হাতে মেহেদী না শুকাতে স্বামীর রায়হানের হাতে স্ত্রী রিম্পা খুন

শেয়ার করুন...

ফেনী শহরের আতিকুল আলম সড়কের খাদেমের ভাড়া বাসা থেকে হাসনাত আরা রিম্পা (১৯) নামে এক গৃহ বধূকে স্বামী কর্তৃক হত্যার অভিযোগ পাওয়া গেছে। ২৩ অক্টোবর মঙ্গলবার রাতে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শশুর পলাতক রয়েছে। এঘটনায় নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, ছাগলনাইয়া পৌর এলাকার বাশপাঁড়ার সৌদি প্রবাসী শাহ আলমের মেয়ে ও ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের অনার্স ২য় বর্ষ পড়ুয়া হাসনাত আরা রিম্পার সাথে একই উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জুরা সমিতি বাজার এলাকার নুর নবীর ছেলে মো. নোমান প্রকাশ রায়হানের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রিম্পার অন্যত্র বিয়ে ঠিক হলে নোমান রায়হান খবর পেয়ে মোটর সাইকেল বহরে করে সহযোগীদের দিয়ে জোর পূর্বক রিম্পাকে তুলে এনে চলতি মাসের ৫ অক্টোবর বিয়ে করে। বিয়ের ১৯ দিনের মাথায় রিম্পাকে হত্যা করা হয়।

পরে তারা ফেনী শহরের আতিকুল আলম সড়কে বাসা ভাড়া নিয়ে ওখানে বসবাস করছিল। মঙ্গলবার সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিণ্য ও কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় ওই বাসায় কোন সাড়া শব্দ না পেয়ে দরজায় আঘাত করতে থাকে এতেও কোন আওয়াজ না আসায় তারা পুলিশে খবর দেয়। ফেনী মডেল থানার এস.আই দুলালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে প্রবেশ করে লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে মো. নোমান রায়হান ও তার পিতা নুর নবী পলাতক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শাশুড়িকে আটক করা হয়েছে।

নিহতের মা নাজমা আক্তার অভিযোগ করেন, পারিবারিক ভাবে বিয়ে হলেও যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের সদস্যরা হাসনাত আরা রিম্পার উপর নির্যাতন চালায়। নির্যাতনের ঘটনা মা-বাবাকে জানালে ক্ষুদ্ধ হয়ে স্বামী রায়হান তাকে হত্যা করেছে। ঘটনায় তিনি বাদী হয়ে স্বামী ও তার পরিবারের সদস্যদের আসামী করে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম গৃহবধূর লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, এটি হত্যা না অাত্যহত্যা ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাতে মেহেদী না শুকাতে স্বামীর রায়হানের হাতে স্ত্রী রিম্পা খুন

শেয়ার করুন...

ফেনী শহরের আতিকুল আলম সড়কের খাদেমের ভাড়া বাসা থেকে হাসনাত আরা রিম্পা (১৯) নামে এক গৃহ বধূকে স্বামী কর্তৃক হত্যার অভিযোগ পাওয়া গেছে। ২৩ অক্টোবর মঙ্গলবার রাতে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শশুর পলাতক রয়েছে। এঘটনায় নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, ছাগলনাইয়া পৌর এলাকার বাশপাঁড়ার সৌদি প্রবাসী শাহ আলমের মেয়ে ও ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের অনার্স ২য় বর্ষ পড়ুয়া হাসনাত আরা রিম্পার সাথে একই উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জুরা সমিতি বাজার এলাকার নুর নবীর ছেলে মো. নোমান প্রকাশ রায়হানের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রিম্পার অন্যত্র বিয়ে ঠিক হলে নোমান রায়হান খবর পেয়ে মোটর সাইকেল বহরে করে সহযোগীদের দিয়ে জোর পূর্বক রিম্পাকে তুলে এনে চলতি মাসের ৫ অক্টোবর বিয়ে করে। বিয়ের ১৯ দিনের মাথায় রিম্পাকে হত্যা করা হয়।

পরে তারা ফেনী শহরের আতিকুল আলম সড়কে বাসা ভাড়া নিয়ে ওখানে বসবাস করছিল। মঙ্গলবার সকাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিণ্য ও কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় ওই বাসায় কোন সাড়া শব্দ না পেয়ে দরজায় আঘাত করতে থাকে এতেও কোন আওয়াজ না আসায় তারা পুলিশে খবর দেয়। ফেনী মডেল থানার এস.আই দুলালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে প্রবেশ করে লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে মো. নোমান রায়হান ও তার পিতা নুর নবী পলাতক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শাশুড়িকে আটক করা হয়েছে।

নিহতের মা নাজমা আক্তার অভিযোগ করেন, পারিবারিক ভাবে বিয়ে হলেও যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের সদস্যরা হাসনাত আরা রিম্পার উপর নির্যাতন চালায়। নির্যাতনের ঘটনা মা-বাবাকে জানালে ক্ষুদ্ধ হয়ে স্বামী রায়হান তাকে হত্যা করেছে। ঘটনায় তিনি বাদী হয়ে স্বামী ও তার পরিবারের সদস্যদের আসামী করে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম গৃহবধূর লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, এটি হত্যা না অাত্যহত্যা ময়না তদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD