গ্রাম আদালতের বার্তা মাঠ-পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহবান 

শেয়ার করুন...

বিশেষ প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুরে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধি ও কর্মকর্তাদের নিয়ে নিয়মিত মাসিক সমন্বয়-সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ শওকত ওসমান, উপ-পরিচালক, স্থানীয় সরকার-চাঁদপুর। সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নিকোলাস বিশ্বাস, স্থানীয় সরকার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ অলিদুজ্জামান ও সহকারী কমিশনার মোঃ মোরশেদুল ইসলাম। সভাটি পরিচালনা করেন চাঁদপুরে কর্মরত এনজিওসমূহের সমন্বয়ক মোঃ রেজ্জাকুল হায়দার খোকন। সভায় মোট ৬২টি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান বলেন, গ্রাম আদালতের বার্তা এলাকার সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়া অতীব জরুরী। কারণ, এখনো অসংখ্য মানুষ গ্রাম আদালতের বিচারিক-সেবার বিষয়ে জানে না। এজন্য তারা কোন বিরোধে জড়িয়ে পড়লে পুলিশ-থানায় কিংবা জেলা আদালতে চলে আসেন। গবেষণায় দেখা গেছে যে, উচ্চ আদালতে দায়েরকৃত সিংহভাগ মামলাই ছোট-খাট বিরোধ সংক্রান্ত যা স্থানীয়ভাবে গ্রাম আদালতে নিস্পত্তি করা যেতো।

এ বাস্তবতায়, তিনি চাঁদপুরে কর্মরত সকল বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতি আহবান জানিয়ে বলেন, মাঠ পর্যায়ে আপনাদের জন-সম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করার সময় আপনারা গ্রাম আদালত বিষয়ক কিছু মৌলিক তথ্য জনসাধারণকে দিবেন যাতে তারা এ বিষয়ে সচেতন হন এবং প্রয়োজনে বিচারিক-সেবা পেতে গ্রাম আদালতে আসেন। তিনি বেসরকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা দেশের উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করেন এবং উল্লেখযোগ্য অবদান রাখেন। তাই আপনারা যদি আপনাদের চলমান কাজের পাশাপাশি গ্রাম আদালতের প্রচার-প্রসারে ভূমিকা নিতে পারেন তাহলে সমাজের অসহায় জনগোষ্ঠী সহজে ও স্বল্প সময়ে বিচারিক-সেবা পেয়ে উপকৃত হবেন।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান গণমাধ্যমের প্রশংসা করে বলেন, চাঁদপুর সহ দেশের বিভিন্ন মিডিয়া গ্রাম আদালতের সংবাদ, ফিচার ও তথ্য প্রকাশ করে সাধারণ পাঠক ও শুভানুধ্যায়ীদের কাছে বিশেষ বার্তা পৌছে দিচ্ছে। ফলে সাধারণ মানুষ সরকারের একটি অতি জন-গুরুত্বপূর্ণ সেবার বিষয়ে জানতে পারছেন এবং প্রয়োজনে এ সেবা নিচ্ছেন। আশা করি গণমাধ্যম এ ধারা অব্যাহত রাখবে এবং এভাবে মানুষের কল্যাণে কাজ করে যাবে।

বেসরকারী সংস্থাগুলোকে তাদের চলমান কার্যক্রমের উপর একটি মাসিক প্রতিবেদন জেলা ও উপজেলা প্রশাসনে নিয়মিতভাবে দাখিল করতে হয়। কাজের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য উক্ত মাসিক প্রতিবেদনে গ্রাম আদালত বিষয়ক প্রচার-প্রচারণার অংশটুকু সংযুক্ত করার জন্য গুরুত্বারোপ করা হয়। এ ব্যাপারে একটি নমুনা প্রতিবেদন নিয়ে সভায় আলোচনা হয় যাতে পরবর্তী মাস হতে গ্রাম আদালতের প্রচার-প্রচারণার অগ্রগতির বিষয়টি প্রতিবেদনে অর্ন্তভূক্ত করা  হয়। গ্রাম আদালতের বিচারিক-সেবা একটি সরকারী উদ্যোগ। এর প্রচার-প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা গ্রাম আদালতের সুফল বাংলার ঘরে ঘরে পৌছে দিতে চাই।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

» ফতুল্লায় নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ শাহ আলমের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাম আদালতের বার্তা মাঠ-পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহবান 

শেয়ার করুন...

বিশেষ প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুরে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধি ও কর্মকর্তাদের নিয়ে নিয়মিত মাসিক সমন্বয়-সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ শওকত ওসমান, উপ-পরিচালক, স্থানীয় সরকার-চাঁদপুর। সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর নিকোলাস বিশ্বাস, স্থানীয় সরকার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ অলিদুজ্জামান ও সহকারী কমিশনার মোঃ মোরশেদুল ইসলাম। সভাটি পরিচালনা করেন চাঁদপুরে কর্মরত এনজিওসমূহের সমন্বয়ক মোঃ রেজ্জাকুল হায়দার খোকন। সভায় মোট ৬২টি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান বলেন, গ্রাম আদালতের বার্তা এলাকার সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়া অতীব জরুরী। কারণ, এখনো অসংখ্য মানুষ গ্রাম আদালতের বিচারিক-সেবার বিষয়ে জানে না। এজন্য তারা কোন বিরোধে জড়িয়ে পড়লে পুলিশ-থানায় কিংবা জেলা আদালতে চলে আসেন। গবেষণায় দেখা গেছে যে, উচ্চ আদালতে দায়েরকৃত সিংহভাগ মামলাই ছোট-খাট বিরোধ সংক্রান্ত যা স্থানীয়ভাবে গ্রাম আদালতে নিস্পত্তি করা যেতো।

এ বাস্তবতায়, তিনি চাঁদপুরে কর্মরত সকল বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতি আহবান জানিয়ে বলেন, মাঠ পর্যায়ে আপনাদের জন-সম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করার সময় আপনারা গ্রাম আদালত বিষয়ক কিছু মৌলিক তথ্য জনসাধারণকে দিবেন যাতে তারা এ বিষয়ে সচেতন হন এবং প্রয়োজনে বিচারিক-সেবা পেতে গ্রাম আদালতে আসেন। তিনি বেসরকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা দেশের উন্নয়নে সরকারের সহযোগী হিসেবে একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করেন এবং উল্লেখযোগ্য অবদান রাখেন। তাই আপনারা যদি আপনাদের চলমান কাজের পাশাপাশি গ্রাম আদালতের প্রচার-প্রসারে ভূমিকা নিতে পারেন তাহলে সমাজের অসহায় জনগোষ্ঠী সহজে ও স্বল্প সময়ে বিচারিক-সেবা পেয়ে উপকৃত হবেন।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান গণমাধ্যমের প্রশংসা করে বলেন, চাঁদপুর সহ দেশের বিভিন্ন মিডিয়া গ্রাম আদালতের সংবাদ, ফিচার ও তথ্য প্রকাশ করে সাধারণ পাঠক ও শুভানুধ্যায়ীদের কাছে বিশেষ বার্তা পৌছে দিচ্ছে। ফলে সাধারণ মানুষ সরকারের একটি অতি জন-গুরুত্বপূর্ণ সেবার বিষয়ে জানতে পারছেন এবং প্রয়োজনে এ সেবা নিচ্ছেন। আশা করি গণমাধ্যম এ ধারা অব্যাহত রাখবে এবং এভাবে মানুষের কল্যাণে কাজ করে যাবে।

বেসরকারী সংস্থাগুলোকে তাদের চলমান কার্যক্রমের উপর একটি মাসিক প্রতিবেদন জেলা ও উপজেলা প্রশাসনে নিয়মিতভাবে দাখিল করতে হয়। কাজের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য উক্ত মাসিক প্রতিবেদনে গ্রাম আদালত বিষয়ক প্রচার-প্রচারণার অংশটুকু সংযুক্ত করার জন্য গুরুত্বারোপ করা হয়। এ ব্যাপারে একটি নমুনা প্রতিবেদন নিয়ে সভায় আলোচনা হয় যাতে পরবর্তী মাস হতে গ্রাম আদালতের প্রচার-প্রচারণার অগ্রগতির বিষয়টি প্রতিবেদনে অর্ন্তভূক্ত করা  হয়। গ্রাম আদালতের বিচারিক-সেবা একটি সরকারী উদ্যোগ। এর প্রচার-প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা গ্রাম আদালতের সুফল বাংলার ঘরে ঘরে পৌছে দিতে চাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD