নৌ শ্রমিকদের ধর্মঘটে নারায়ণগঞ্জের বন্দরে অচলাবস্থা

শেয়ার করুন...

১১ দফা দাবিতে দেশব্যাপী নৌযান (কার্গো, কোস্টার) শ্রমিকদের ডাকা ধর্মঘটের প্রভাব পড়েছে দেশের অন্যতম নদীবন্দর নারায়ণগঞ্জে।

লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জের নদীবন্দরের লঞ্চঘাট থেকে মুন্সীগঞ্জ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করলেও চাঁদপুর, মোহনপুর ও এখলাছপুরসহ অন্যান্য দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। যার কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। লঞ্চের অপেক্ষায় যাত্রীদের কেউ কেউ দুই তিন ঘণ্টা ধরে টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে।

ধর্মঘটের সমর্থনে লঞ্চঘাটে সারিবদ্ধভাবে কয়েকটি লঞ্চ বেঁধে রাখা হয়েছে। তবে ধর্মঘট পালনকারী কোনো শ্রমিক কর্মচারীকে লঞ্চঘাটে দেখা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল জানান, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মালিক সমিতির কাছে এখন পর্যন্ত কোনো ধরনের দাবি উপস্থাপন করা হয়নি।

সমস্যা সমাধানের ব্যাপারে মঙ্গলবার বিকালে সদরঘাটে লঞ্চ মালিক কার্যালয়ে সব লঞ্চ ও নৌযান মালিকদের নিয়ে আলোচনায় বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।

তবে জনগণের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে শ্রমিক সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান বদিউজ্জামান বাদল।

নারায়ণগঞ্জ নদীবন্দরের লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন ৭০টি যাত্রীবাহী লঞ্চসহ সহস্রাধিক বাল্কহেড ও পণ্যবাহী কার্গো চলাচল করে থাকে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোল বর্ডার দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

» বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: অভিজ্ঞতার ঝুলি নিয়ে মাঠে রহিমা বেগম

» ফতুল্লা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

» বকশীগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়নে দম্পতি আইনজীবীর মহতী উদ্যোগ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নৌ শ্রমিকদের ধর্মঘটে নারায়ণগঞ্জের বন্দরে অচলাবস্থা

শেয়ার করুন...

১১ দফা দাবিতে দেশব্যাপী নৌযান (কার্গো, কোস্টার) শ্রমিকদের ডাকা ধর্মঘটের প্রভাব পড়েছে দেশের অন্যতম নদীবন্দর নারায়ণগঞ্জে।

লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জের নদীবন্দরের লঞ্চঘাট থেকে মুন্সীগঞ্জ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করলেও চাঁদপুর, মোহনপুর ও এখলাছপুরসহ অন্যান্য দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। যার কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। লঞ্চের অপেক্ষায় যাত্রীদের কেউ কেউ দুই তিন ঘণ্টা ধরে টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে।

ধর্মঘটের সমর্থনে লঞ্চঘাটে সারিবদ্ধভাবে কয়েকটি লঞ্চ বেঁধে রাখা হয়েছে। তবে ধর্মঘট পালনকারী কোনো শ্রমিক কর্মচারীকে লঞ্চঘাটে দেখা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল জানান, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মালিক সমিতির কাছে এখন পর্যন্ত কোনো ধরনের দাবি উপস্থাপন করা হয়নি।

সমস্যা সমাধানের ব্যাপারে মঙ্গলবার বিকালে সদরঘাটে লঞ্চ মালিক কার্যালয়ে সব লঞ্চ ও নৌযান মালিকদের নিয়ে আলোচনায় বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।

তবে জনগণের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে শ্রমিক সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান বদিউজ্জামান বাদল।

নারায়ণগঞ্জ নদীবন্দরের লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন ৭০টি যাত্রীবাহী লঞ্চসহ সহস্রাধিক বাল্কহেড ও পণ্যবাহী কার্গো চলাচল করে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD