দশমিনায় ৫২ প্রাথমিক স্কুল ভবন ঝুঁকিপূর্ন

শেয়ার করুন...

সঞ্জয় ব্যানার্জী:- বরগুনা জেলার তালতলীতে শ্রেনী কক্ষের বিম ভেঙ্গে ছাত্রী নিহত ও আহতের ঘটনায় পটুয়াখালীর দশমিনায় ৭টি ইউনিয়নের ৫২টি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে জীবনের ঝুকি নিয়ে চালিয়ে যাচ্ছেন পাঠদান। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায় উপজেলা সদরের ৮০নং দক্ষিনপূর্ব দশমিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধিক ঝুঁকিপূর্ন ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছে শিক্ষকরা। খোজ নিয়ে জানা যায়, ভবনটি ১৯৯৯-২০০০ অর্থ বছরে ভবনটি নির্মান করা হয় । ভবনটির ছাদের প্লষ্টার খসে পড়ে বিমগুলো বেড়িয়ে রয়েছে । দেয়ালে দেখা গেছে বড় বড় ফাটল । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহফুজা রহমান বলেন, অতিরিক্ত শ্রেনী কক্ষ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছি।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৫২টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ । ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে রয়েছে ৩১টি অধিক ঝুকিপূর্ণ ও ২১টি ঝুকিপূর্ণ।

একাধিক প্রতিষ্ঠানের প্রধানরা জানান, সামন্য ঝড়বৃষ্টি হলে ধ্বসে পড়ার আশঙ্কায় জানমাল রক্ষার্থে স্কুল ছুটি দিতে হয়। পশ্চিম চরহোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু নাছের খান বলেন, প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শাখা থাকলেও কক্ষের অভাবে একই সঙ্গে পাঠদান করতে হচ্ছে। এছাড়াও প্রাক-প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করতে পারছি না। ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। প্রায় দু’শতাধিক শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদানের জন্য অনতিবিলম্ভে একটি বহুতল ভবন একান্ত প্রয়োজন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. জাহিদ বলেন, এ উপজেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবন নির্মাণের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনায় ৫২ প্রাথমিক স্কুল ভবন ঝুঁকিপূর্ন

শেয়ার করুন...

সঞ্জয় ব্যানার্জী:- বরগুনা জেলার তালতলীতে শ্রেনী কক্ষের বিম ভেঙ্গে ছাত্রী নিহত ও আহতের ঘটনায় পটুয়াখালীর দশমিনায় ৭টি ইউনিয়নের ৫২টি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে জীবনের ঝুকি নিয়ে চালিয়ে যাচ্ছেন পাঠদান। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায় উপজেলা সদরের ৮০নং দক্ষিনপূর্ব দশমিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধিক ঝুঁকিপূর্ন ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছে শিক্ষকরা। খোজ নিয়ে জানা যায়, ভবনটি ১৯৯৯-২০০০ অর্থ বছরে ভবনটি নির্মান করা হয় । ভবনটির ছাদের প্লষ্টার খসে পড়ে বিমগুলো বেড়িয়ে রয়েছে । দেয়ালে দেখা গেছে বড় বড় ফাটল । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহফুজা রহমান বলেন, অতিরিক্ত শ্রেনী কক্ষ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছি।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৫২টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ । ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে রয়েছে ৩১টি অধিক ঝুকিপূর্ণ ও ২১টি ঝুকিপূর্ণ।

একাধিক প্রতিষ্ঠানের প্রধানরা জানান, সামন্য ঝড়বৃষ্টি হলে ধ্বসে পড়ার আশঙ্কায় জানমাল রক্ষার্থে স্কুল ছুটি দিতে হয়। পশ্চিম চরহোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু নাছের খান বলেন, প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শাখা থাকলেও কক্ষের অভাবে একই সঙ্গে পাঠদান করতে হচ্ছে। এছাড়াও প্রাক-প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করতে পারছি না। ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। প্রায় দু’শতাধিক শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদানের জন্য অনতিবিলম্ভে একটি বহুতল ভবন একান্ত প্রয়োজন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. জাহিদ বলেন, এ উপজেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবন নির্মাণের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD