শ্রীলঙ্কায় হামলায় পরিবারসহ যেভাবে বেঁচে গেলেন এই ক্রিকেটার

শেয়ার করুন...

ইস্টার সানডে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন পাঁচশতাধিক মানুষ। এই হামলায় অল্পের জন্য বেঁচে যান লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। তবে পরিবারসহ কীভাবে বেঁচে গেলেন এই ভয়াবহ স্মৃতি শেয়ার করেছেন নিজের মুখেই।

হামলার দিন বিস্ফোরণের একটি কেন্দ্র নেগম্বোর সেন্ট সেবাস্টিয়ান চার্চে প্রার্থনার সময় মা ও ঠাকুমার সঙ্গে থাকার কথা ছিল ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের। কিন্তু আগের দিনই তিনি ১৭০ কিলোমিটার ভ্রমণ করে সন্ধ্যেবেলা বাড়ি ফেরেন। ভ্রমণ ক্লান্তির কারণে শেষ মুহূর্তে ঠিক করেন তিনি চার্চে যাবেন না।

দাসুন শনাকা বলেন, ‘আমার পক্ষে চার্চে থাকাটাই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু আগের দিনই অনুরাধাপুরা থেকে ফিরে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি। সেদিন সকালে নিজের বাড়িতে বসে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। লোকে তখন বলছে, চার্চে বিস্ফোরণ হয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে যাই। ওখানে যে বীভৎস আর করুণ দৃশ্য দেখতে হয়েছে কোনোদিন তা ভুলব না। দেখি পুরো চার্চটাই ধ্বংস হয়ে গেছে। লোকে টেনে হিঁচড়ে সেখান থেকে মৃতদেহ বার করছে।’

চার্চ থেকে শানাকা আহত মাকে খুঁজে নিয়ে যান হাসপাতালে। তারপর খুঁজতে বের হন ঠাকুরমাকে। ‘মাকে হাসপাতালে নেওয়া পরেই খুঁজতে শুরু করি ঠাকুরমাকে। কিন্তু যখন শুনলাম ঠাকুরমা ভেতরে বসে ছিল, তখন ভয়ে বুক কেঁপে গেল।’

এই ক্রিকেটার ধরেই নিয়েছিলেন যে, তিনি আর বেঁচে নেই। ‘অলৌকিকভাবে’ তিনি আবিষ্কার করেন প্রাণে বেঁচে গিয়েছেন তার ঠাকুরমাও।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ভারতীয় ট্রেন থেকে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার

» আমতলীতে ৫০ শিক্ষার্থীর মাঝে ‘স্বপ্নছোঁয়া’র শিক্ষা উপকরণ বিতরণ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় হামলায় পরিবারসহ যেভাবে বেঁচে গেলেন এই ক্রিকেটার

শেয়ার করুন...

ইস্টার সানডে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন পাঁচশতাধিক মানুষ। এই হামলায় অল্পের জন্য বেঁচে যান লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। তবে পরিবারসহ কীভাবে বেঁচে গেলেন এই ভয়াবহ স্মৃতি শেয়ার করেছেন নিজের মুখেই।

হামলার দিন বিস্ফোরণের একটি কেন্দ্র নেগম্বোর সেন্ট সেবাস্টিয়ান চার্চে প্রার্থনার সময় মা ও ঠাকুমার সঙ্গে থাকার কথা ছিল ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের। কিন্তু আগের দিনই তিনি ১৭০ কিলোমিটার ভ্রমণ করে সন্ধ্যেবেলা বাড়ি ফেরেন। ভ্রমণ ক্লান্তির কারণে শেষ মুহূর্তে ঠিক করেন তিনি চার্চে যাবেন না।

দাসুন শনাকা বলেন, ‘আমার পক্ষে চার্চে থাকাটাই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু আগের দিনই অনুরাধাপুরা থেকে ফিরে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি। সেদিন সকালে নিজের বাড়িতে বসে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। লোকে তখন বলছে, চার্চে বিস্ফোরণ হয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে যাই। ওখানে যে বীভৎস আর করুণ দৃশ্য দেখতে হয়েছে কোনোদিন তা ভুলব না। দেখি পুরো চার্চটাই ধ্বংস হয়ে গেছে। লোকে টেনে হিঁচড়ে সেখান থেকে মৃতদেহ বার করছে।’

চার্চ থেকে শানাকা আহত মাকে খুঁজে নিয়ে যান হাসপাতালে। তারপর খুঁজতে বের হন ঠাকুরমাকে। ‘মাকে হাসপাতালে নেওয়া পরেই খুঁজতে শুরু করি ঠাকুরমাকে। কিন্তু যখন শুনলাম ঠাকুরমা ভেতরে বসে ছিল, তখন ভয়ে বুক কেঁপে গেল।’

এই ক্রিকেটার ধরেই নিয়েছিলেন যে, তিনি আর বেঁচে নেই। ‘অলৌকিকভাবে’ তিনি আবিষ্কার করেন প্রাণে বেঁচে গিয়েছেন তার ঠাকুরমাও।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD