মটর সাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে নিহত -১ আহত -১

শেয়ার করুন...

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা রাস্তার ১৬ মাইল নামক স্থানে ঝড়ের কবলে মটর সাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে এক জন নিহত ও একজন আহত হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, শনিবার রাত ৭টার দিকে সদও উপজেলার হলিধানী ইউনিয়নের কাশিপুর গ্রামের মতলেব মন্ডলের ছেলে লিখন মন্ডল (৩৫) মটর সাইকেল যোগে নিজ গ্রামে শ্বশুর বাড়িতে ফিরছিলেন। একই ভাবে, একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গোলাম বারীর ছেলে হাসানুর (২৩) বাইসাইকেল যোগে শ্বশুর বাড়ি কোলা গ্রামের উদ্দ্যেশে রওনা হলে ১৬ মাইল নামক স্থানে দুজনেই ঝড়ের কবলে পড়ে। সে সময় মেইন রাস্তা থেকে হাসানুর ডান পার্শ্বের রাস্তায় দ্রুত বেগে ঢুকতে গেলে লিখন তার মটর সাইকেলটি নিয়ত্রন হারিয়ে হাসানুরের বাই সাইকেলে স্বজরে আঘাত করে দুজনেই রাস্তার উপরে সিটকে পড়ে। এতে লিখনের হেলমেট ভেঙ্গে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসানুরের ও মাথায় আঘাত লেগে রাস্তার উপরে পড়ে থাকে। এ সময় একই রাস্তায় চলন্ত অবস্থায় রামচদ্রপুরের ওয়াজেদ রাব্বি ও তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসানুর সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে। লিখন ইবি থেকে ইরেজিতে মাষ্টার্স শেষ কওে নারায়নগঞ্জে সাবরেজিষ্ট্রি অফিসে চাকরি করছিলো। তিনি সাংসারিক জিবনে এক স্ত্রী ও একটি চার মাসের ছেলে সস্তান রেখে যান বলে জানিয়েছেন তার চাচাতো ভাই রনি মিয়া। এদিকে, জেলার শৈলকুপা উপজেলার সাতগাছি এলাকায় ট্রাক চাপায় দবির উদ্দিন (৫০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার সকালে শৈলকুপা-কাতলাগাড়ি সড়কের সাতগাছি খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দবির উদ্দিন ওই উপজেলার বেড়বাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আলী হোসেনের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সকালে দবির উদ্দিন শলকুপা থেকে মোটর সাইকেল যোগে কাতলাগাড়ি যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় দবির উদ্দিন। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মটর সাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে নিহত -১ আহত -১

শেয়ার করুন...

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা রাস্তার ১৬ মাইল নামক স্থানে ঝড়ের কবলে মটর সাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে এক জন নিহত ও একজন আহত হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, শনিবার রাত ৭টার দিকে সদও উপজেলার হলিধানী ইউনিয়নের কাশিপুর গ্রামের মতলেব মন্ডলের ছেলে লিখন মন্ডল (৩৫) মটর সাইকেল যোগে নিজ গ্রামে শ্বশুর বাড়িতে ফিরছিলেন। একই ভাবে, একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের গোলাম বারীর ছেলে হাসানুর (২৩) বাইসাইকেল যোগে শ্বশুর বাড়ি কোলা গ্রামের উদ্দ্যেশে রওনা হলে ১৬ মাইল নামক স্থানে দুজনেই ঝড়ের কবলে পড়ে। সে সময় মেইন রাস্তা থেকে হাসানুর ডান পার্শ্বের রাস্তায় দ্রুত বেগে ঢুকতে গেলে লিখন তার মটর সাইকেলটি নিয়ত্রন হারিয়ে হাসানুরের বাই সাইকেলে স্বজরে আঘাত করে দুজনেই রাস্তার উপরে সিটকে পড়ে। এতে লিখনের হেলমেট ভেঙ্গে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসানুরের ও মাথায় আঘাত লেগে রাস্তার উপরে পড়ে থাকে। এ সময় একই রাস্তায় চলন্ত অবস্থায় রামচদ্রপুরের ওয়াজেদ রাব্বি ও তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসানুর সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে। লিখন ইবি থেকে ইরেজিতে মাষ্টার্স শেষ কওে নারায়নগঞ্জে সাবরেজিষ্ট্রি অফিসে চাকরি করছিলো। তিনি সাংসারিক জিবনে এক স্ত্রী ও একটি চার মাসের ছেলে সস্তান রেখে যান বলে জানিয়েছেন তার চাচাতো ভাই রনি মিয়া। এদিকে, জেলার শৈলকুপা উপজেলার সাতগাছি এলাকায় ট্রাক চাপায় দবির উদ্দিন (৫০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার সকালে শৈলকুপা-কাতলাগাড়ি সড়কের সাতগাছি খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দবির উদ্দিন ওই উপজেলার বেড়বাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আলী হোসেনের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সকালে দবির উদ্দিন শলকুপা থেকে মোটর সাইকেল যোগে কাতলাগাড়ি যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় দবির উদ্দিন। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD