ফতুল্লায় রমজানকে ঘিরে হিমাগারে শত কোটি টাকার পচা খেজুর মজুত!

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি হিমাগারে অভিযান চালিয়ে প্রায় একশ কোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ভেজাল খাদ্যদ্রব্য মজুত ও বাজাতজাতকরণের চেষ্টার অপরাধে একটি হিমাগারকে নগদ পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরে হিমাগার দুটিকে সিলগালা করে দেয়।

পবিত্র রমজান মাসকে সামনে ঘিরে এ নষ্ট খেজুরগুলো সারাদেশে বাজারজাত করার প্রক্রিয়া চলছিল বলে র‌্যাব জানিয়েছে।

সোমবার দুপুর হতে বিকেল পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নের্তৃত্বে র‌্যাব-১১’র একটি দল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত শাহীন অ্যান্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজ ও আদর্শ কোল্ড স্টোরেজে এ অভিযান চালায়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে এ দুুটি হিমাগারে খেজুরগুলো মজুদ করে রাখা হয়েছিল, যা কমপক্ষে তিন থেকে চার বছর আগের আমদানিকৃত। খেজুরগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ায় হিমাগারে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ খেজুর একেবারেই খাওয়ার অনুপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে নষ্ট খেজুরগুলোতে এক ধরনের সিরাপ স্প্রে করে চকচকে করে নতুন বস্তায় ভরে রাখা হয়েছে।

Fatullah-Narayanganj

রাজধানীর বাদামতলী, যশোর ও খুলনাসহ সারা দেশে এ খেজুরগুলো বাজারজাত করার প্রস্তুতি নেয়া হচ্ছিল। এ হিমাগারগুলোর বিরুদ্ধে মামলার প্রস্তুততি চলছে বলেও জানান তিনি।

এদিকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে নষ্ট খেজুরগুলো যাতে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য র‌্যাব আগে থেকেই হিমাগার দুটির ওপর গোয়েন্দা নজরদারি করে আসছিল। নারায়ণগঞ্জসহ র‌্যাব-১১ আওতাধীন আরও সাতটি জেলায় অসাধু ব্যবসায়ীরা ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ করতে না পারে সেজন্য র‌্যাবের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে নষ্ট খেজুর মজুদ রাখার ব্যাপারে হিমাগারের মালিকপক্ষকেই দায়ী করছেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে র‌্যাবের তৎপরতাকে স্বাগত জানিয়ে মানুষের জন্য ক্ষতিকর এসব খাদ্যদ্রব্য বিক্রি করতে জড়িত অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় রমজানকে ঘিরে হিমাগারে শত কোটি টাকার পচা খেজুর মজুত!

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি ডটকম:- নারায়ণগঞ্জের ফতুল্লায় দুটি হিমাগারে অভিযান চালিয়ে প্রায় একশ কোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ভেজাল খাদ্যদ্রব্য মজুত ও বাজাতজাতকরণের চেষ্টার অপরাধে একটি হিমাগারকে নগদ পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরে হিমাগার দুটিকে সিলগালা করে দেয়।

পবিত্র রমজান মাসকে সামনে ঘিরে এ নষ্ট খেজুরগুলো সারাদেশে বাজারজাত করার প্রক্রিয়া চলছিল বলে র‌্যাব জানিয়েছে।

সোমবার দুপুর হতে বিকেল পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নের্তৃত্বে র‌্যাব-১১’র একটি দল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত শাহীন অ্যান্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজ ও আদর্শ কোল্ড স্টোরেজে এ অভিযান চালায়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে এ দুুটি হিমাগারে খেজুরগুলো মজুদ করে রাখা হয়েছিল, যা কমপক্ষে তিন থেকে চার বছর আগের আমদানিকৃত। খেজুরগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ায় হিমাগারে পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এ খেজুর একেবারেই খাওয়ার অনুপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে নষ্ট খেজুরগুলোতে এক ধরনের সিরাপ স্প্রে করে চকচকে করে নতুন বস্তায় ভরে রাখা হয়েছে।

Fatullah-Narayanganj

রাজধানীর বাদামতলী, যশোর ও খুলনাসহ সারা দেশে এ খেজুরগুলো বাজারজাত করার প্রস্তুতি নেয়া হচ্ছিল। এ হিমাগারগুলোর বিরুদ্ধে মামলার প্রস্তুততি চলছে বলেও জানান তিনি।

এদিকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে নষ্ট খেজুরগুলো যাতে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য র‌্যাব আগে থেকেই হিমাগার দুটির ওপর গোয়েন্দা নজরদারি করে আসছিল। নারায়ণগঞ্জসহ র‌্যাব-১১ আওতাধীন আরও সাতটি জেলায় অসাধু ব্যবসায়ীরা ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ করতে না পারে সেজন্য র‌্যাবের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে নষ্ট খেজুর মজুদ রাখার ব্যাপারে হিমাগারের মালিকপক্ষকেই দায়ী করছেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে র‌্যাবের তৎপরতাকে স্বাগত জানিয়ে মানুষের জন্য ক্ষতিকর এসব খাদ্যদ্রব্য বিক্রি করতে জড়িত অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD