সিদ্ধিরগঞ্জে ভুয়া ডাক্তার ও ম্যানেজারকে সাজা প্রদান” হাসপাতাল সিলগালা

শেয়ার করুন...

বিশাল আহমেদ:- নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের রহিম মার্কেট এলাকায় হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় ভুয়া ডাক্তারসহ দু’জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। ভুয়া ডাক্তার মোঃ তানভীর আহমেদ সরকার (৩৪) কে দু’বছর ও উক্ত ক্লিনিকের ম্যানেজার আবুল বাশার (৩২) এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। র‌্যাব ফোর্সেস সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করেন। এ সময় ভ্রাম্যমান আদালত কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়। বুধবার রাত সাড়ে ৮টায় র‌্যাব-১১ এর একটি দল হাসপাতালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ভুয়া ডাক্তার মোঃ তানভীর আহমেদ সরকারের পিতার আঃ মতিন চৌধুরী। তার গ্রামের বাড়ি কুমিলা জেলার দেবীদ্বার শিবনগর এলাকায়। সে দীর্ঘদিন নিজেকে একজন বড় মাপের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে এই হাসপাতালে জরুরী বিভাগে নিয়মিত রোগী দেখে আসছে। গ্রেফতারকৃত তানভীর আহমেদ সরকার নিজেকে ডাঃ মোঃ তানভীর আহমেদ সরকার, সনোলজিষ্ট এবং বিভিন্ন প্যাথলজিক্যাল রিপোর্ট ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে উলেখ করেছে। এছাড়াও বিভিন্ন রোগীর প্রেসক্রিপসনে ভিন্ন ভিন্ন নামে সে নিজেই স্বাক্ষর করত। এমনকি ভর্তি হওয়া রোগীদের ফাইলে প্রেসক্রিপশনে সে নিজেই ভিন্ন ভিন্ন স্বাক্ষর করত। তার এ সকল কাজে হাসপাতালের ম্যানেজার আবুল বাশার নিয়মিত সহায়তা করত। এছাড়াও বিভিন্ন ডাক্তারের নাম ঐ ডাক্তারদের অজান্তে ব্যবহার করে আসছে। র‌্যাবের দলটি নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার কাছে সনদ দেখতে চাইলে তারা কোন সনদ দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে জানা যায় সে ২০০১ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও ২০০৯ সালে কারিগরী শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিভাগ হতে এইচএসসি পাশ করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের পরষ্পর যোগসাজসে সে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখা শুরু করে। এভাবে রোগীদের সাথে সেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। অভিযানে হাসপাতালের ওটিতে সরকারী (বিক্রয়যোগ্য নহে) ঔষধ পাওয়া যায় এবং হাসপাতালে কোন এমবিবিএস ডাক্তারের উপস্থিতি ছিল না।

সর্বশেষ সংবাদ

» জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ভুয়া ডাক্তার ও ম্যানেজারকে সাজা প্রদান” হাসপাতাল সিলগালা

শেয়ার করুন...

বিশাল আহমেদ:- নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের রহিম মার্কেট এলাকায় হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় ভুয়া ডাক্তারসহ দু’জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। ভুয়া ডাক্তার মোঃ তানভীর আহমেদ সরকার (৩৪) কে দু’বছর ও উক্ত ক্লিনিকের ম্যানেজার আবুল বাশার (৩২) এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। র‌্যাব ফোর্সেস সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করেন। এ সময় ভ্রাম্যমান আদালত কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়। বুধবার রাত সাড়ে ৮টায় র‌্যাব-১১ এর একটি দল হাসপাতালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ভুয়া ডাক্তার মোঃ তানভীর আহমেদ সরকারের পিতার আঃ মতিন চৌধুরী। তার গ্রামের বাড়ি কুমিলা জেলার দেবীদ্বার শিবনগর এলাকায়। সে দীর্ঘদিন নিজেকে একজন বড় মাপের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে এই হাসপাতালে জরুরী বিভাগে নিয়মিত রোগী দেখে আসছে। গ্রেফতারকৃত তানভীর আহমেদ সরকার নিজেকে ডাঃ মোঃ তানভীর আহমেদ সরকার, সনোলজিষ্ট এবং বিভিন্ন প্যাথলজিক্যাল রিপোর্ট ও আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে উলেখ করেছে। এছাড়াও বিভিন্ন রোগীর প্রেসক্রিপসনে ভিন্ন ভিন্ন নামে সে নিজেই স্বাক্ষর করত। এমনকি ভর্তি হওয়া রোগীদের ফাইলে প্রেসক্রিপশনে সে নিজেই ভিন্ন ভিন্ন স্বাক্ষর করত। তার এ সকল কাজে হাসপাতালের ম্যানেজার আবুল বাশার নিয়মিত সহায়তা করত। এছাড়াও বিভিন্ন ডাক্তারের নাম ঐ ডাক্তারদের অজান্তে ব্যবহার করে আসছে। র‌্যাবের দলটি নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে তার কাছে সনদ দেখতে চাইলে তারা কোন সনদ দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে জানা যায় সে ২০০১ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও ২০০৯ সালে কারিগরী শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিভাগ হতে এইচএসসি পাশ করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের পরষ্পর যোগসাজসে সে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখা শুরু করে। এভাবে রোগীদের সাথে সেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। অভিযানে হাসপাতালের ওটিতে সরকারী (বিক্রয়যোগ্য নহে) ঔষধ পাওয়া যায় এবং হাসপাতালে কোন এমবিবিএস ডাক্তারের উপস্থিতি ছিল না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD