না’গঞ্জে ফ্যামিলি ল্যাব হাসপাতালে সিলগালা, ভুয়া চিকিৎসক আটক

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনবিহীন একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে নুরুল ইসলাম শেখ নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতকে সঙ্গে নিয়ে র‌্যাব সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ফ্যামিলি ল্যাব হাসপাতালে এ অভিযান চালায়। এ সময় সনদ না থাকায় ওই ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ডসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম গণমাধ্যমকে জানান, নুরুল ইসলাম মূলত একজন মেডিক্যাল এ্যাসিসট্যান্ট। তিনি এম.বি.বি.এস ডাক্তারের ডিগ্রি ব্যবহার করে রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। এই অপরাধে তাকে এক বছরের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রষ্ঠিানটি কোনও লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রাথমিকভাবে এটি সিলগালা করে দেওয়া হয়েছে। এটি পরিচালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান।

র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, আটক ও সাজাপ্রাপ্ত ভুয়া চিকিৎসক নুরুল ইসলাম শেখ মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। গত দুই বছর ধরে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিজের তৈরি ভেজাল অষুধ বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া প্রতিষ্ঠানের মালিক বেলাল হোসেন সরেজমিন একটি আন্ডারগ্রাউন্ড পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে অনুমোদনবিহীন এই হাসপাতালটি পরিচালনা করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কোনও চিকিৎসক ছাড়াই শুধুমাত্র একজন মেডিক্যাল এ্যাসিসটেন্ট দিয়ে এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে এবং রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। প্রতিষ্ঠানটির কাগজপত্র পর্যালোচনাসহ ভূয়া চিকিৎসক নুরুল ইসলামের উৎপাদিত ঔষুধের ব্যাপারেও তদন্ত করা হবে বলে র‌্যাব জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

না’গঞ্জে ফ্যামিলি ল্যাব হাসপাতালে সিলগালা, ভুয়া চিকিৎসক আটক

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনবিহীন একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে নুরুল ইসলাম শেখ নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতকে সঙ্গে নিয়ে র‌্যাব সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ফ্যামিলি ল্যাব হাসপাতালে এ অভিযান চালায়। এ সময় সনদ না থাকায় ওই ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ডসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম গণমাধ্যমকে জানান, নুরুল ইসলাম মূলত একজন মেডিক্যাল এ্যাসিসট্যান্ট। তিনি এম.বি.বি.এস ডাক্তারের ডিগ্রি ব্যবহার করে রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। এই অপরাধে তাকে এক বছরের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রষ্ঠিানটি কোনও লাইসেন্স বা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রাথমিকভাবে এটি সিলগালা করে দেওয়া হয়েছে। এটি পরিচালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান।

র‌্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, আটক ও সাজাপ্রাপ্ত ভুয়া চিকিৎসক নুরুল ইসলাম শেখ মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। গত দুই বছর ধরে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিজের তৈরি ভেজাল অষুধ বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া প্রতিষ্ঠানের মালিক বেলাল হোসেন সরেজমিন একটি আন্ডারগ্রাউন্ড পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে অনুমোদনবিহীন এই হাসপাতালটি পরিচালনা করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কোনও চিকিৎসক ছাড়াই শুধুমাত্র একজন মেডিক্যাল এ্যাসিসটেন্ট দিয়ে এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে এবং রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। প্রতিষ্ঠানটির কাগজপত্র পর্যালোচনাসহ ভূয়া চিকিৎসক নুরুল ইসলামের উৎপাদিত ঔষুধের ব্যাপারেও তদন্ত করা হবে বলে র‌্যাব জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD