নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, অস্ত্র-মাদক উদ্ধার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ব্লক রেইড পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জ চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ব্লকেড অভিযানের একপর্যায়ে আরামবাগের চিত্তরঞ্জন এলাকায় বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন কাঠ গাছের বাগানের মধ্যে কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকেগ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০), ইমন (২৫), শামীম (৩৩) ও জসিম (৩৮)। তাদের অধিকাংশই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, একাধিক সুইচ গিয়ার, বড় ছুরি, দ্বিধারী কুড়াল, করাত, লোহার রড, এসএস পাইপসহ অন্যান্য ধারালো অস্ত্র। এছাড়া উদ্ধার করা হয়েছে ১০০ পুড়িয়া হেরোইন এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারদের পাশাপাশি আরও দুই পলাতক আসামি ও অজ্ঞাতনামা ৮–৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» অযত্ন-অবহেলায় চিড়িয়াখানার ‘ট্রাম্প’, উদ্বিগ্ন দর্শনার্থীরা

» কুতুবপুরে ‘শাহজাহান বাহিনীর’ হামলার অভিযোগ, নারীসহ ৬ জন জখম

» ফতুল্লায় ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ঘনঘন লােডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন, চরম ভােগান্তিতে সাধারণ মানুষ

» ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

» বারহাট্টায় প্রতিপক্ষের মামলার চাপ এড়াতে অপপ্রচারের অভিযোগ

» অনুদানের আড়ালে প্রকাশ্য চাঁদাবাজি! উত্তপ্ত কুতুবপুরের নিশ্চিন্তপুর

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, অস্ত্র-মাদক উদ্ধার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ব্লক রেইড পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জ চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ব্লকেড অভিযানের একপর্যায়ে আরামবাগের চিত্তরঞ্জন এলাকায় বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন কাঠ গাছের বাগানের মধ্যে কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকেগ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০), ইমন (২৫), শামীম (৩৩) ও জসিম (৩৮)। তাদের অধিকাংশই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, একাধিক সুইচ গিয়ার, বড় ছুরি, দ্বিধারী কুড়াল, করাত, লোহার রড, এসএস পাইপসহ অন্যান্য ধারালো অস্ত্র। এছাড়া উদ্ধার করা হয়েছে ১০০ পুড়িয়া হেরোইন এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারদের পাশাপাশি আরও দুই পলাতক আসামি ও অজ্ঞাতনামা ৮–৯ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD