বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

শেয়ার করুন...

বেনাপোল(যশোর)প্রতিনিধি: ইতিমধ্যে বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির নতুন আহবায়ক কমিটি গঠিত হলেও বিপরীতে সংবাদপত্রের মাধ্যমে আরেকটি কমিটির আত্মপ্রকাশের খবর দেখে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাজার ব্যবসায়ীরা। বুধবার সকালে স্থানীয় দৈনিক প্রতিদিনের কথা পত্রিকায় বেনাপোল বাজার কমিটির পাল্টা আরেকটি কমিটির খবর এবং তাতে যাদের নাম প্রকাশ পেয়েছে তারা কমিটির বিষয়ে কিছুই জানেন না বলে একই দিন বিকালে এ সংবাদ সম্মেলনের ডাক দেন ব্যবসায়ীসহ উক্ত নবাগত পাল্টা কমিটির অধিকাংশ সদস্যরা।

বেনাপোল বাজার কমিটির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সভাপতি আলহাজ¦ আজিজুর রহমান আজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে পাল্টা আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বলেন নতুন এ কমিটি সম্পর্কে রহমত গং আমাকে তাদের কমিটিতে থাকতে বলেছিল কিন্তু আমি তাদের কথায় রাজি হয়নি। বলেছিলাম, নিয়মতান্ত্রিকভাবে যেখানে একটি কমিটি আছে সেখানে আরেকটি কমিটি গঠনে একমত নই এবং আমি পূর্বের কমিটির সাথেই আছি।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে কথা বলেন পাল্টা কমিটির আরেক না জানা সদস্য বিপ্লব। তিনি বলেন, ওরা যে তাদের কমিটিতে আমার নাম দিয়েছে তা আমি জানিনা। সকালে পত্রিকার মাধ্যমে জানতে পারি পাল্টা কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে।

কথা বলেন পাল্টা কমিটির আরেক না জানা সদস্য খোকন। তিনি বলেন পাল্টা কমিটি সম্পর্কে আমি কিছুই জানি না। পত্রিকার মাধ্যমে জানতে পারি পাল্টা কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে। যা দেখে হতাশ হয়েছি।

এ বিষয়ে কথা বলেন পাল্টা কমিটির আরো অনেক না জানা সদস্য। তারা বলেন নতুন কমিটি সম্পর্কে আমরা কিছুই জানি না। তারা উক্ত পাল্টা কমিটিকে উদ্দেশ্য প্রণোদিত এবং বাজার ব্যবসায়ীদের মধ্যে বিশৃঙ্খলা বাঁধানোর জন্যই এমন হেন কমিটি গঠণ করেছে বলে উল্লেখ্য করেন।

এ বিষয়ে বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান এক লিখিত বক্তব্যে বলেন দীর্ঘদিন ধরে বাজার কমিটির নির্বাচন না হওয়ায় সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটির সভাপতি আলহাজ¦ আজিজুর রহমান আজু গত ৫ এপ্রিল-১৪ তারিখে সাবেক কমিটিকে ভেঙ্গে দেন এবং তাৎক্ষণিক সকলের মতামতের ভিত্তিতে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিকে এগিয়ে যাওয়ার কার্য প্রণালী চলছিল। হঠাৎ বুধবার(১৭ এপ্রিল-১৯) সকালে স্থানীয় দৈনিক প্রতিদিনের কথা পত্রিকায় আরেকটি কমিটি দেখে হতবাক হয়েছি। যার শীর্ষ নেতৃত্বের অনেকেই ব্যবসায়ী না এবং সংখ্য গরিষ্ঠ সদস্য উক্ত কমিটি সম্পর্কে জানেন না, বা তাদের কোন মতামত নেওয়া হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল বাজার ব্যবসায়ী আহবায়ক কমিটি সদস্য আব্দুস সাত্তার, শাহজালাল মন্টু, সাইদুর রহমান, সাগর মিয়া, আলাউদ্দিন, মনিরুল ইসলাম ও মুক্তার আলীসহ বাজার ব্যবসায়ীরা।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

শেয়ার করুন...

বেনাপোল(যশোর)প্রতিনিধি: ইতিমধ্যে বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির নতুন আহবায়ক কমিটি গঠিত হলেও বিপরীতে সংবাদপত্রের মাধ্যমে আরেকটি কমিটির আত্মপ্রকাশের খবর দেখে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাজার ব্যবসায়ীরা। বুধবার সকালে স্থানীয় দৈনিক প্রতিদিনের কথা পত্রিকায় বেনাপোল বাজার কমিটির পাল্টা আরেকটি কমিটির খবর এবং তাতে যাদের নাম প্রকাশ পেয়েছে তারা কমিটির বিষয়ে কিছুই জানেন না বলে একই দিন বিকালে এ সংবাদ সম্মেলনের ডাক দেন ব্যবসায়ীসহ উক্ত নবাগত পাল্টা কমিটির অধিকাংশ সদস্যরা।

বেনাপোল বাজার কমিটির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সভাপতি আলহাজ¦ আজিজুর রহমান আজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে পাল্টা আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বলেন নতুন এ কমিটি সম্পর্কে রহমত গং আমাকে তাদের কমিটিতে থাকতে বলেছিল কিন্তু আমি তাদের কথায় রাজি হয়নি। বলেছিলাম, নিয়মতান্ত্রিকভাবে যেখানে একটি কমিটি আছে সেখানে আরেকটি কমিটি গঠনে একমত নই এবং আমি পূর্বের কমিটির সাথেই আছি।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে কথা বলেন পাল্টা কমিটির আরেক না জানা সদস্য বিপ্লব। তিনি বলেন, ওরা যে তাদের কমিটিতে আমার নাম দিয়েছে তা আমি জানিনা। সকালে পত্রিকার মাধ্যমে জানতে পারি পাল্টা কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে।

কথা বলেন পাল্টা কমিটির আরেক না জানা সদস্য খোকন। তিনি বলেন পাল্টা কমিটি সম্পর্কে আমি কিছুই জানি না। পত্রিকার মাধ্যমে জানতে পারি পাল্টা কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে। যা দেখে হতাশ হয়েছি।

এ বিষয়ে কথা বলেন পাল্টা কমিটির আরো অনেক না জানা সদস্য। তারা বলেন নতুন কমিটি সম্পর্কে আমরা কিছুই জানি না। তারা উক্ত পাল্টা কমিটিকে উদ্দেশ্য প্রণোদিত এবং বাজার ব্যবসায়ীদের মধ্যে বিশৃঙ্খলা বাঁধানোর জন্যই এমন হেন কমিটি গঠণ করেছে বলে উল্লেখ্য করেন।

এ বিষয়ে বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান এক লিখিত বক্তব্যে বলেন দীর্ঘদিন ধরে বাজার কমিটির নির্বাচন না হওয়ায় সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটির সভাপতি আলহাজ¦ আজিজুর রহমান আজু গত ৫ এপ্রিল-১৪ তারিখে সাবেক কমিটিকে ভেঙ্গে দেন এবং তাৎক্ষণিক সকলের মতামতের ভিত্তিতে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিকে এগিয়ে যাওয়ার কার্য প্রণালী চলছিল। হঠাৎ বুধবার(১৭ এপ্রিল-১৯) সকালে স্থানীয় দৈনিক প্রতিদিনের কথা পত্রিকায় আরেকটি কমিটি দেখে হতবাক হয়েছি। যার শীর্ষ নেতৃত্বের অনেকেই ব্যবসায়ী না এবং সংখ্য গরিষ্ঠ সদস্য উক্ত কমিটি সম্পর্কে জানেন না, বা তাদের কোন মতামত নেওয়া হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল বাজার ব্যবসায়ী আহবায়ক কমিটি সদস্য আব্দুস সাত্তার, শাহজালাল মন্টু, সাইদুর রহমান, সাগর মিয়া, আলাউদ্দিন, মনিরুল ইসলাম ও মুক্তার আলীসহ বাজার ব্যবসায়ীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD