এবার চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

শেয়ার করুন...

চাঁদপুরের ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল হোসেন আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের বিচারিক হাকিম সফিউল আজমের আদালতে ধর্ষণের দায় স্বীকার করে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

পরে আদালতের নির্দেশে অভিযুক্তকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে বিকেলে জেলা পুলিশ সুপার জিহাদুল কবির, ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে ধর্ষিতা শিশুর বাড়িতে গিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলেন। 

ধর্ষিতা শিশুর স্বজন ও ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরের পর ছুটি শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্রামের বখাটে যুবক সোহেল হোসেন (৩২) মুখ চেপে ধরে তার বাড়িতে উঠিয়ে নিয়ে যায় শিশুটিকে। পরে তাকে উপর্যুপরি ধর্ষণ করে। এ সময় শিশুটির সঙ্গে থাকা অন্য সহপাঠীরাও স্কুল থেকে বাড়ি ফিরছিল। এমন পরিস্থিতিতে শিশুটি বাড়িতে না পৌঁছায় স্বজনরা খুঁজে থাকেন। একপর্যায়ে শিশুটিকে পাশের বাড়ির সোহেল হোসেনের বসতঘরের সামনে কান্না করতে দেখেন। এ সময় সে স্বজনদের কাছে ঘটনাটি জানিয়ে দেয়।

বৃহস্পতিবার রাতেই ঘটনায় জড়িত বখাটে সোহেল হোসেনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা করেন শিশুর মা। পরে অভিযোগের ভিত্তিতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শুক্রবার বন্ধের দিন হওয়ায় সন্ধ্যায় বিচারিক হাকিম সফিউল আজম ২২ ধারায় শিশুটির (ভিকটিম) জবানবন্দি লিপিবদ্ধ করেন। এর আগে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এতে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, কোনো ঘটনার মাত্র ২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। একই সঙ্গে এই মামলার অভিযোগপত্র দ্রুত সময়ের মধ্যে আদালতে উপস্থাপন করা হবে। শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও শিশুটির বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির।

ঘটনা সম্পর্কে রাতে তিনি বলেন, শিশু ধর্ষণের মতো স্পর্শকাতর কোন ঘটনা ই ছাড় দেওয়ার সুযোগ নেই। জেলার কোথাও ফের এমন ঘটনার ক্ষেত্র তৈরি হলে, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওবার সব ব্যবস্থা নেবে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ১৫ নাম্বার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের আব্দুর রবের ছেলে সোহেল হোসেন। চিহ্নিত বখাটে হিসেবে এলাকার সবাই তাকে চেনে।-কালের কণ্ঠ

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার

শেয়ার করুন...

চাঁদপুরের ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সোহেল হোসেন আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের বিচারিক হাকিম সফিউল আজমের আদালতে ধর্ষণের দায় স্বীকার করে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

পরে আদালতের নির্দেশে অভিযুক্তকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে বিকেলে জেলা পুলিশ সুপার জিহাদুল কবির, ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামে ধর্ষিতা শিশুর বাড়িতে গিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলেন। 

ধর্ষিতা শিশুর স্বজন ও ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরের পর ছুটি শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্রামের বখাটে যুবক সোহেল হোসেন (৩২) মুখ চেপে ধরে তার বাড়িতে উঠিয়ে নিয়ে যায় শিশুটিকে। পরে তাকে উপর্যুপরি ধর্ষণ করে। এ সময় শিশুটির সঙ্গে থাকা অন্য সহপাঠীরাও স্কুল থেকে বাড়ি ফিরছিল। এমন পরিস্থিতিতে শিশুটি বাড়িতে না পৌঁছায় স্বজনরা খুঁজে থাকেন। একপর্যায়ে শিশুটিকে পাশের বাড়ির সোহেল হোসেনের বসতঘরের সামনে কান্না করতে দেখেন। এ সময় সে স্বজনদের কাছে ঘটনাটি জানিয়ে দেয়।

বৃহস্পতিবার রাতেই ঘটনায় জড়িত বখাটে সোহেল হোসেনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা করেন শিশুর মা। পরে অভিযোগের ভিত্তিতে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শুক্রবার বন্ধের দিন হওয়ায় সন্ধ্যায় বিচারিক হাকিম সফিউল আজম ২২ ধারায় শিশুটির (ভিকটিম) জবানবন্দি লিপিবদ্ধ করেন। এর আগে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এতে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, কোনো ঘটনার মাত্র ২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। একই সঙ্গে এই মামলার অভিযোগপত্র দ্রুত সময়ের মধ্যে আদালতে উপস্থাপন করা হবে। শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও শিশুটির বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির।

ঘটনা সম্পর্কে রাতে তিনি বলেন, শিশু ধর্ষণের মতো স্পর্শকাতর কোন ঘটনা ই ছাড় দেওয়ার সুযোগ নেই। জেলার কোথাও ফের এমন ঘটনার ক্ষেত্র তৈরি হলে, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওবার সব ব্যবস্থা নেবে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ১৫ নাম্বার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের আব্দুর রবের ছেলে সোহেল হোসেন। চিহ্নিত বখাটে হিসেবে এলাকার সবাই তাকে চেনে।-কালের কণ্ঠ

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD