প্রেমে সাড়া না দেওয়ায় কলেজ ছাত্রীকে খুন!

শেয়ার করুন...

একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা শেষে আনন্দমনে বাড়ি ফিরছিলেন কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার লিজা। তার জানা ছিল না, এই পথেই তার জন্য ছুরি হাতে দাঁড়িয়ে আছে এক বর্বর। প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার বুকে ছুরি ঢুকিয়ে খুন করল মোস্তাকিম রহমান (১৯) নামে এক বখাটে। বুধবার দুপুরে কোনাবাড়ীর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কোনাবাড়ী মহানগর থানার আমবাগ গ্রামের ঈদগাহ মাঠ এলাকার সাফি ড্রাইভারের মেয়ে শারমিন আক্তার লিজা। মোস্তাকিম জয়দেবপুর সদর থানার সালনা এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে। সে কোনাবাড়ী লিংকন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তারা কোনাবাড়ীর আমবাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে পরীক্ষা শেষে লিজা তার সহপাঠী খাদিজা আক্তারকে নিয়ে বাড়ি ফিরছিলেন। কোনাবাড়ীর কাঁচাবাজার এলাকায় আসামাত্র আরও তিন বখাটেসহ মোস্তাকিম তাদের পথরোধ করে। বখাটেরা লিজার কাছে জানতে চায়, কেন প্রেম করবেন না। লিজা তাদের কোনো উত্তর দেননি। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মোস্তাকিম লিজার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। বুকে বিঁধে যাওয়া ছুরি ধরে বাঁচাও বলে চিৎকার করতে থাকেন লিজা। তখন খাদিজা কলেজে গিয়ে শিক্ষক ও সহপাঠীদের বিষয়টি জানান।

এদিকে, ঘটনাটি বাজার ব্যবসায়ীরা দেখে বখাটে মোস্তাকিমকে ধরে ফেলেন। তারা ছুরিবিদ্ধ লিজাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ীর একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার জন্য বলেন। পরে লিজার মা তাসলিমা আক্তার ও তার বড় ভাই সুজন তাকে ঢাকায় নিয়ে যান। লিজার অবস্থার চরম অবনতি হলে তড়িঘড়ি করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিজাকে মৃত ঘোষণা করেন।

লিজা নিহতের খবর পেয়ে কোনাবাড়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের হাতে ধরাপড়া মোস্তাকিমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এদিকে, লিজার মৃত্যুর খবরে তার বাড়িতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। কলেজের সহপাঠীরা কান্না ও শোকে ভেঙে পড়েছেন। প্রত্যক্ষদর্শী কাঁচাবাজারের ব্যবসায়ী শামীম বলেন, হঠাৎ বখাটে মোস্তাকিম ছুরি দিয়ে লিজাকে আঘাত করে। তখন ব্যবসায়ীরা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলি এবং পরে পুলিশে সোপর্দ করি। কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের ইংরেজি শিক্ষক ইকবাল কবীর জানান, লিজা শান্তশিষ্ট ও মেধারী ছাত্রী ছিল। তার হত্যাকারীর ফাঁসি দাবি করছি।

লিজার বাবা সাফি ড্রাইভার বলেন, ওই বখাটে লিজাকে কলেজে আসা-যাওয়ার পথে খুবই উত্ত্যক্ত করত। আমি মেয়ের খুনির ফাঁসি চাই। লিজার বড় ভাই সুজনও একই কথা বলেন।

কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন জানান, ঘটনাস্থলে জনতার হাতে ধরাপড়া মোস্তাকিমকে গ্রেফতার করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের মূল রহস্য কী- তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লিজার মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমে সাড়া না দেওয়ায় কলেজ ছাত্রীকে খুন!

শেয়ার করুন...

একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা শেষে আনন্দমনে বাড়ি ফিরছিলেন কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার লিজা। তার জানা ছিল না, এই পথেই তার জন্য ছুরি হাতে দাঁড়িয়ে আছে এক বর্বর। প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার বুকে ছুরি ঢুকিয়ে খুন করল মোস্তাকিম রহমান (১৯) নামে এক বখাটে। বুধবার দুপুরে কোনাবাড়ীর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কোনাবাড়ী মহানগর থানার আমবাগ গ্রামের ঈদগাহ মাঠ এলাকার সাফি ড্রাইভারের মেয়ে শারমিন আক্তার লিজা। মোস্তাকিম জয়দেবপুর সদর থানার সালনা এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে। সে কোনাবাড়ী লিংকন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তারা কোনাবাড়ীর আমবাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে পরীক্ষা শেষে লিজা তার সহপাঠী খাদিজা আক্তারকে নিয়ে বাড়ি ফিরছিলেন। কোনাবাড়ীর কাঁচাবাজার এলাকায় আসামাত্র আরও তিন বখাটেসহ মোস্তাকিম তাদের পথরোধ করে। বখাটেরা লিজার কাছে জানতে চায়, কেন প্রেম করবেন না। লিজা তাদের কোনো উত্তর দেননি। এ সময় কিছু বুঝে ওঠার আগেই মোস্তাকিম লিজার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। বুকে বিঁধে যাওয়া ছুরি ধরে বাঁচাও বলে চিৎকার করতে থাকেন লিজা। তখন খাদিজা কলেজে গিয়ে শিক্ষক ও সহপাঠীদের বিষয়টি জানান।

এদিকে, ঘটনাটি বাজার ব্যবসায়ীরা দেখে বখাটে মোস্তাকিমকে ধরে ফেলেন। তারা ছুরিবিদ্ধ লিজাকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ীর একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার জন্য বলেন। পরে লিজার মা তাসলিমা আক্তার ও তার বড় ভাই সুজন তাকে ঢাকায় নিয়ে যান। লিজার অবস্থার চরম অবনতি হলে তড়িঘড়ি করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিজাকে মৃত ঘোষণা করেন।

লিজা নিহতের খবর পেয়ে কোনাবাড়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের হাতে ধরাপড়া মোস্তাকিমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এদিকে, লিজার মৃত্যুর খবরে তার বাড়িতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। কলেজের সহপাঠীরা কান্না ও শোকে ভেঙে পড়েছেন। প্রত্যক্ষদর্শী কাঁচাবাজারের ব্যবসায়ী শামীম বলেন, হঠাৎ বখাটে মোস্তাকিম ছুরি দিয়ে লিজাকে আঘাত করে। তখন ব্যবসায়ীরা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলি এবং পরে পুলিশে সোপর্দ করি। কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের ইংরেজি শিক্ষক ইকবাল কবীর জানান, লিজা শান্তশিষ্ট ও মেধারী ছাত্রী ছিল। তার হত্যাকারীর ফাঁসি দাবি করছি।

লিজার বাবা সাফি ড্রাইভার বলেন, ওই বখাটে লিজাকে কলেজে আসা-যাওয়ার পথে খুবই উত্ত্যক্ত করত। আমি মেয়ের খুনির ফাঁসি চাই। লিজার বড় ভাই সুজনও একই কথা বলেন।

কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন জানান, ঘটনাস্থলে জনতার হাতে ধরাপড়া মোস্তাকিমকে গ্রেফতার করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের মূল রহস্য কী- তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লিজার মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD