কোটচাঁদপুরের সাফদারপুর বাজারে ভাঙ্গা রাস্তায় নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ !

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ- রাস্তায় ধান লাগিয়ে, কখনো রাস্তা খুড়ে মানুষের প্রতিবাদের ভাষা দেখা গেছে। তবে এবার ঝিনাইদহের একটি বাজারের ভাঙ্গা রাস্তার উপর নৌকা চালিয়ে রাস্তা মেরামতের দাবী জানানো হয়েছে। এলাবাসির ভাষ্যমতে, পাঁচ বছর ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য। এলাকাবাসি গুরুত্বপুর্ন এই সড়কটি মেরামতের দাবী জানিয়ে আসলেও তাতে সাড়া দেয় না ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তর। অগত্য কি আর করা ! কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করতে রাস্তায় জমে থাকা পানিতে এবার নৌকা চালিয়ে রাস্তা মেরামতের দাবী জানিয়েছেন এলাকাবাসি।

ঝড়বৃষ্টির পর ভাঙ্গা রাস্তায় জমে থাকা পানিতে সোমবার বিকালে এলাকার স্কুল ও কলেজগামী যুবকরা বিশাল আকারের একটি নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ জানায়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে। রাস্তায় নৌকা চালানোর এই দৃশ্যটি ফেসবুকে ভাইরাল হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান তার আইডিতে এই ছবি পোষ্ট করলে অনেকেই তা শেয়ার করেন। সাফদারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী রাস্তায় নৌকা চালানোর কথা স্বীকার করে বলেন, খালিশপুর বাজার থেকে লক্ষিপুর পর্যন্ত রাস্তাটি ভেঙ্গেচুরে একাকার হয়ে গেছে। রাস্তায় এখন খালি পায়েও চলা যায় না। গত ৫ বছর ধরে গুরুত্বপুর্ন এই সড়কটি মেরামত হয়না। আমরা বহুবার ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরকে বলেছি। তারা আমাদের অভিযোগ আমলে নেয় না। তাই বাধ্য হয়ে প্রতিবাদ স্বরূপ এলাকার ছেলেরা ভাঙ্গা রাস্তা জমে থাকা পানিতে নৌকা চালিয়ে প্রতিবাদ করেছে। সাফদারপুর বাজারের ব্যবসায়ী আব নছর জানান, খালিশপুর থেকে লক্ষিপুর পর্যন্ত রাস্তাটি মেরামত না করার কারণে এলাকার প্রায় ৩০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কালীগঞ্জ সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী আবদার রহমান জানান, কোটচাঁপুরের চাঁদপাড়া, তালিনা, লক্ষিপুর, সাবদারপুর হয়ে খালিশপুর বাজার পর্যন্ত মোট ৩৯ কিলোমিটার রাস্তা রয়েছে। গত বছরও পিএমপি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়। কিন্তু হেড অফিস অনুমোদন দেয় নি। ফলে উপর মহলের পরামর্শে এডিবি দিয়ে বিধ্বস্ত রাস্তাটি মেরামতের চেষ্টা করা হচ্ছে। তিনি রাস্তাটি চলাচলের অযোগ্য স্বীকার করে বলেন, আশা করা যায় আগামী জুনের পর গোটা রাস্তার কাজ শুরু করা হবে। তিনি বলেন ইতিমধ্যে এডিপি থেকে ১০ কিলোমিটার রাস্তা করার অনুমোদন এসেছে।

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরের সাফদারপুর বাজারে ভাঙ্গা রাস্তায় নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ !

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ- রাস্তায় ধান লাগিয়ে, কখনো রাস্তা খুড়ে মানুষের প্রতিবাদের ভাষা দেখা গেছে। তবে এবার ঝিনাইদহের একটি বাজারের ভাঙ্গা রাস্তার উপর নৌকা চালিয়ে রাস্তা মেরামতের দাবী জানানো হয়েছে। এলাবাসির ভাষ্যমতে, পাঁচ বছর ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য। এলাকাবাসি গুরুত্বপুর্ন এই সড়কটি মেরামতের দাবী জানিয়ে আসলেও তাতে সাড়া দেয় না ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তর। অগত্য কি আর করা ! কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করতে রাস্তায় জমে থাকা পানিতে এবার নৌকা চালিয়ে রাস্তা মেরামতের দাবী জানিয়েছেন এলাকাবাসি।

ঝড়বৃষ্টির পর ভাঙ্গা রাস্তায় জমে থাকা পানিতে সোমবার বিকালে এলাকার স্কুল ও কলেজগামী যুবকরা বিশাল আকারের একটি নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ জানায়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে। রাস্তায় নৌকা চালানোর এই দৃশ্যটি ফেসবুকে ভাইরাল হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান তার আইডিতে এই ছবি পোষ্ট করলে অনেকেই তা শেয়ার করেন। সাফদারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী রাস্তায় নৌকা চালানোর কথা স্বীকার করে বলেন, খালিশপুর বাজার থেকে লক্ষিপুর পর্যন্ত রাস্তাটি ভেঙ্গেচুরে একাকার হয়ে গেছে। রাস্তায় এখন খালি পায়েও চলা যায় না। গত ৫ বছর ধরে গুরুত্বপুর্ন এই সড়কটি মেরামত হয়না। আমরা বহুবার ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরকে বলেছি। তারা আমাদের অভিযোগ আমলে নেয় না। তাই বাধ্য হয়ে প্রতিবাদ স্বরূপ এলাকার ছেলেরা ভাঙ্গা রাস্তা জমে থাকা পানিতে নৌকা চালিয়ে প্রতিবাদ করেছে। সাফদারপুর বাজারের ব্যবসায়ী আব নছর জানান, খালিশপুর থেকে লক্ষিপুর পর্যন্ত রাস্তাটি মেরামত না করার কারণে এলাকার প্রায় ৩০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কালীগঞ্জ সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী আবদার রহমান জানান, কোটচাঁপুরের চাঁদপাড়া, তালিনা, লক্ষিপুর, সাবদারপুর হয়ে খালিশপুর বাজার পর্যন্ত মোট ৩৯ কিলোমিটার রাস্তা রয়েছে। গত বছরও পিএমপি প্রকল্পের মাধ্যমে রাস্তাটি মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়। কিন্তু হেড অফিস অনুমোদন দেয় নি। ফলে উপর মহলের পরামর্শে এডিবি দিয়ে বিধ্বস্ত রাস্তাটি মেরামতের চেষ্টা করা হচ্ছে। তিনি রাস্তাটি চলাচলের অযোগ্য স্বীকার করে বলেন, আশা করা যায় আগামী জুনের পর গোটা রাস্তার কাজ শুরু করা হবে। তিনি বলেন ইতিমধ্যে এডিপি থেকে ১০ কিলোমিটার রাস্তা করার অনুমোদন এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD