখা হয়েছে অথচ বউ, ভাই এমনকি বড় পুত্র সাদকে ট্রাস্টে অন্তর্ভুক্ত করা হয়নি। তার মতে এটি প্রতিশোধপরায়ণ হয়ে করা হয়েছে।

এরশাদ পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, সম্পত্তির মধ্যে রয়েছে এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসা, গুলশানের দুটি ফ্ল্যাট, বাংলামোটরের দোকান, রংপুরের কোল্ড স্টোরেজ, পল্লী নিবাস, রংপুরে জাতীয় পার্টির কার্যালয়, ব্যাংকে ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD